Description
‘সূর্যের ঘরের নামতা’য় যাপিত জীবনের নানা অনুষঙ্গকে কেন্দ্র করে লেখা কবির অন্তর্গত চেতনারই প্রতিফলন। প্রেম-ভালোবাসা থেকে শুরু করে জীবন-জিজ্ঞাসা, রাজনীতি ইত্যাদিকে উপজীব্য করে লেখা এ গ্রন্থের কবিতাগুলো ভাবনার খোরাক জোগায়। বেশিরভাগ কবিতা আকারে ছোট হলেও বিন্দুতে সিন্ধু দর্শনের মতন পাঠককে নিয়ে যায় ভাবনার অতলে। এখানেই কবির সার্থকতা।
আশা করি, এ কাব্যটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।
-প্রকাশক















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।
There are no reviews yet.