Description
ছড়াকার ও শিশুসাহিত্যিক আবু সাইদ কামাল(জন্ম ৫ জানুয়ারি ১৯৫৯ সালে ময়মনসিংহ জেলায়) লিখছেন প্রায় তিন যুগ ধরে। সত্তর দশকে কবিতা দিয়ে শুরু করলেও লেখক হিসেবে আত্মপ্রকাশ নব্বইয়ের দশকে। নিয়মিত লিখে যাচ্ছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশুতোষ গল্প ও ছড়া। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৬টি। সম্পাদনা করছেন ‘পাদদেশ’ , ‘ছোটদের সাহিত্য’, ‘ছড়াপাতা’ ও ‘বাকবাকুম’ (শিশুতোষ ছোট কাগজ) নামে মোট ৪টি ছোট কাগজ। এ কথা সন্দেহাতীতভাবে বলা যায়, একজন নিষ্ঠাবান এবং নিরলস সাহিত্যকর্মী ও সাহিত্যসেবী হিসেবে ইতোমধ্যে তিনি নিজস্ব স্থান করে নিয়েছেন।
এ লেখকের বিশেষ পরিচিতি কথাসাহিত্যিক ও ছড়াকার হিসেবে। গত দুই যুগে উল্লেখযোগ্য সংখ্যক শিল্পোত্তীর্ণ ছোটগল্প লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক, সাহিত্যের ম্যাগাজিন ও ছোট কাগজে। বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ এলাকার সংখ্যালঘু নৃগোষ্ঠী নিয়ে তার ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ সুধীমহলে প্রশংসিত হয়েছে। এ ছাড়াও ইতোমধ্যে ‘মাতৃকুলভিত্তিক গারো সমাজ’ ও ‘হাজংদের অতীত বর্তমান’ নামে প্রকাশিত তাঁর গবেষণাধর্মী দুটি প্রবন্ধগ্রন্থ বেশ তথ্যসমৃদ্ধ। ‘স্বাধীনতার জন্য’ নামের মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাসটি শিশুপাঠকসহ সবার পাঠকপ্রিয়তা পাবে-তা নি:সন্দেহে বলা যায়। এটি শুধু একটি কিশোর উপন্যাসই নয়, একটি ঐতিহাসিক দলিলও।






















কবিতা যেন পর্যবেক্ষকের হারিয়ে যাওয়া সময়ের লুপ―স্থানকালের আপেক্ষিকতায় অনুভূতির যাদুবলে মোহিত একাকিত্বের তীব্র আনন্দ ভোগ অথবা সাদাকালো বেদনা বৃক্ষ। কবিতা আমার কাছে আমার জীবনবোধের মর্মরধ্বনি। জীবনকে বুঝতে চাওয়া, জীবনের উত্থান-পতন, সভ্যতা, ধার্মিক-অধার্মিক, নাস্তিক-আস্তিকের কাণ্ডখানা, পুঁজিবাদ, ধর্ম, সমাজতন্ত্র, দেশপ্রেম, নারী… সবকিছুই। কবিতায় কবির চিন্তার জগৎ উঠে আসে, ছক কষে কল্পনা ও গণিতে। জীবনের জ্ঞানকে সংক্ষিপ্তভাবে প্রকাশিত চিন্তায় স্থানান্তর করে যা পার্থিব-অপার্থিব জগৎ ভাবিয়ে তোলে। জলের শব্দে কবিতা রপ্ত হয় মিশে যায় রঙহীন, শব্দে শব্দে নীল হয়ে ওঠে আকাশ। কবিতা মানবধর্মের অথবা মানুষের রঙহীন রঙিন―ভায়োলিন শব্দ। মানব জাতির অধিকাংশ লিখতে পারে না এটা যেমন সত্য, অধিকাংশ আবার শিল্পকে ধারণ করতে পারে না। নিজের অনুভূতি বা মতের বিরুদ্ধে গেলেই উগ্র ও ভীত-সন্ত্রস্ত হয়ে ওঠে। মূর্খদেরকে জ্ঞানী করে তোলা অথবা জ্ঞান প্রচারে আমার কোনো ইচ্ছা নেই। আমার কবিতা শুধু সহনশীল মানুষ ও মানবতার জন্য―যা আপনার জ্ঞানকে ক্রিয়াশীল করতে পারে আবার নাও পারে। হ্যাপি রিডিং―চিয়ার্স।

There are no reviews yet.