Description
স্বাতী চৌধুরী। জন্ম তারিখ : ৬ নভেম্বর ১৯৬৮ সুনামগঞ্জ জেলার মির্জাপুর গ্রামে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। দশম শ্রেণিতে পড়ার সময় লেথার হাতেখড়ি। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৫টি। প্রথম গল্পগ্রন্থ ‘গেরস্থের কন্যাবন্দী রাক্ষসপুরে’ (শ্রাবণ প্রকাশনী)। দ্বিতীয় গল্পগ্রন্থ সরোজিনীর সংগ্রাম ও একাত্তুরের গল্প (সাহিত্য প্রকাশ)। তৃতীয় গল্পগ্রন্থ ‘উদ্বাস্তু’ (প্রকাশ) এবং উপন্যাস ‘বৃহন্নলা বাসের কাল’ (রিদম প্রকাশনী)।
স্বাতী চৌধুরী দীর্ঘদিন ধরে নারী আন্দোলনের সাথে যুক্ত। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক। ব্যক্তিগত জীবনে বিবাহিত। বর্তমানে বসবাস করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে































বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।




মৃত্যু কি বিচ্ছিন্নতা তৈরি করতে পারে পিতা আর সন্তানের মাঝে?
There are no reviews yet.