Description
মহাকালের ক্যালেন্ডারে আমরা আমাদের গ্রহ আর আশপাশের বাকি সব নিতান্তই যেন নগণ্য। মহাকালের অনন্তে যেটুকু উপস্থিতি আমাদের তা নিয়ে ভাবনার জন্য প্রথম দিককার কবিতাগুলো। পরের গুচ্ছে যেসব কবিতা সেগুলো প্রবল নস্টালজিয়া আর চিরন্তন ভালোবাসায় জড়ানো। দেশ চেতনা আর প্রতিবাদের কিছু কবিতা সঙ্কলিত হয়েছে এরপর। বৈশ্বিক জলবায়ু নিয়ে ভাবনার কবিতাগুলো স্থান পেয়েছে তার পরপরই। শেষমেশ এলোমেলো কিছু অনুভূতির কবিতা। সব কবিতাই খুব সহজ ভঙ্গিতে লেখা হলেও ভেতরটা আসলে মোটেও তা নয়। প্রতিটা কবিতাই বহু মাত্রার।















মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।





There are no reviews yet.