Description
মৌরী তানিয়া
বাংলাদেশের উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার গোপীনাথপুর গ্রামে জন্ম। লেখাপড়ায় হাতেখড়ি সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে। অর্থনীতিতে স্নাতকোত্তর ঢাকায়। ঢাকার বেসরকারি উন্নয়ন সংস্থা ডিনেট ও গুণীজন ট্রাস্টে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বর্তমানে লেখালেখি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
গ্রন্থসমূহ :
জীবনীগ্রন্থ : ‘আমাদের গৌরব-২’ (সম্পাদনা), প্রকাশকাল-২০১৭, যুক্ত প্রকাশনী।
শিশুতোষ গল্পগ্রন্থ : ‘যে সন্ধ্যায় আমরা জিন দেখলাম’, প্রকাশকাল ২০২০, মাওলা ব্রাদার্স।
উপন্যাস : ‘বাঘারু’, প্রকাশকাল ২০২১, বাতিঘর।
উপন্যাস : ‘তিয়াস’, প্রকাশকাল ২০২২, অবসর।
গল্পগ্রন্থ : ‘গর্ভধারণ’- প্রকাশকাল ২০২৪, পুণ্ড্র প্রকাশন।
গল্পগ্রন্থ ‘কী কথা তাহার সাথে তার সাথে’, প্রকাশকাল ২০২৫, পুণ্ড্র প্রকাশন।





































বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে এমরান হাসান সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। জাগতিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতা। অনশ্বর বোধের সুনিবিড় তৈলচিত্রের গভীর আহ্বান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলোর মননশীলতা সময়ের পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীন এক স্বচ্ছ সরোবরে।








There are no reviews yet.