Description
কবিতার যতোরকম উৎস
কোনো উপায় না পেয়ে ভাবলাম ছাদে যাই
গিয়ে দেখি কোনো কবিতা পাওয়া যায় কি না
নাম দেবো ‘ছাদ কবিতা’
অথবা ‘ছাদে পাওয়া কবিতা’
না ফিরে এলাম নিচে গিয়ে বসলাম চায়ের দোকানে
চায়ের দোকানে না কি ধোঁয়া হয়ে
কবিতা উড়ে বেড়ায়
কী নাম দেওয়া যায় সে কবিতার
নাম দেওয়া যায় ‘চায়ের দোকানের কবিতা’
অথবা ‘টি পোয়েট্রি’
















মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে। সবার স্বপ্ন থাকে তার পরিবারকে ভালোকিছু উপহার দেওয়া। পরিবারকে ভালো কিছু উপহার দিতে অর্থের দরকার হয়। অর্থ ব্যতীত সবকিছু মূল্যহীন। অর্থের জন্য মানুষ কি না করে। নিজের জীবনকে বাজি রেখে ভূমধ্য সাগরের মতো সাগর রাবারের নৌকা দিয়ে পাড়ি দেয়। এর মধ্যে শতকরা আশি জনই জানে যে তারা মারা যাবে। তবুও তারা পাড়ি দেয়। পরিবারের মুখে হাসি ফুটাতে। আপনজনকে উজাড় করে দিতে। মানুষের কত-শত রকমের স্বপ্ন তা শরণার্থী উপন্যাসটি পড়লে বুঝতে পারবেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমেরিকা-ইউরোপের চালবাজি এবং দরিদ্র দেশ থেকে পাড়ি দিয়ে ফার্স্ট ওয়াল্ডের নাগরিক হওয়া যে কতটা কষ্টকর এবং ঝুকিপূর্ণ তা ভাষায় প্রকাশ করা যাবে না। বাস্তব ঘটনাগুলো নিয়ে শরণার্থী উপন্যাসটি লিখিত। যারা ইউরোপ আমেরিকা গিয়েছেন তারা যেমন স্মৃতিচারণ করতে পারবেন। যারা এখনও যাননি তারাও অনেক অজানা বিষয় জানতে পারবেন।





There are no reviews yet.