Description
অন্তহীন সময়ের দিকে তাকিয়ে কবি কিষাণীর মতো অবিভূত তো বটেই, নিশ্চই বিমূঢ়ও। এক তন্ময়বোধ তাঁকে আক্রমন করে শিকারী পশুর উদ্যত নখদন্তে। যেখানে সময়ের বালি পাতালের কালি ঠেলে চলেছে অবিশ্রান্ত সেখানে কবির খণ্ডিত অস্তিত্বের অনুভব অনিবার্য ভাবেই টেনে এনেছেন চমৎকার উপমার উপঢৌকন। সুতরাং সমহীনতার কাছ থেকে কবি কখনও কখনও ছিনিয়ে নিয়েছেন সময়ের ক্ষণিক আলো।















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।


There are no reviews yet.