Description
মঞ্জু সরকার বাংলাদেশের অন্যতম প্রধান কথাশিল্পীদের একজন। এ যাবত প্রকাশিত অর্ধ শতাধিক গ্রন্থে ছোটগল্প, উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্য রচনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ১৯৯৮ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। এছাড়াও ফিলিপস, ব্র্যাক ব্যাংক-সমকাল, আলাওল ও অগ্রণীব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারসহ পেয়েছেন অনেক স্বীকৃতি ও সম্মাননা। ২০০৬ সালে পেয়েছেন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যায়ের ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম ফেলোশিপ।
পেশাগত জীবনে সরকারি চাকরি ত্যাগের পর দুটি জাতীয় দৈনিকে এক দশক সহকারী সম্পাদক হিসেবে চাকরি করেছেন। বর্তমানে স্বাধীন ও সার্বক্ষণিক লেখক।
উল্লেখযোগ্য কিছু গ্রন্থ :
উপন্যাস : উজানযাত্রা, অচল ঘাটের আখ্যান, অন্তর্দাহ, বরপুত্র, আবাসভূমি, অবগুণ্ঠন, দাঁড়াবার জায়গা, লেখক, প্রতিমা উপাখ্যান, দাম্পত্য বিলাস, তমস ও নগ্ন আগন্তুক ।
ছোটগল্প : অবিনাশী আয়োজন, মৃত্যুবাণ, উচ্ছেদ উচ্ছেদ খেলা, রূপান্তরের গল্পগাথা, অগস্ত্যযাত্রা ও অন্যান্য গল্প, ডিজিটাল দেশের কৃষ্ণবিবর।
শিশু-সাহিত্য : ছোট্ট এক বীরপুরুষ, নান্টুর মেলা দেখা, আয়না পরির উড়াল, যুদ্ধে যাওয়ার সময়, ডিজিটাল দীপু ও মুক্তিযোদ্ধা দাদু।
আত্মকথা: পথে নেমে পথ খোঁজা
মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর, ১৯৫৩, রংপুরে



























মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।



আহসান সাহেব অফিস থেকে বাসায় ফেরার পথে এক দুপুরে আক্ষরিক অর্থে ভাঙতে শুরু করেন। তার শরীর থেকে খসে খসে পড়তে থাকে অসংখ্য ইটের টুকরো। তিনি কেন ভাঙছেন? অথবা বজরা খালের বাঁশের সাঁকোর ওপর কেন সন্ধ্যাবেলায় উঠে বসে থাকে ফজল আলীর কনিষ্ঠ সন্তান? জলে কোঁচ ফেলার শব্দ শুনে কেন অজ্ঞাত দুঃখে তার কান্না পায়?



There are no reviews yet.