Description
ইভান অনিরুদ্ধ
জন্ম : ২৬ জানুয়ারি। নেত্রকোনা জেলার আটপাড়া থানার শুনই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে।
বাবা : অধ্যাপক শামসুর রহমান, মাতা : হোসনে আরা আরমিন।
ছোটকাল থেকেই লেখালেখির হাতেখড়ি। বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত ‘শিশু’ পত্রিকায় প্রথম ছড়া প্রকাশিত হয়। তারপর বিভিন্ন সাহিত্যপত্রিকা, দৈনিক পত্রিকার সাহিত্যপাতা, বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং সংকলনে গল্প, কবিতা ও ছড়া প্রকাশিত হয়। এখনো নিয়মিত সাহিত্যচর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
প্রকাশিত বই :
রিনির হাতদেখার পর (ছোটগল্প , ২০১৮, প্রতিভা প্রকাশ),
বিরহজোছনা (উপন্যাস, ২০১৮, প্রতিভা প্রকাশ),
যে যায় সব ছিন্ন করে যায় (কবিতা, ২০১৮, বেহুলাবাংলা)
ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে (কবিতা, ২০১৯, অয়ন প্রকাশনী)
মুক্তিযুদ্ধ, পেনশনের চেক ও ঘুষের গল্প (ছোটগল্প, ২০১৯, পুথিনিলয়)
নিষিদ্ধ লোবানের ঘ্রাণ (উপন্যাস, ২০২০, অনিন্দ্য প্রকাশ)
থাকে শুধু অন্ধকার (উপন্যাস, ২০২১, পাললিক সৌরভ প্রকাশনী)
করোনা আর কিছু মিথ্যেবাদী রাখালের গল্প (ছোটগল্প, ২০২১, পাললিক সৌরভ প্রকাশনী )























মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।


There are no reviews yet.