Description
কবি-কথাসাহিত্যিক জাহাঙ্গীর হোসাইন ৩১ ডিসেম্বর ১৯৮২ সালে নোয়খালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ থানার তালিবপুর গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক আদি নিবাস নোয়াখালী সদর থানার মহতাপুর গ্রামে। বর্তমানে লক্ষ্মীপুর জেলার সদর থানার তিতারকান্দী গ্রামের বাসিন্দা। পিতা : আব্দুল মান্নান একজন ব্যবসায়ী ও ট্যানাস এসোসিয়েশন-এর সদস্য। মাতা : সামছুন নাহার বেগম একজন গৃহিনী।
কাব্য : চেতনার জলছবি – প্রকাশকাল ২০১৬
উপন্যাস : অব্যক্ত আর্তনাদ – প্রকাশকাল ২০১৯
প্রিয় শখ বই পড়া এবং ভ্রমণ করা
পড়াশোনা ও ভ্রমণসূত্রে গিয়েছেন ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন।




















বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।




















There are no reviews yet.