Description
রাহমান ওয়াহিদ। মূলত কবি। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, শিশুতোষ গল্পও লিখছেন যদিও, তবে তিনি পাঠকমহলে সুপরিচিত হয়ে উঠেছেন কবিতার প্রতি নিবেদিত শব্দশিল্পি হিসেবেই। তাঁর চিত্ত ও মনন জুড়েই কবিতার বসত। ধ্যানী নিমগ্নতা, নিষ্ঠা ও কবিত্বশক্তি ইতোমধ্যেই তাঁকে ধ্রƒপদী কবিতাধারার সাথে যুক্ত করেছে। আশির দশকে লেখালেখি শুরু হলেও নিভৃতিচারিতার আড়ালে থাকায় ছাপার অক্ষরে তাঁর কবিতার প্রথম দেখা মেলে শূন্য দশকের গোড়ার দিকে। এরপর তিনি আর থেমে থাকেননি। দেশ-বিদেশের বিভিন্ন কাগজে, পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত তাঁর কবিতাগুলো নিয়ে এ পর্যন্ত একে একে সাতটি কবিতাগ্রন্থ এসেছে তাঁর হাত থেকে। এটি তাঁর অষ্টম কবিতাগ্রন্থ। রোমান্টিকতা ও দ্রোহের পাশাপাশি চিরায়ত বাংলার মানুষ ও প্রকৃতির প্রতি অপার ভালোবাসা তার কবিতাকে দিয়েছে বিশুদ্ধ শিল্পের সুষমা। বিষয় বৈচিত্র্য ও চিত্রকল্পে যেমন তাঁর নিজস্ব স্বর লক্ষণীয়, তেমনি জীবনের নানান টানাপোড়েন ও অভিঘাতের রূপায়নেও ফুটে উঠেছে শিল্পিত কারুকার্য। তাঁর কবিতাগুলো পড়তে কোথাও হোঁচট খেতে হয় না, একঘেঁয়েও মনে হয় না। এটিই তাঁর কবিতার বিশেষ একটি দিক। এই বৈশিষ্ট্যই কবি ও কবিতার প্রতি পাঠকের আগ্রহ বাড়ায়। নিঃসন্দেহে এ আগ্রহ বাড়াবে ‘ভালোবাসাও ভ্রমণে যায়’-এর ক্ষেত্রেও।
(এ গ্রন্থের কবিতাগুলোর রচনাকাল ফেব্রুয়ারি-২০১৫ সেপ্টেম্বর ২০২১)


















কবিতা যেন পর্যবেক্ষকের হারিয়ে যাওয়া সময়ের লুপ―স্থানকালের আপেক্ষিকতায় অনুভূতির যাদুবলে মোহিত একাকিত্বের তীব্র আনন্দ ভোগ অথবা সাদাকালো বেদনা বৃক্ষ। কবিতা আমার কাছে আমার জীবনবোধের মর্মরধ্বনি। জীবনকে বুঝতে চাওয়া, জীবনের উত্থান-পতন, সভ্যতা, ধার্মিক-অধার্মিক, নাস্তিক-আস্তিকের কাণ্ডখানা, পুঁজিবাদ, ধর্ম, সমাজতন্ত্র, দেশপ্রেম, নারী… সবকিছুই। কবিতায় কবির চিন্তার জগৎ উঠে আসে, ছক কষে কল্পনা ও গণিতে। জীবনের জ্ঞানকে সংক্ষিপ্তভাবে প্রকাশিত চিন্তায় স্থানান্তর করে যা পার্থিব-অপার্থিব জগৎ ভাবিয়ে তোলে। জলের শব্দে কবিতা রপ্ত হয় মিশে যায় রঙহীন, শব্দে শব্দে নীল হয়ে ওঠে আকাশ। কবিতা মানবধর্মের অথবা মানুষের রঙহীন রঙিন―ভায়োলিন শব্দ। মানব জাতির অধিকাংশ লিখতে পারে না এটা যেমন সত্য, অধিকাংশ আবার শিল্পকে ধারণ করতে পারে না। নিজের অনুভূতি বা মতের বিরুদ্ধে গেলেই উগ্র ও ভীত-সন্ত্রস্ত হয়ে ওঠে। মূর্খদেরকে জ্ঞানী করে তোলা অথবা জ্ঞান প্রচারে আমার কোনো ইচ্ছা নেই। আমার কবিতা শুধু সহনশীল মানুষ ও মানবতার জন্য―যা আপনার জ্ঞানকে ক্রিয়াশীল করতে পারে আবার নাও পারে। হ্যাপি রিডিং―চিয়ার্স।


There are no reviews yet.