Description

অপূর্ব সাহা। কবিতার সমুদ্র ছেনে গল্পের মুক্তো কুড়ানো যার নেশা। গদ্যে-পদ্যে সমান বিচরণ। পেশায় উন্নয়নকর্মী। ২০০২ সালের অমর একুশে বইমেলায় গল্পগ্রন্থ ‘হ্রেষাধ্বনি ও অন্যান্য কণ্ঠস্বর’ এর মাধ্যমে আত্মপ্রকাশ।
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
উপন্যাস-
১. স্পর্শপুরাণ ২. বিহঙ্গ হত্যার পূর্বাপর ৩. বিড়াল এবং অন্যান্য বিভ্রম
কবিতা-
১. চন্দ্রসঙ্গ ২. অমীমাংসিত রাতের কবিতা ৩. কুহেলিবৃত্তান্ত ৪. হৃৎপিণ্ড ভরতি ভেজা পলল এবং ৫. রংছুট কোয়েলের বিষণ্নতা (কলকাতা থেকে প্রকাশিত)
সাহিত্যের পথ-পরিক্রমায় তার সম্বল স্বকৃত ভাষাশৈলী। শব্দকে ব্রহ্মজ্ঞান করেন। শব্দ-সংঘাত সৃষ্টি করে তা থেকে বিচ্ছুরিত বিভার ভেতর খুঁজে ফেরেন শিল্পের অন্তর্গূঢ় রহস্য। জন্ম যশোর জেলায়।





















সৌন্দর্যকে ফুটিয়ে তোলাই কবির কাজ। কিন্তু এটা নেহায়েৎ সহজ কোনো কাজ নয়। এজন্য কবিকে সারা জীবন সাধনা করে যেতে হয়, হতে হয় দুঃসময়ের মখোমুখি আর কবি হয়ে ওঠেন সুন্দরের স্বপ্নদ্রষ্টা এবং সৌন্দর্য ক্রমেই সংক্রামিত হয়ে মানুষের মনের মন্দিরে রূপ লাভ করে।



There are no reviews yet.