Description
এ বইয়ের গল্প সংকলনের মূল উদ্দেশ্য নব্বই, শূন্য ও দ্বিতীয় দশকের গল্পকারদের একটা সাঁকো নির্মাণ করা। যার মধ্য দিয়ে পাঠক সমকালীন বাংলা ছোটগল্পের চর্চার একটা খন্ডিত ধারণা লাভ করবে। খণ্ডিত বলার কারণ এই গল্প পরিসরে সামগ্রিক ধারণা দেয়া সম্ভব নয়। পৌরানিক বিশ্বাস ও মানবচিন্তনের সংঘর্ষ, বাংরাদেশে সামরিক শাসন, সাম্প্রতিক দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার শিকার বিপর্যস্ত মানুষ, এসব বিচিত্র বিষয়ে লেখা গল্পগুলো বাঙালির জীবন প্রবাহের ভগ্ন সময়গুলোকে একসূত্রে গেঁথেছে। সেই কারণেই সংকলনটির নাম ভগ্ন সময়ের কোলাজ।















সৌন্দর্যকে ফুটিয়ে তোলাই কবির কাজ। কিন্তু এটা নেহায়েৎ সহজ কোনো কাজ নয়। এজন্য কবিকে সারা জীবন সাধনা করে যেতে হয়, হতে হয় দুঃসময়ের মখোমুখি আর কবি হয়ে ওঠেন সুন্দরের স্বপ্নদ্রষ্টা এবং সৌন্দর্য ক্রমেই সংক্রামিত হয়ে মানুষের মনের মন্দিরে রূপ লাভ করে।

There are no reviews yet.