Description
জন্ম : ৫ জানুয়ারি ১৯৮৩ খ্রিষ্টাব্দ, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাজুরকান্দি গ্রামে। বেড়ে ওঠা চাঁদপুর শহরে। বাবা : মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া (অবসরপ্রাপ্ত ব্যাংকার, এসপিও), মা : শেফালি খানম।
প্রাণিবিদ্যায় সম্মান ও স্নাতকোত্তর মুন্নি পড়ালেখা করেছেন ঢাকার ঐতিহ্যবাহী বেগম বদরুন্নেছা সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি কলেজে।
শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু হলেও পরিবার ও সন্তানদের যত্নে মনোযোগী হতে চাকরিকে বিদায় জানান। বর্তমানে তিনি লেখালেখি, সাংগঠনিক কাজ এবং সংসার- এই তিন ক্ষেত্রেই নিজেকে সক্রিয় রেখেছেন। লেখালেখির শুরু কৈশোরে। কবিতা, গল্প, ফিচার, প্রবন্ধ- সাহিত্যের প্রায় সব শাখায় তার বিচরণ। ১৯৯৮ খ্রিষ্টাব্দে জাতীয় দৈনিকে প্রথম প্রকাশ পায় তার লেখা ফিচার। দেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও অনলাইন পোর্টালে লিখছেন নিয়মিত।
অসংখ্য সাহিত্য ও সামাজিক সংগঠনের সাথে একনিষ্ঠভাবে জড়িত। বর্তমানে তিনি চাঁদপুর সাহিত্য একাডেমির একজন নির্বাচিত সদস্য। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’র দায়িত্ব পালন করেছেন দীর্ঘ পাঁচ বছর।
প্রকাশিত গ্রন্থসমূহ :
আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ)
কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ)
গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ)
সম্পাদনা করছেন লিটলম্যাগ আখ্যান। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা (২০২১), ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড (২০২২), মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা (২০২৩), একতারা ফাউন্ডেশন গুণীজন সম্মাননা (২০২৪), শাহীনা রব স্মৃতি পদক (২০২৪)। এছাড়াও সাহিত্যকণ্ঠ পুরস্কার, চাঁদপুর দর্পণ সেরা লেখক পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।
naharmunni1410@gmail.com
































মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।
There are no reviews yet.