Description

কবি আইরিন সুলতানা লিমা ৪ এপ্রিল ১৯৯৩ সালে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন। গোলাম মোহাম্মদ জমাদার ও নিলুফা বেগমের জ্যেষ্ঠ কন্যা তিনি। পেশায় একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে লিখছেন স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রপত্রিকায়।
তার ‘ভুল প্রণয়ের গন্ধ’ কাব্যগ্রন্থটি দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা অনুপ্রাণন প্রকাশন আয়োজিত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় অন্যতম সেরা পাণ্ডুলিপি হিসেবে নির্বাচিত হয়।
বর্তমানে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।






























মায়ের চোখের জল শুধু দুঃখের নয়, তা ভালোবাসার, ত্যাগের আর সীমাহীন আশ্রয়ের প্রতীক। ‘তোমার চোখের জলে আমার জন্ম, মা’ গ্রন্থটি মাতৃত্বকে কেন্দ্র করে লেখা গভীর আবেগময় রচনা। এখানে উঠে এসেছে সন্তানের প্রতি মায়ের মমতা, অশ্রুর ভেতরে লুকিয়ে থাকা শক্তি আর জীবনের প্রতিটি মুহূর্তে সন্তানের জন্য মায়ের অগাধ আত্মত্যাগ।






There are no reviews yet.