Description
জোনাকী দত্ত। ঠিকানা – চট্টগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা – বি এস এস (সম্মান) অর্থনীতি এম এস এস চট্টগ্রাম কলেজ।
বর্তমানে প্রবর্তক স্কুল এন্ড কলেজের প্রভাতী শাখায় কর্মরত।
ছোট বেলা থেকেই লেখালেখি শুরু। দৈনিক আজাদী, দৈনিক পূর্বদেশ, সাপ্তাহিক স্লোগান, দৈনিক স্বদেশ বিচিত্রা, ফেনীর শক্তি, সমতটের কাগজ সহ বিভিন্ন ম্যাগাজিনে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে।
স্বামী শুভাশীষ দত্ত একজন ব্যবসায়ী ও লেখক। শিক্ষক অধ্যক্ষ রীতা দত্ত, শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ,শাশুড়ি প্রভা রানী দত্ত (অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক), স্বামী, দুই ছেলে এবং শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণাই লেখালেখির জগতে এগিয়ে যেতে উৎসাহিত করে। আমার লেখা এই বইটি প্রকাশিত ষষ্ঠ গ্রন্থ-
প্রকাশিত অন্যান্য গ্রন্থ –
১. ‘ছড়ায় ছড়ায় গল্প’ জ্যোৎস্না পাবলিশার্স ঢাকা (২০২০); ২. ‘বাংলার খোকা থেকে বঙ্গবন্ধু’ শৈলী প্রকাশন চট্টগ্রাম (২০২১); ৩. ‘প্রতীকের স্বপ্ন’ শৈলী প্রকাশন চট্টগ্রাম (২০২২); ৪. ‘টুনটুনির বিয়ে’ শৈলী প্রকাশন চট্টগ্রাম (২০২৩); ৫. ‘কোথায় সেই বজ্রকণ্ঠ’ মাছরাঙা প্রকাশন সিলেট (২০২৪)





















































পিয়াইনে রাত্রি নেমে এলে মারিয়া আসে, কিন্তু মেনজপ কেন মারিয়াকে ছুঁতে পারে না? শুধু যাত্রাশিল্পী হওয়ায় ফিরোজা সুন্দরীর সাথে সুখুর মিলন হয় না। তবু ফিরোজা রঙেই কেন সুখু আটকে থাকে? কেন হঠাৎ মেলা বন্ধ হয়ে যায়? অনেক চেষ্টার পর যখন পারুলী বহুদিন আগে লুকিয়ে রাখা আতপ চাল খুঁজে পায়। আলুর দম মাংসের মতো খেতে যেন হয় ভেবে দারুচিনি চেয়ে আনে। পুতুল চেটেপুটে খেতে খেতে আরও ঝোল চায়, তখন পারুলীর সব উল্টে কেন আসতে চায়! একটা টোনা মাছের ভাজি কেন ঝিল্লিকে বস্তি থেকে বঙ্গোপসাগরের বালুকায় টেনে নিয়ে যায়! হরহরের বউয়ের বাচ্চা কেন ধূপের গন্ধে কাঁদে! এক টুকরা মাছ কেন বিধবার লুকিয়ে খেতে হবে! উঠান জুড়ে পুতুলের মতো ছোট্ট মেয়েটির পরনে হিরামনের মতোই বেনারশী। অথচ সেই শাড়িটি পরিমলের বোনা নয়! আষাঢ়ের পয়লা বৃষ্টিতে আনন্দীর অমন কান্না পায় কেন? পয়ত্রিশ বছর পর মহব্বত ফাতিমাকে কি বলতে চায়? শিউলিফোটা রাতে শ্রী দাস লেনে ভুবন চিনু কী নিয়ে এত কথা বলে? জীবনানন্দ চলে যাওয়ার আগেই কেন দুখী ছাই নিয়ে গলিতে আসে না! গাজায় রক্তমাখা শিশুরা ঈদে কী করল, কী করল না- তা নিয়ে রাইসু কেন কাঁদে? চারদিকে এত খিদে, এত কান্না- তার মধ্যেও ঈশ্বরের ভাতঘুম কেন ভাঙে না! এমন সব অমীমাংসিত জিজ্ঞাসা নিয়ে গল্পকার জয়শ্রী সরকার লিখেছেন ‘ঈশ^রকে বল দুখী ডাকছে’।
There are no reviews yet.