সোনাই ও রূপসী মাছ – ফাতেমা ইয়াসমিন

Sonai O Ruposhi Mach - Fatama Yeasmin

Author: ফাতেমা ইয়াসমিন
Cover By: প্রচ্ছদ ও অলংকরণ : লুৎফি রুনা
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৭৮৬-৫-৪
Publish Date: সেপ্টেম্বর ২০২৬

$ 3.09

25% Off
In Stock
Highlights:

ফাতেমা ইয়াসমিন একজন তরুণ শিশুতোষ গল্প লেখক। মূলত গল্প নিয়েই তার স্বপ্নের ডালপালা ছড়ানো। শিশু-কিশোরদের প্রতি গভীর মায়া, ভালোবাসা, তাদের ভালোলাগা, মন্দলাগা ও তাদের মনস্তাত্ত্বিক বিষয় ভালোভাবে অনুধাবন করতে না পারলে শিশুতোষ গল্প লেখা খুব কঠিন। সেজন্য শিশুতোষ গল্প লিখতে গিয়ে তরুণ বা প্রবীণ যে-ই হোন, তাঁকে তখন শিশুর মতো সারল্য ও তাদের প্রতি পরম মমতাবোধ নিয়েই লিখতে হয়। ফাতেমা ইয়াসমিনের গল্পগুলোতেও সে ধরনের আন্তরিক প্রয়াস লক্ষ করা যায়।  তার  বেশকিছু গল্প পড়ার সুযোগ আমার হয়েছে। ‘সোনাই ও রূপসী মাছ’ বইটিকেও সে ধরনেরই একটি উপভোগ্য শিশুতোষ গল্পগ্রন্থ বলে মনে হয়েছে। বইটিতে যে ৬টি গল্প রয়েছে, সেগুলোর প্রতিটি ভিন্ন ভিন্ন স্বাদের। গল্পগুলোর বৈশিষ্ট্য হলো ‘এর পরে কী হবে’, তা জানার একটি আগ্রহ বা কৌতূহল চমৎকারভাবে তৈরি করতে পেরেছেন লেখক ।গল্পকে প্রথমে গল্প হতে হবে। গল্প যদি গল্প না হয়ে শুধু বর্ণনামূলক কাহিনি হয়, তাহলে সেটিকে কেন গ্রহণ করবে পাঠক? আমার ধারণা, ফাতেমা ইয়াসমিন গল্প লেখার কৌশলটি ইতোমধ্যে বেশ ভালোভাবেই রপ্ত করতে পেরেছেন। এই বইটিও শিশুকিশোর পাঠকদের সে কারণেই আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস। আমি ‘সোনাই ও রূপসী মাছ’ বইটি বড়ো-ছোটো সবার কাছে সমাদৃত হবে বলে আশা করছি এবং বইটির বহুল প্রসার কামনা করছি। একইসাথে আগামীতে লেখকের কাছ থেকে আরো সুন্দর সুন্দর শিশুতোষ গল্পগ্রন্থ প্রত্যাশা করছি।

রাহমান ওয়াহিদ
কবি, শিশুসাহিত্যিক ও কথাশিল্পী

Description

Description

ফাতেমা ইয়াসমিন
ছোটোবেলা থেকেই লেখালেখির সাথে নিজেকে জড়িত রেখেছেন। অনেক গল্প কবিতা লিখেছেন। প্রথম একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০২০ সালে— ‘তুমি আসবে বলে’।  ২০২২ সালে যৌথ কাব্যগ্রন্থ ‘যাতনার রং’ প্রকাশিত হয়।
২০২৩ সালে প্রথম উপন্যাস ‘নীল প্রজাপতি’ নিয়ে আসছেন তিনি। ২০২৫ সালে শিশুতোষ গল্পের বই ‘শেয়াল মামার ফন্দি’ গ্রন্থের জন্য শিশু সাহিত্যিক হিসেবে পুরস্কার লাভ করেন। ২০২৬ সালে লেখক-পাঠকদের জন্য উপহার দিয়েছেন কাব্যগ্রন্থ ‘নক্ষত্রের গতিপথ’। বর্তমানে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার জন্ম বগুড়া শহরের মালতিনগর । তার শৈশব-কৈশোর কেটেছে ঢাকার মোহাম্মদপুর এলাকায়। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে (রাষ্ট্রবিজ্ঞানে) এমএ সম্পন্ন করেছেন। তার পিতা আবুল মান্নান। মাতা হাসনা হেনা।
বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত।
২৭ মে তিনি জন্মগ্রহণ করেন। একজন লেখক হিসাবে তার আগ্রহের পরিধিটা বৃহৎ পরিসরে আগমন ঘটুক এটাই প্রত্যাশা। শুভ কামনা।

Additional information

Additional information

Weight0.260 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “সোনাই ও রূপসী মাছ – ফাতেমা ইয়াসমিন”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping