কোথায় পাবো তারে – সিরাজউদ্দিন আহমেদ

Kothay Pabo Tare - Serajuddin Ahmed

Author: সিরাজউদ্দিন আহমেদ
Cover By: রাজীব দত্ত
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৮৬০-৮-৬
Publish Date: অক্টোবর ২০২৬

$ 2.87

25% Off
In Stock
Highlights:

‘কোথায় পাবো তারে’ বইয়ের গল্পগুলি রহস্যের একটি পরিবেশ তৈরি করে, যা আবার রহস্যের ঘেরাটোপে আটকে থাকে না। কোথায় পাবো তারে ও দ্বিতীয় জীবন গল্পে একই ব্যক্তি তাঁর ভুবনে দুই জগতের বাসিন্দা। আবার চোখ, মৃত্যু যখন দরজায়, ভূত, জহির ফিরে এসেছে গল্পে মনস্তাত্ত্বিক চাপ ও অপরাধ বোধ থেকে পরাবাস্তব আবহ তৈরি হয়েছে। তেমনি বইপোকা ও আবছায়া রহস্য ভৌতিক গল্প ভাবা যায়। চেনা শহরে অচেনা মানুষ ও মুখোশ গল্প দুটি এ বইয়ের ভিন্নধর্মী গল্প। পরাবাস্তববাদের পোশাকে বাস্তবতার গল্প। এ প্রসঙ্গে শেক্সপিয়রের হ্যামলেট নাটকের সেই বিখ্যাত উক্তি মনে পড়ছে, ‘দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ, হোরোসিও দ্যান আর ড্রিমট অফ ইন ইয়োর ফিলোসোফি।’

Description

Description

সিরাজউদ্দিন আহমেদ
জন্ম : ৩১ ডিসেম্বর ১৯৪৭। পৈত্রিক ভিটা ঢাকা জেলার কেরানিগঞ্জ থানা, কলাতিয়া ইউনিয়ন, শমসেরপুর গ্রামে। স্কুল : নওয়াবপুর সরকারি উচ্চ বিদ্যালয়। কলেজ : ঢাকা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখির শুরু স্কুল জীবন থেকে। প্রথম গল্প ‘দুখু’ প্রকাশিত হয় কিশোর মাসিক সবুজ পাতায়। প্রথম প্রকাশিত বই ‘বন্ধুর জন্য শোক’ ১৯৬৮ সালে প্রকাশিত হয়। শিশু কিশোর বড়দের গল্প উপন্যাস মিলে প্রকাশিত বই ২৫টি। কিছুদিন  সাংবাদিকতা  করে পরে সরকারি চাকরিতে যোগদান করেন। কৃষি মন্ত্রণালয়ের প্রকাশনা ও সম্প্রচার উইং কৃষি তথ্য সার্ভিসের মাসিক সাময়িকী ‘কৃষিকথা’ ও নিউজ লেটার ‘সম্প্রসারণ বার্তা’র সম্পাদক পদ থেকে ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।

Additional information

Additional information

Weight0.260 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “কোথায় পাবো তারে – সিরাজউদ্দিন আহমেদ”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart