Description
প্রদীপ দেওয়ানজী মূলত নাট্যকার। বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনের তিনি উন্মেষপর্বের সারথি। নাট্যরচনা, নির্দেশনাসহ নাট্য আন্দোলনের প্রতিটি পর্বে এখনও সমান সক্রিয় তিনি। নাট্যরচনার পাশাপাশি নাট্য ও সংস্কৃতি চিন্তায় নিবিড়ভাবে যুক্ত থেকেছেন প্রথম থেকেই। তথ্য ও তত্ত্ব দিয়ে তিনি চিন্তাকে ভারাক্রান্ত করেন না। মুক্তগদ্যের মাধ্যমে অনায়াসে পাঠককে নিয়ে যান বক্তব্যের কেন্দ্রে। এ গ্রন্থের লেখাগুলোতে সে-ই সহজিয়া স্বাদ রয়েছে।
উল্লেখযোগ্য প্রকাশিত নাট্যগ্রন্থ : নাটক সমগ্র-১, নাটক সমগ্র-২, রাকস, মন ভালো চশমা, রক্ত রাজা সবুজ পরি, বধ্যভূমি, ছোটদের পাঁচটি নাটক। নাট্যচর্চায় অবদানের জন্য পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার।


























There are no reviews yet.