নির্বাণমার্গের আগারিক কবি জীবনানন্দ – পীযূষ কান্তি বড়ুয়া

Nirmanmarger Agarik Kobi Jibanananda - Pijush Kanti Barua

Author: পীযূষ কান্তি বড়ুয়া
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৭৪২-২-৯
Publish Date: আগস্ট ২০২৬

$ 2.91

25% Off
In Stock
Highlights:

এই বইটি জীবনানন্দের  জীবন রহস্যের প্রগাঢ় এক পাঠ। মানবদেহ অর্থে নয়, যাপনের ধরন ও অর্থবহতায়। জীবনের টানাপোড়েন তাঁকে অস্বস্তি দিয়েছে। তবু তাঁকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কে এই বনলতা? শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার মতোই সে রহস্যে ভরা। পাখির নীড়কে আশ্রয় করে চোখের উপমা চোখ বন্ধ করলেই যেন জীবন্ময় হয়ে ওঠে।
নির্জনতার কবি বলে তাকে অনেকেই লোকালয় থেকে দূরে ঠেলে দেয়। এ নিয়ে তার আপত্তি বরাবরই ছিলো। গুণমুগ্ধদের কাছে তিনি শুদ্ধতম কবি। কবিতার বিবেচনায় তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম কবি। কবিতার সংখ্যা সাকুল্যে একশো বাষট্টি। ‘ঝরাপালক’ নিয়ে তিরস্কৃত হলেও পরবর্তী কাব্যগ্রন্থ হতে নিজস্ব কাব্যভাষা ও শৈলীতে সিদ্ধ হয়ে ওঠেন।
শিক্ষক হিসেবে আদর্শ হলেও শিক্ষকতায় তার স্থিরতা মেলেনি। অনবরত প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ পাল্টাতে হয়েছে। কখনও নিজের কারণে কখনও রোষানলে পড়ে। সংসার তার জন্যে আক্ষরিক অর্থেই ছিল কুরুক্ষেত্র। অস্বীকৃত ও অসংগত প্রেমের ছোট্ট ঘুলঘুলি দিয়েই তার জীবনে মিলেছিল কিছুটা আশার হাওয়া।
জীবনের ঘাতে পুড়ে পুড়ে খাঁটি সোনা হওয়া কবির লেখায় জগৎ শাস্তা বুদ্ধ প্রকট হয়ে ওঠেন অনিরুদ্ধ প্রজ্ঞায়, অতুলনীয় জ্যোতির্ময়তায়। নিবিড় পাঠে উপলব্ধি, তিনি নির্বাণমার্গের এক আগারিক কবি বুঝি। ছাপ্পান্ন বছরের জীবন সাহিত্যিক ব্যাপ্তিতে ছাড়িয়ে গেছে কয়েক হালি আকাশগঙ্গা। আপনভুবনে সুরসিক, বহির্ভুবনে রামগরুড়ের ছানার জীবনধারী কবি জীবনানন্দ দাশকে পড়ে পেরে ওঠা কঠিন। তবুও ভালোবেসে, অনুসন্ধিৎসা প্রশমনে উৎখননের প্রয়াসে ‘নির্বাণমার্গের আগারিক কবি’কে জাগিয়ে তোলা হলো কলমে, কল্পনায়।

Description

Description

কর্ণফুলির তীরে বোয়ালখালির চরণদ্বীপে জন্ম, মেঘনার তীরে ইলিশের বাড়ি চাঁদপুরে বিচরণ। বাবা সুরেশ চন্দ্র বড়ুয়া, মা পাখি রানি বড়ুয়া। চিকিৎসা বিজ্ঞানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে স্নাতক। শৈশবে খেলাঘরের সাহিত্য বাসরে ছড়া দিয়ে লেখালেখির সূচনা হলেও সাহিত্যের সব শাখায় সমান বিচরণ। চাঁদপুরের প্রথম ও জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’র সম্মাননায় সব্যসাচী লেখক হিসেবে স্বীকৃত।
এ পর্যন্ত প্রকাশিত মৌলিক গ্রন্থের সংখ্যা ২৮। একক ও যৌথ সম্পাদিত গ্রন্থ আছে বেশ কয়েকটি।

ছড়া ও কিশোর কাব্যগ্রন্থ :
তারা মাসী চাঁদ মামা (২০১৯, কারুবাক)
ইলিশের বাড়ি (প্রথম সংস্করণ ২০১৭, প্রকৃতি প্রকাশনী, দ্বিতীয় সংস্করণ ২০২৪, পরিবার পাবলিকেশন্স)
শোকের অর্ঘ্যে বঙ্গবন্ধু (২০১৭, আরিফ রাসেল, ছায়াবাণী মিডিয়া)
শেকড়ের টানে ছড়া অভিযানে (২০১৯, মূর্ধন্য প্রকাশনী)
ব-দ্বীপ হতে বাংলাদেশ (২০১৮, শৈলী প্রকাশন)
জনকের অমৃত জীবন (২০২০, সুন্দরম্ প্রকাশনী)।

শিশুতোষ গল্পগ্রন্থ :
লুই পা’র কলম (২০২০, প্রসিদ্ধ পাবলিকেশন্স)
ভূতুড়ে পাখা (ঐ)
মুক্তিবীর (২০১৯, পদক্ষেপ)

গল্পগ্রন্থ :
কল্প কুসুম (২০১৮, কারুবাক প্রকাশনী)
টক অব দ্য কান্ট্রি (২০২৩, পরিবার পাবলিকেশন্স)

উপন্যাস :
সায়নালোকে এক জীবনের সন্ধ্যায় (২০১৩, পাঞ্জেরী পাবলিকেশন্স)
ঘুমের মধ্যে লীলা আসে (২০১৯, দৃষ্টি প্রকাশনী)

প্রবন্ধ সংকলন :
প্রজ্ঞা-প্রসূন (২০১৮, কারুবাক)
সৃজনশস্যে বঙ্গবন্ধু (২০২২, য়ারোয়া প্রকাশনী)
মননশস্যে নজরুল (২০২৩,অনুপ্রাণন প্রকাশনী)
শেকড়ের রবীন্দ্রনাথ ও বিবিধ (২০২৪, অনুপ্রাণন প্রকাশনী)
পাঠ শেষে কবি (২০২৪, অনুপ্রাণন প্রকাশনী)

গবেষণা গ্রন্থ :
চাঁদপুরে বঙ্গবন্ধু (২০২০, য়ারোয়া প্রকাশনী)

কাব্যগ্রন্থ :
তোমার নিবীতে অন্য কেউ (২০০৫, শৈলী প্রকাশন)
১০০ কবিতা (২০২০, চৈতন্য প্রকাশনী)
প্রণয়কাব্য (২০১৯, প্রতিভা প্রকাশনী)
ফুল ফোটাবার কাব্য (২০২৪, পরিবার পাবলিকেশন্স)

কবিতাপত্র :
আমার মায়ের সুচিকিৎসা চাই (২০১০)

বিতর্ক গ্রন্থ :
বিতর্ক বিধান (২০১২, টিআইবি)
বিতর্ক বীক্ষণ (২০১৪, সিকেডিএফ)
বিতর্ক সমগ্র (২০২৪, পাঞ্জেরী পাবলিকেশন্স)

নাট্যকার :
মধ্যরাতের মোলহেড (যৌথ), মঞ্চায়নে জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর, ২০২২।
শেখ মুজিবের মেয়ে, মঞ্চায়নে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমি, ২০২০।

সম্মাননা ও পুরস্কার :
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দ্য ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ শীর্ষক বাংলা গানের লিরিক্সে বিজয়ী (২০০৯)
চতুরঙ্গ ইলিশ উৎসব সাহিত্য সম্মাননা
বিশ্ববঙ্গ সাহিত্য সম্মাননা
নাগরিক বার্তা সাহিত্য সম্মাননা
ইনার হুইল ক্লাব সব্যসাচী সাহিত্যিক সম্মাননা
দৈনিক চাঁদপুর কণ্ঠ ৩০ বছর পূর্তি সাহিত্য সম্মাননা
ছায়াবাণী সাহিত্য সম্মাননা
হাজীগঞ্জ সাহিত্য পরিষদ সাহিত্য সম্মাননা
চর্যাপদ একাডেমী সাহিত্য পুরস্কার (প্রবন্ধ)
চাঁদপুর জেলা ব্র্যান্ডিং প্রকাশনার গ্রন্থিত ছড়াকার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি পদক, ২০২১ (লোক সংস্কৃতি গবেষণা)।

ইমেইল : pbarua490@gmail.com

Additional information

Additional information

Weight0.260 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “নির্বাণমার্গের আগারিক কবি জীবনানন্দ – পীযূষ কান্তি বড়ুয়া”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart