নৈরঞ্জনা – সৌরভ হাছান হিমেল

Noiranjona - Sowrav Hasan Himel

Author: সৌরভ হাছান হিমেল
Cover By: তৌহিন হাসান
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৮৬০-৬-২
Publish Date: অক্টোবর ২০২৬

$ 3.97

25% Off
In Stock
Highlights:

ছাদ চুঁইয়ে পড়া বৃষ্টির ফোঁটা, গোমতীর ভাঙা পাড়, আর মায়ের রান্নাঘরের ধোঁয়া, এসব ফেলে একদিন একজন তরুণ পা বাড়ায় অচেনার দিকে। দালালের হাতে বাবার ভিটে বিক্রির টাকা তুলে দিয়ে, জাল কাগজে ভর করে করাচি হয়ে ইউরোপের পথে তার যাত্রা। কিন্তু স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর আগেই ধরা পড়ে যায় সে, আর শুরু হয় জার্মানির উদ্বাস্তু শিবিরে অন্য রকম বেঁচে থাকার লড়াই। যেখানে ‘আউসল্যান্ডার রাউস’-এর স্লোগান বাতাসে ভাসে, যেখানে পরিচয় বদলে যায় প্রতিদিন। তবু স্মৃতি তাকে ছাড়ে না। ঢাকার আড্ডা-ছাত্ররাজনীতি, গ্রামের বন্যা-প্লাবিত শৈশব, আর বাবার গায়ে লাগা একাত্তরের রাজাকারের চাবুকের দাগ, সব ফিরে ফিরে আসে বিদেশ-বিভুঁইয়ের নির্জনতায়। আর এই সবকিছুর মাঝে হঠাৎ এসে দাঁড়ায় সোনিয়া। নিষিদ্ধ, অসম্পূর্ণ ভালোবাসা, যা ইতিহাসের পুরানো ক্ষত আর বর্তমানের ভয়কে একসাথে বয়ে বেড়ায়। দেশ ছেড়ে যাওয়া কি আসলে মুক্তি, নাকি নির্বাসন? ‘নৈরঞ্জনা’ এমন আখ্যান, যেখানে জল বারবার ফিরে আসে, কখনও বৃষ্টি হয়ে, কখনও নদী হয়ে, কখনও বরফ-শীতল কলের পানি হয়ে, আর শেষে এক গ্লাস পানির নিঃশব্দ, অমোঘ পরিণতি হয়ে।

Description

Description

সৌরভ হাছান হিমেল
সাহিত্য, সামরিক ইতিহাস, ভূ-রাজনীতি, আইন ও বিশ্ব-ইতিহাস তার আগ্রহের প্রধান বিষয়। বাংলা ভাষায় অনুবাদকর্মের মাধ্যমে পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ বইগুলো পৌঁছে দেওয়ার ব্যাপারে তাঁর উৎসাহ রয়েছে। ভবিষ্যতে তিনি সামরিক, আইন, ইতিহাস ও ভূ-রাজনীতি বিষয়ে মৌলিক গবেষণাধর্মী গ্রন্থ রচনার পরিকল্পনা করছেন। পাশাপাশি সাহিত্যচর্চাও তাঁর নিত্যসঙ্গী। তিনি বাংলাদেশের প্রথম মহাজাগতিক হরর ও এয়ারবোর্ন কমান্ডো থ্রিলার ঘরানার গল্পলেখক। তাছাড়া নিয়মিত স্পাই থ্রিলার বইও তিনি লিখছেন। ‘লেম্পুদা’ তার জনপ্রিয় ডিটেকটিভ সিরিজ। বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং পাঠকমহলে তা ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে।

Additional information

Additional information

Weight0.340 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “নৈরঞ্জনা – সৌরভ হাছান হিমেল”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart