কুহেলীকুহক – মোজাম্মেল হক নিয়োগী

Kuhelikuhok - Mozammel Haque Neogi

Author: মোজাম্মেল হক নিয়োগী
Cover By: মোস্তাফিজ কারিগর
ISBN: ৯৭৮-৯৮৪-২৯২৮০-৩-১
Publish Date: প্রথম প্রকাশ : ডিসেম্বর ২০১২; দ্বিতীয় সংস্করণ : জুন ২০২৬

$ 4.59

25% Off
In Stock
Highlights:

মানবজীবন রহস্যময়। প্রতিটি মানুষের জীবন যেন মহাকাব্য। প্রকাশিত ও অপ্রকাশিত কত সত্য, কত তথ্য অলক্ষে অজানা থেকে যায়! অজানা থাকে চারপাশের মানুষের জীবনের ইতিবৃত্ত। সামাজিক ও পারিপার্শ্বিক চাপে অনেক সমাজে অনেক সত্য প্রকাশ করা অসম্ভব, আবারও অনেক সমাজে অকপটে প্রকাশিত হয়। প্রকাশিত কিংবা অপ্রকাশিত যা-ই হোক না কেন মানুষের জীবনের গভীরের সত্যকে কি অস্বীকার করা যাবে? এই উপন্যাসে এমনই কিছু অপ্রকাশিত অথচ সত্য- রহস্যময় কয়েকজন নারীর চরিত্র নিয়ে নির্মিত এই উপন্যাস।

Description

Description

মোজাম্মেল হক নিয়োগী
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সুরাশ্রম গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। জন্ম ১৯৬২ সালের ২৭ অক্টোবর। বাবা ফজলুল হক নিয়োগী বিমান বাহিনীতে চাকরি করতেন এবং সার্জেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। মা সুফিয়া বেগম ছিলেন গৃহিণী। ছয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। সমাজকল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। এনজিও সেক্টরে চাকরি : সিসিডিবি, আইসিডিডিআর,বি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ইউনেস্কো ও ব্রিটিশ কাউন্সিলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে। বর্তমানে প্রধান কাজ সাহিত্যচর্চা এবং মাঝে মাঝে ফ্রিল্যান্স ট্রেনিং এবং রিচার্স কনসালট্যান্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন।
শতাধিক বইয়ের রচয়িতা মোজাম্মেল হক নিয়োগীর লেখার বিষয়আশয় বহুমাত্রিক। প্রকাশিত উপন্যাস : ১৮টি; গল্পগ্রন্থ : ৫টি। কিশোর-কিশোরী উপন্যাস : ১৬টি; শিশুতোষ বই : ৮০টি; ছড়াগ্রন্থ : ৪টি; কাব্যগ্রন্থ : ৪টি; প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক (একাডেমিক) : ৮টি। একটি টিভি নাটক ও ১৫টি গান। দুটি শর্ট ফিল্মের নির্মাতা। দুটি একাডেমিক বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনুবাদ : বাংলা থেকে ইংরেজি : উপন্যাস ১টি। কিশোর উপন্যাস ১টি। শিশুতোষ গল্প ৩৫টি। বাংলা থেকে ইংরেজি : ১০টি শিশুতোষ গল্প।

Additional information

Additional information

Weight0.348 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “কুহেলীকুহক – মোজাম্মেল হক নিয়োগী”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart