মুক্তির মিছিল দেখবে বলে – আবু রেজা

Muktir Michil Dekhbe Bole - Abu Reza

Author: আবু রেজা
Cover By: তৌহিন হাসান
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৭৪২-৯-৮
Publish Date: সেপ্টেম্বর ২০২৬

$ 2.12

25% Off
In Stock
Highlights:

‘মুক্তির মিছিল দেখবে বলে’ একটি ট্রিলজির সূচনাখণ্ড। দশটি অধ্যায়ে বিন্যস্ত এই উপন্যাসে লেখক আবু রেজা মহান মুক্তিযুদ্ধের পূর্বাপর সময়কে এক অনন্য কাঠমোয় রূপায়িত করেছেন। একটি পরিবারের শীর্ষকর্তা থেকে সর্বকনিষ্ঠ সদস্য পর্যন্ত সবার আনন্দ-বেদনা, উদ্বাস্তু জীবন, অনিশ্চয়তা ও সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছে এক উত্তাল সময়ের বাস্তব প্রতিচ্ছবি। এ আখ্যানের চরিত্রগুলোর যুদ্ধদিনের অভিজ্ঞতা পরিবারের ইতিহাস অতিক্রম করে স্বাধীনতাকামী জাতির আত্মত্যাগ, বেদনা ও মুক্তির অভিযাত্রার দলিলে পরিণত হয়েছে।
গ্রন্থটিতে স্থান পেয়েছে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অভিঘাত, মুক্তিযুদ্ধের পূর্বাপর নানান ঘটনা এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আবেগঘন মুহূর্ত। শিশুমনের বিস্ময়, ভয়, কৌতূহল ও স্বপ্নের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গেছে যুদ্ধদিনের নির্মম বাস্তবতা। এ আখ্যানের চরিত্রগুলোর প্রত্যক্ষ করা রক্তাক্ত দিনের স্মৃতি ব্যক্তিগত অভিজ্ঞতাকে অতিক্রম করে জাতীয় স্মৃতির অংশ হয়ে উঠেছে।
এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য গ্রাম ও শহরের জীবনবাস্তবতার সমান্তরাল উপস্থাপন। যুদ্ধের প্রতিঘাতে উদ্বাস্তু হয়ে ছুটে বেড়ানো একটি পরিবারের জীবন, মৃত্যুভয়, জীবনসংকট, আপনজনের নিরাপত্তাহীনতা এবং অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা সংযত অথচ হৃদয়স্পর্শী ভাষায় বর্ণিত হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, তাদের এ দেশীয় দোসর রাজাকারদের দেশবিরোধী কর্মকাণ্ড যেমন উঠে এসেছে, বিপরীতে সেই অন্ধকার সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের ভূমিকাও গভীর মমতায় বিধৃত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার প্রতি লেখকের অবস্থান সুদৃঢ়, স্পষ্ট ও আপসহীন। তাঁর কাছে মুক্তিযুদ্ধ কেবল ইতিহাস নয়, জীবনবোধের ভিত্তি। তাই গ্রন্থের শেষে লেখক একটি প্রশ্ন রেখেছেন, যা পাঠককে ভাবিয়ে তুলবে—‘একাত্তরের যুদ্ধে শহীদ হয়েছে ত্রিশ লক্ষ প্রাণ। আবার এই বছরে জন্মেছেও পঁয়ত্রিশ লক্ষের বেশি শিশু। মহৎপ্রাণের বিনিময়ে শিশুপ্রাণ। এই শিশুরা বড়ো হয়ে পারবে কি পূর্বপুরুষের মহত্ত্বের মূল্য দিতে?’ নিশ্চয়ই বর্তমান সময়ই এর উৎকৃষ্ট উত্তর।
মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, ইতিহাসচেতনা ও ভবিষ্যৎ প্রজন্মের দায়বোধ নিয়ে ভাবতে বাধ্য করে এই গ্রন্থ। তাই ‘মুক্তির মিছিল দেখবে বলে’ মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ এবং সময়ের নির্মোহ সত্যকে ধারণ করা এক অতুলনীয় সৃষ্টি। গ্রন্থটি সময়ের দলিল এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থমালায় একটি মূল্যবান সংযোজন।

সাইফুল ইসলাম
লোকগবেষক ও গীতিকবি

 

Description

Description

আবু রেজা
জন্ম ১৭ ফেব্রুয়ারি ১৯৭০
মূলত শিশু সাহিত্যিক ও ঐতিহ্যের লেখক। প্রিয় বিষয় লোকসাহিত্য ও লোকঐতিহ্য। সাপ্তাহিক পত্রিকায় রিপোর্টিংয়ের মাধ্যমে লেখালেখির হাতেখড়ি। প্রদায়ক হিসেবে জাতীয় দৈনিকসহ নানান আঙ্গিকের পত্র-পত্রিকায় লিখেছেন। পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন। শিশু-কিশোর মাসিক ‘টইটম্বুর’-এর সম্পাদকীয় পর্ষদের সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষাবিষয়ক কোষগ্রন্থ ‘শিক্ষাকোষ’-এর অন্যতম ভুক্তি লেখক। প্রকাশনা সংস্থা যুক্ত’র উদ্যোগ জনগল্প ’৭১ গ্রন্থমালার সহযোগী সম্পাদক (দ্বিতীয় খণ্ড) এবং গল্প নির্বাচকমণ্ডলীর সদস্য (প্রথম ও তৃতীয় খণ্ড)। অনুবাদ করেছেন আদিবাসী লোকগল্প, বিদেশি রূপকথা ও ভূতের গল্প, প্রণয়ন করেছেন সৃজনশীল শিশুসাহিত্য। বয়স্ক সাক্ষরতা প্রাইমার ও অব্যাহত শিক্ষা উপকরণ, শিশু-শিক্ষার পাঠ্যবই ও সহপাঠ উপকরণ, ট্রেনিং ম্যানুয়ালসহ একক ও যৌথভাবে প্রণীত শিক্ষা উপকরণের সংখ্যা অর্ধ-শতাধিক। সৃজনশীল শাখায় প্রকাশিত বইয়ের সংখ্যা অনধিক কুড়ি। উন্নয়ন সংগঠন প্রশিকা এবং নেটওয়ার্কিং ও এডভোকেসি সংগঠন গণসাক্ষরতা অভিযান-এ কর্মরত ছিলেন। বর্তমানে উপকরণ উন্নয়ন ও প্রকাশনা সংক্রান্ত ফ্রিল্যান্স কাজে যুক্ত।

প্রকাশিত বই :
আমার পরিচয় আমার সম্পদ (২০০০), সুন্দর পরিবেশ সুস্থ জীবন (২০০২), ভিনদেশি ভূতের গল্প (২০০৯), আমাদের লোকঐতিহ্য (২০১০),
দেশি ভূতের গল্প (২০১২), ত্রিপুরা আদিবাসী লোককাহিনি (২০১২), ইউরোপের রূপকথা (২০২০), আফ্রিকার রূপকথা (২০২২), ব্যাঙ ও বাদুর (২০১৬), বানরবউ (২০১৮), ভূতের আড্ডা (২০১৮), রিমু ও তুলি (২০২০), নীলু ও লাল কাঁকড়া (২০১৯), নীলু ও একটি ঝরনা কলম (২০২১), নীলু ও একজন জাদুওয়ালা (২০২১), আমাদের লোকঐতিহ্য আমাদের লোকশিল্প (২০২১)

Additional information

Additional information

Weight0.223 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “মুক্তির মিছিল দেখবে বলে – আবু রেজা”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart