Description
রায়হান শরীফ শূন্য দশকের কবি। এছাড়াও তিনি অনুবাদক, গবেষক ও প্রাবন্ধিক। পেশায় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক।
মণিপুর স্কুল থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে কালচারাল স্টাডিজে এমএ এবং জেন্ডার স্টাডিজে পিএইচডি সম্পন্ন করেছেন। বাংলাদেশে কালচারাল স্টাডিজ, জেন্ডার স্টাডিজ ও মেডিক্যাল হিউম্যানিটিজ পাঠদান ও গবেষণার পথিকৃৎ হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। পাশাপাশি ভাষা-শিখন প্রযুক্তি এবং উন্নয়ন গবেষণা খাতেও তিনি পরামর্শক হিসেবে কাজ করছেন।
কবি হিসেবে তাঁর প্রকাশিত গ্রন্থ দুটি : উন্মাদ ফুল (২০২১) এবং ধুলিমাখা রোদের ভেতর (২০২৩)। যাপিত জীবনের কামনা, কর্কশতা, ক্লেদ ও কৌতুকের শিল্পিত রূপায়ণ তাঁর কবিতায় লক্ষ করা যায়।
অনুবাদক হিসেবে তিনি জার্মান কবি রাইনার মারিয়া রিলকের গভীর আধ্যাত্মিকতা, নিঃসঙ্গতা ও অস্তিত্ববোধকে বাংলা ভাষায় ধারণ করার এক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
























There are no reviews yet.