নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল – রেহানা বীথি

Neel Agune Pure Geche Bishti Angul - Rehana Bithi

Author: রেহানা বীথি
Cover By: রাজীব দত্ত
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৭৪২-৩-৬
Publish Date: আগস্ট ২০২৬

$ 2.12

25% Off
In Stock
Highlights:

পৃথিবী নানাবিধ যুদ্ধে জর্জরিত। মানুষের শরীরের রক্ত মনের রক্ত ঝরছে অবিরাম এইসব নিদারুণ যুদ্ধের আঘাতে আঘাতে। মানুষকে ঘিরে আছে বোমা-বন্দুক : ঘিরে আছে ঝড়-ঝঞ্ঝা-বন্যা-খরা : ঘিরে আছে ক্ষুদ্রতম ও দীর্ঘতম নানারকম স্বার্থের ফিতা। মানুষের মুক্তি যেন নাই।
মুক্তি যে একবারেই নেই তা কিন্তু নয়, আছে। এই মুক্তির অপরূপ রূপ দেখার জন্য আমাদের প্রবেশ করতে হবে কবি রেহানা বীথির ‘নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল’ কাব্যগ্রন্থে। প্রেমমাধুর্যে পূর্ণ কবিতার এই বইটি আমাদের দেখিয়ে দেয় হাজারও যুদ্ধ এবং যুদ্ধপ্রায় অবস্থা থেকে মুক্তির প্রয়োজন আর এই মুক্তি নিয়ে বসে আছে প্রেম। আমাদের পৌঁছতে হবে প্রেমের নরম পরশের কাছে। সেখানে পৌঁছতে পারলেই প্রেমের স্নিগ্ধ পরশে মানুষ পূর্ণ হবে; আনন্দের শস্যে ভরে উঠবে জীবন। এই আনন্দ শস্য থেকে জন্মে যাবে আরও আরও আনন্দ।
যুদ্ধের পক্ষে থাকা বোমা বারন্দ বন্দুক। যুদ্ধের পক্ষে থাকা ঝড় ঝঞ্ঝা বন্যা; যুদ্ধের পক্ষে থাকা ক্ষুদ্রতম বা দীর্ঘতম স্বার্থের ফিতা ক্ষয় হয়ে যাবে প্রেমের কোমল পরশে। কারণ ‘প্রীতিতে গন্ধরাজ’ ফোটে। কবিতাগুলো বলে দেয়- প্রেমের পাথর শুধু পাথর নয়, এ পাথর ‘আশ্চর্য পাথর’; প্রেমের যে আগুন তা ‘মিঠিমিঠি আগুন’ : প্রেমের ভেতর দিয়ে দেখা অন্ধকার ‘রঙিন অন্ধকার’, এ ‘অন্ধকারে সুগন্ধ’ আছে। প্রেমের ভেতর দিয়ে যা ঘটে তার সবই মানবিক; ব্যক্তিজীবনের জন্যেও, পৃথিবীয় জীবনের জন্যেও। সুতরাং প্রেমের ‘নীল আগুনে’ পোড়া বা প্রেমের জলে ভেজা দুই-ই শান্তির, দুই-ই অপার্থিব সুখের। প্রেম মধুর : প্রেমের কবিতা পড়া এবং তা অনুভব করাও মধুর। এসব কথা সত্য হয়ে আছে কবি রেহানা বীথির প্রেমবাস্তবতার কবিতাবই ‘নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল’-এ। সুতরাং কবিতাবইটিতে ডুব দেওয়া যায় নির্দ্বিধায়।

আনিফ রুবেদ
কবি ও কথাকার

Description

Description

জন্ম : ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহাডাঙা গ্রামে। এলএলএম রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে জেলা আইনজীবী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ-এর একজন আইনজীবী হিসেবে কর্মরত।
২০১৬ সাল থেকে লেখালেখি শুরু। প্রকাশিত হয়েছে দুইটি গল্পগ্রন্থ- আলো আসে ওখানেও; বৃত্তের নিশিচারণ এবং একটি কবিতাগ্রন্থ- শূন্যতায় ঈশ্বরের ঠোঁট।

Additional information

Additional information

Weight0.217 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল – রেহানা বীথি”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart