অবসরভাতা ও বিবিধ দায়ভার – মাহবুব আলী

Oboshorvata O Bibidho Dayvar - Mahbub Ali

Author: মাহবুব আলী
Cover By: তৌহিন হাসান
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৭৪২-৮-১
Publish Date: সেপ্টেম্বর ২০২৬

$ 3.09

25% Off
In Stock
Highlights:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকদের জন্য অবসরকালীন সময়ে নিয়মিত মাসিক পেনশন পদ্ধতি নেই। শিক্ষকগণ সরকারি অনুদান বা তাঁদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অঙ্কের সঞ্চয় করেন, সেই সঞ্চয়ে সরকারের অংশ রয়েছে। চাকরি শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকগণ সেই অর্থ এককালীন পেয়ে থাকেন; তার একটি কল্যাণ ট্রাস্ট তহবিল ও অন্যটি অবসরভাতা। এই অর্থ শিক্ষকের হাতে পৌঁছাতে-পৌঁছাতে তিন-সাড়ে তিন কিংবা চার বছর লেগে যায়। এই সময়টুকু অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষার। কোনো কোনো শিক্ষক এই সময়ের বিন্দু বিন্দু মুহূর্ত গুনতে গুনতে পরপারে চলে যান। এমনই কষ্টকর অপেক্ষা, বেঁচে থাকার ক্লেশ ও অপমানের কাহিনি নিয়ে ‘অবসরভাতা ও বিবিধ দায়ভার’। একইসঙ্গে যোগ হয়েছে মানুষের জীবনযাপনের আকুলতা-স্বপ্ন-স্বপ্নভঙ্গ-বাস্তব-পরাবাস্তব-বঞ্চনা ও মানবিকতার পরিসরে চেনা-অচেনা অন্য কয়েকটি কাহিনি। সেই সকল কাহিনি বা গল্পের তেপান্তরে হারিয়ে যেতে স্বাগতম।

Description

Description

মাহবুব আলী
পিতা : মো. আবদুল মজিদ (অ্যাডভোকেট)
মাতা : মেহের নেগার।
দিনাজপুর শহরে জন্ম। সেখানেই স্কুল-কলেজ। রাজশাহি ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। কাজ করেছেন স্থানীয় দৈনিকে সম্পাদকীয় ও সাহিত্য বিভাগে। পায়োনিয়ার কয়েকটি উন্নয়ন সংস্থায় ডকুমেন্টেশন-রিসার্চ অ্যান্ড প্রজেক্ট প্রপোজাল ডেপেলপমেন্ট সেকশন প্রধানের দায়িত্ব পালন। পরিশেষে বেসরকারি প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক প্রভাষক।

সাংগঠনিক ভূমিকা :
দৈনিক পূর্বদেশ-এর শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের হাট’-এর দিনাজপুর শহর শাখার উদ্যোক্তা আহ্বায়ক হিসেবে সেপ্টেম্বর ১৯৭৪ থেকে জানুয়ারি ১৯৭৭ পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালন। উত্তরবঙ্গের অন্যতম সাহিত্য সংগঠন ‘উত্তর তরঙ্গ’ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এবং বিভিন্ন সময়ে সেক্টোরাল দায়িত্ব পালন।

পুরস্কার :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্কৃতি-বিষয়ক বিভাগ-এর ডিপার্টমেন্ট অব পাবলিক লাইব্রেরির ‘অমর একুশে’ সাহিত্য প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ‘কবিতা’-য় ১৯৮৭, ‘ছোটোগল্প’ ও ‘প্রবন্ধ’-এ ১৯৮৯ এবং ‘প্রবন্ধ’ ও ‘ছোটোগল্প’-এ ১৯৯১ সালে একক পুরস্কার।

সম্মাননা :
কথাসাহিত্যে ভূমিকা রাখার জন্য গুণিজন সম্মাননা। রংপুর বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখা হতে ২০২১, স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ, কাহারোল-দিনাজপুর থেকে ২০২১, শব্দশর সাহিত্য সংগঠন, বীরগঞ্জ, দিনাজপুর থেকে ২০২৩ এবং উত্তরতরঙ্গ সাহিত্য পর্ষদ, দিনাজপুর থেকে ২০২৩।

লেখকের অন্যান্য বই :
ছোটগল্পের নির্মাণশৈলী (সাহিত্য ও সাংবাদিকতা)
প্রথম প্রেম (উপন্যাস)
ভয় (গল্প)
অস্তিত্বের পলায়ন (গল্প)
অযোগ্যতার সংজ্ঞা (গল্প)
পিঙ্গল বিকেলের আয়নায় (গল্প)
রাত পাহারা চোখ (গল্প)
গোপনীয়তার অলিগলি (বড়োগল্প)
কত জনমের সাথি (বড়োগল্প)।

Additional information

Additional information

Weight0.275 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “অবসরভাতা ও বিবিধ দায়ভার – মাহবুব আলী”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping