ফেসবুক রঙ্গ রসিকতা – গ্রন্থনা ও সম্পাদনা শফিক হাসান

Facebook Rongo Rosikota - Collection & edited by Shafique Hasan

Author: শফিক হাসান
Cover By: তৌহিন হাসান
ISBN: ৯৭৮-৯৮৪-২৯২৮০-৭-৯
Publish Date: জানুয়ারি ২০২৬

$ 2.65

25% Off
Out of Stock
Highlights:

ফেসবুক কি সময় নষ্ট করায়, দিয়ে যায় ক্লান্তি-হতাশা?
না; ফেসবুকের প্রাপ্তিও কম নয়। ইতিবাচক ব্যবহার করা গেলে। বিনোদনের দুনিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে অপ্রতিদ্বন্দ্বী। বাঙালি জন্ম থেকে রসিক। কথাবার্তা থেকে যাপিত জীবনের কাজ-কর্মে রসবোধের পরিচয় মেলে। ফেসবুকও হয়ে উঠছে রসাধার।
কেউ কেউ স্ট্যাটাসে এমন সব কথা লেখেন। হা হা হা কিংবা খিলখিল করে হেসে উঠতে হয়। চেপে রাখার সুযোগ নেই। বাছাইকৃত মজাদার ও রসাত্মক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বইটি। খ্যাতিমান মানুষ থেকে সাধারণের মধ্যে যে রসবোধ প্রখর, প্রমাণ মিলবে এতে।
পাঠককে নিষ্কলুষ হাসি উপহার দেওয়ার প্রচেষ্টায় মেতেছেন শফিক হাসান। উদ্যোগ সার্থক নাকি অন্যকিছু সেই চিত্রই ফুটে উঠেছে বইয়ের পাতায় পাতায়।

Description

Description

শফিক হাসান মূলত গল্পকার, অল্প-বিস্তর সবই লেখেন। মাড়াতে চান সাহিত্যের নানাবিধ বিস্তৃত প্রান্তর।
জন্ম ২ জানুয়ারি, ১৯৮৩ সালে-তিতাহাজরা, বেগমগঞ্জ, নোয়াখালীতে। শিল্পসাধনা, লেখালেখিকে করে তুলেছেন জীবনের ব্রত। কৃষক পরিবারের জ্যেষ্ঠ পুত্রটি কীভাবে পারিবারিক ও সামাজিক সকল ধারা-সংস্কৃতির বাইরে এসে কালো অক্ষরের প্রেমে বুঁদ হয়ে উঠলেন-বড় বিস্ময়ের ব্যাপার।
ভোগবাদী দুনিয়ায় বিপরীতমুখী পথে হাঁটলে পরিপার্শ্বের মানুষের চক্ষুশূল হওয়াই স্বাভাবিক। লেখালেখির কারণে নন্দিত ও নিন্দিত দুই-ই হয়েছেন শফিক হাসান। অর্জন করেছেন বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা। তবে অচেনা পাঠকের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন তিনি। লিখে যেতে চান আমৃত্যু।
গল্প, সাক্ষাৎকার, প্রবন্ধ, কবিতা, সম্পাদনাসহ বেশ কয়েকটি বই প্রকাশিত।

Additional information

Additional information

Weight0.171 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “ফেসবুক রঙ্গ রসিকতা – গ্রন্থনা ও সম্পাদনা শফিক হাসান”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart