Description
পারভেজ আহসান
জন্ম ১৯৬৮ সালের ১০ অক্টোবর।
মো. আলী আফজল খান ও খন্দকার হামিদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ইংরেজির প্রভাষক হিসেবে যোগ দেন । পরবর্তীতে শহীদ স্মৃতি আদর্শ কলেজ নান্দাইলে প্রায় আট বছর অধ্যাপনা করেন । বর্তমানে ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত। স্ত্রী মাহমুদা সিদ্দিকা সেবা, পুত্র আলী মাহির দাইয়ান খান আদৃত ও কন্যা সুবাইতা আশরীনকে নিয়েই তাঁর সংসার ।
প্রকাশিত কাব্যগ্রন্থ: পৃষ্ঠার ধূলি হীরকদানা (২০২২) ও পারদদেয়াল ( ২০২৩)।






























মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।

There are no reviews yet.