Description
প্রান্তিক মানুষের স্বপ্ন হারানোর এক বিয়োগাত্মক গল্প ‘বিবর্ণ পাণ্ডুলিপি’। একাত্তরের পরাজিত শক্তির উত্থান এবং আমাদের সামগ্রিক অবক্ষয়ের সূত্রপাতও এই সময়ে শুরু হয়, যার বাস্তব চিত্র উঠে এসেছে এ উপন্যাসে। স্বাধীনতার অব্যবহিত পর আমাদের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছিল দুর্বৃত্তায়ন। একাত্তরের পরাজিত শক্তির উত্থান এবং আমাদের সামগ্রিক অবক্ষয়ের সূত্রপাত হয়, যার বাস্তব চিত্র উঠে এসেছে এ উপন্যাসে। উপন্যাসের ঘটনাকাল আশির দশক, স্থান- উত্তরবঙ্গের সীমান্ত অঞ্চল। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সীমান্তনির্ভর সাধারণ মানুষের স্বপ্ন-সাধ, আশা-আকাক্সক্ষা দুর্বৃত্তায়িত রাজনীতি এবং পেশিশক্তির অপব্যবহার এ উপন্যাসের মূল উপজীব্য। মানুষের সুকোমল বৃত্তি এবং পবিত্র চাওয়া-পাওয়া অপশক্তির কাছে কী নিষ্ঠুরভাবে পরাজিত হতে পারে, এক সময়ের সীমান্তরক্ষী লেখক তা আশ্চর্য মুন্সিয়ানা দিয়ে উঠিয়ে এনেছেন।
লেখক নিজে তার যৌবনের প্রথমে একযুগ সময় ধরে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সে-সময়ে লেখকের চারপাশে ঘটে যাওয়া গল্পকেই উপন্যাসে রূপ দিয়েছেন। ফলে ‘বিবর্ণ পাণ্ডুলিপি’ উপন্যাসের পটভূমি খুবই নান্দনিক আর বাস্তবসম্মত হয়ে উঠেছে। গল্পে উঠে এসেছে সীমান্তে বসবাসকারী প্রান্তিক মানুষের জীবনের চালচিত্র, শিল্প-সংস্কৃতি, প্রেম-বিরহ আর দেশপ্রেমিক চৌকস সীমান্ত সৈনিকদের নীতি-আদর্শের প্রামাণ্য চিত্র।
লেখকের বাপজানের গল্প, নাটুয়া প্রণয়, অনার্য জীবন, কৃষ্ণপক্ষের আলো, দৃষ্টিপাত ও দ্বিতীয় গোলক উপন্যাসগুলোর মতো ‘বিবর্ণ পাণ্ডুলিপি’ একটি সুখপাঠ্য ও কালোত্তীর্ণ সাহিত্যকর্ম হিসেবে পাঠক হৃদয়ে ঠাঁই করে নেবে বলে মনে করি। উপন্যাসটি সকলের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সবার ভালো লাগলে লেখক ও প্রকাশকের শ্রম সার্থক হবে।
সৈয়দ মাজহারুল পারভেজ
বহুমাত্রিক লেখক


















মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।








There are no reviews yet.