Description
ভূমিকা :
‘বিশ্বাস শুধুই নিঃশ্বাস’ কেবল একটি কথাই নয়। চারপাশের প্রতিনিয়ত বদলে যাওয়া দৃশ্যপট দেখতে দেখতে, এ এক অনুপম উপলব্ধি। কালের লিখন সময়ের কবি, চারপাশে যা কিছুই দেখেন তাই তার লেখার উপজীব্য বিষয়। কখনো মনে হয়Ñ শব্দে, প্রেমে মগ্ন হয়ে, অক্ষরের যানে চড়ে সুদীর্ঘ কোনো পথ অতিক্রম পরিভ্রমণে এই চিরকালীন লেখক।

















নাগরিক বিগ্রহে ক্ষত-বিক্ষত হৃদয়ের বহিঃপ্রকাশ ‘সোনালী রোদ ও কুয়াশা দিন’, যার ডালে বাসা বেঁধেছে ৫৬ টি রংবেরঙের পাখি। বিদগ্ধ সময়, সামাজিক অসঙ্গতি, দ্রোহ ও ভালোবাসা এর সমন্বয়ে হৃদয় ছুঁয়ে যাবার এক অনন্য অনুভূতি। আকাশ সংস্কৃতির প্রভাব ক্রমশ যখন প্রজন্মকে বিপথগামীর দিকে ঠেলে দিচ্ছে তখন প্রতিরোধের পোস্টার হোক ভালো বই। ব্যস্ততম জীবনের মূল্যবান অবসর প্রাণবন্ত করতে বইয়ের বিকল্প কোথায়?


















There are no reviews yet.