Description
আলোর বিপরীতে দাঁড়ালে ছায়া পড়ে
ছায়ার বিপরীতে দাঁড়ালে ছায়া উল্টো হয়ে যায়
প্রতিধ্বনির বিপরীতে দাঁড়ালে
মানুষের বিপরীতে দাঁড়ালে
রাস্তাকে উল্টো করে দাঁড় করাতেই
আকাশও উল্টো হয়ে যায়, মেঘও
কিন্তু, সমুদ্র, কিংবা পাহাড়
পাতালসুদ্ধ,
পৃথিবীর ছবি কাঁধে নিয়ে ফিরছি অনন্তকাল
উল্টো করে ধরে আছি বিষ, অমৃতের পেয়ালা
মন্থন শেষে ধরে আছি প্রেম, ঈর্ষা
ঝুরঝুর ভেঙে পড়ছে চাঁদ, অমাবস্যা
কিন্তু কেন যে তোমাকে পাচ্ছি না…!
















নাগরিক বিগ্রহে ক্ষত-বিক্ষত হৃদয়ের বহিঃপ্রকাশ ‘সোনালী রোদ ও কুয়াশা দিন’, যার ডালে বাসা বেঁধেছে ৫৬ টি রংবেরঙের পাখি। বিদগ্ধ সময়, সামাজিক অসঙ্গতি, দ্রোহ ও ভালোবাসা এর সমন্বয়ে হৃদয় ছুঁয়ে যাবার এক অনন্য অনুভূতি। আকাশ সংস্কৃতির প্রভাব ক্রমশ যখন প্রজন্মকে বিপথগামীর দিকে ঠেলে দিচ্ছে তখন প্রতিরোধের পোস্টার হোক ভালো বই। ব্যস্ততম জীবনের মূল্যবান অবসর প্রাণবন্ত করতে বইয়ের বিকল্প কোথায়?





There are no reviews yet.