Description








$ 1.85 $ 2.47



| Weight | 0.211 kg |
|---|---|
| Published Year | |
| অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ী | ২০২৪ |
নাহিয়ান ফাহিম। জন্ম: ২৩শে মার্চ, ১৯৮৪। ময়মনসিংহ জেলা। ঢাকাতে বেড়ে ওঠা। মূলতঃ পাঠক, ফলতঃ লেখক। সাহিত্য পত্রিকা ‘জলমাঝি’র সম্পাদক। মার্কেংটিং বিভাগে স্নাতকোত্তর। পেশাগত জীবনে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। প্রথম কাব্যগ্রন্থ ‘ভিনদুপুরের নোটবই’।
মধ্যবিত্ত কবিতা
সিদ্দিক প্রামানিক। জন্ম: ২১শে আগস্ট ১৯৭৯, কুস্টিয়ার কুমারখালী থানার চরভবানীপুরগ্রামে। বাংলা সাহিত্যে মাস্টার্স শেষ করে বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং বাম প্রগতিশীল সংগঠনের সক্রিয় সংগঠক ও সংস্কৃতকর্মী। প্রথম বই ‘হাঙরের সমুদ্রে মননশীল মাছ’।
উন্মাদের কনসার্ট
অয়ন্ত ইমরুল। জন্ম: ১২ই এপ্রিল ১৯৮৭ইং, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আজিমনগর গ্রামে। পদ্মা নদীর ভয়াল গ্রাসে শৈশবেই ঠিকানার পরিবর্তন ঘটে বর্তমানে সাভার আশুলিয়ায় বসবাসরত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
ছায়াসমুদ্র
কিছু একটা বলাটাই যখন বাধ্যবাধকতাÑবাহুল্য এবং আপেক্ষিক বাতুলতা বাদ রাইখা মাহবুব লীলেন থাইকা ধার কইরা বলতে হয়Ñ ‘আনফিট মিসফিট হইয়া হামাগুড়ি দিয়া হাঁটি, আর রাত্তিরে ক্যালেন্ডারের পাতায় দাগ টাইনা চিক্কুর দিয়া কইÑ যাহ শালা বাঁইচা গেলাম আরও একটা দিন।’
এইটা বড়োবেশি জৈবিক বাঁচা
মানবিক বাঁচনের স্বপ্নও দেখি না বহুদিন
বড়ো তরাসে আছি
বড়ো বেশি চাইপা আছি, নিজের গলা নিজে।
দ্বান্দ্বিক দ্বন্দ্ব বিষয়ক আজাইরা প্রলাপ
মুর্শিদা জামান। জন্ম: ১৯৮৩ সনে বর্তমান বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায়। শৈশব ও বেড়ে ওঠা দক্ষিণের খুলনা শহরে। বাংলায় অনার্স সহ এমএ করেন ইডেন বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবন থেকেই লেখালেখির সূত্রপাত। কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন ছোট কাগজ ও সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকাতে ছোটগল্প প্রকাশিত হয়েছে। প্রকৃতি ও পশু-পাখির প্রতি অগাধ ভালোবাসা ও সখ্যতা রয়েছে। বর্তমানে তিনি লেখালেখি নিয়েই ব্যস্ত।
অদৃশ্য ছায়ার প্রজাপতি
আলতাফ হোসেন-এর জন্ম ২৭ অক্টোবর ১৯৪৯। পৈতৃক নিবাস কিশোরগঞ্জ। বাবার চাকরিসূত্রে শৈশব কৈশোর কেটেছে পাটনা, কলকাতা, চাটগাঁ, করাচি ও ঢাকায়। ১৯৬৪ থেকে পুরোপুরিভাবে ঢাকায় বসবাস। অনার্স ও এমএ করেছেন বাংলায়। আলিয়ঁস ফ্রঁসেস, ঢাকা থেকে দু-বছর ফরাসি ভাষা শিখে সনদ পেয়েছেন।
কফি জেগে থাকে
লেখক পরিচিতি :
হান্নান হামিদ, লেখক নাম কালের লিখন। জন্ম: আগস্ট, ১৯৮৪। জামালপুর। ‘বিশ্বাস শুধুই নিঃশ্বাস’ লেখকের প্রথম বই।
বিশ্বাস শুধুই নিঃশ্বাস
কাজী রহমান। পরবাসী লেখক নিজের পছন্দ মতো বাঁচতে দু-যুগ আগে মার্কিন মুলুকে চলে আসেন স্ত্রী ও প্রথম শিশুকন্যা সাথে নিয়ে। বড় হয়েছেন পুরনো ঢাকার গেন্ডারিয়া’য়। জ্ঞান হবার পরপরই নিজেকে আবিষ্কার করেছেন ঘরের পাশের গ্রন্থাগারে, বিভিন্ন শিশু সংগঠন আর সমাজসেবামূলক সংগঠনের আলোছায়ায়। মুক্তিযুদ্ধের সময়কার দুরন্ত কিশোর স্বাধীনতার যুদ্ধ দেখেছেন কাছ থেকে আর আতঙ্কের দিন গুনেছেন সারাক্ষণ মুক্তিযোদ্ধা দু’ভাইয়ের ঘরে ফেরার অপেক্ষায়। গ্রাজুয়েশন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবন কেটেছে বিদেশী এয়ার লাইন্সের কর্মকর্তা হিসেবে।
তারাধুলো জল ও নস্টালজিয়া
আবু জাঈদ। জন্ম: ২২শে জুলাই ১৯৮৩, ঢাকা। পড়াশুনা অসমাপ্ত রেখে একসময় কবি বাউণ্ডুলে জীবনের এলোমেলো আলপথে নেমে যান বেঁচে থাকার প্রয়োজনে, তাই বলে কাব্যচর্চা থেমে থাকেনি। এক সন্তানের জনক। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
মানচিত্রের ফাঁসি চাই
লেখক পরিচিতি :
শঙ্করী দাস। জন্ম: ৮ই মে, ১৯৫৮ সনে নিজ জেলা জামালপুরে। কবি প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলোÑ গল্প: ‘প্রতিবিম্ব ও অন্যান্য গল্প’ ‘জলমাটির গল্প’ ও ‘রাহুর চন্দ্রগ্রাস’। কবিতাÑ ‘ঘাসবোনা গ্রাম তাঁতবোনা গ্রাম’। স্মৃতিচারণমূলকÑ ‘গণমানুষের স্মৃতিতে আমাদের মুক্তিযুদ্ধ’। গল্পের জন্যে পেয়েছেন পাক্ষিক ঐকতান (বর্ধমান) পত্রিকা পদক। শিশু কবি রকি সাহিত্য পুরস্কার ও নক্ষত্র সাহিত্য পুরস্কার।
বিহান বেলার ঈশ্বর
অরণ্যক তপু। জন্ম: ১৯৯৪ সালের ৮ই সেপ্টেম্বর, ঢাকার ঝিগাতলা। পৈত্রিক নিবাস বরিশালের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়। বর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
ব্যথিত ভায়োলিন
আত্মমুগ্ধ শিকল
ইলিয়াস ফারুকীর দশম ছোট গল্পের বই ‘আগরবাতি ও মৃত্যুর গন্ধ।’ এই বইটিতে তার লেখা ষোলটি গল্প স্থান পেয়েছে। ইলিয়াস ফারুকীর গল্প লেখার মূল উপজীব্য বিষয় হলো মানুষের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, মনস্তত্ত্ব এবং প্রকৃতি। তিনি সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে তার গল্পে তুলে আনেন সুনিপুণ কলমে। তিনি সমাজকে হেয় না করে ঘটে যাওয়া ঘটনাকে খুব সহজ ভাবেই তাঁর লেখায় তুলে আনেন। সমাজের অনেক ছোটখাটো বিষয়গুলোও তিনি ভিন্ন দৃষ্টি দিয়ে তার গল্পের ছবি আঁকেন। যেমন বইটির নাম গল্পে তিনি বস্তির এক মেয়েকে নিয়ে এঁকেছেন অসাধারণ এক চিত্র। বস্তিতে জন্মে এবং সেখানে বড় হয়েও তার চরিত্রে বস্তির কোন চিহ্ন নেই বরং সে শিক্ষার বিষয়ে সচেতন। এবং একইসাথে মেয়েটি সাহসী এবং প্রতিবাদী। ‘বউ কথা কও’ একটি খুবই সাধারণ গল্প। কিন্তু এ গল্পের মূল চিন্তাধারা হলো প্রকৃতি এবং মানুষের মাঝের যোগসূত্র। একইভাবে ‘প্রজন্ম সঙ্কট’ গল্পটি জুলাই’২৪এর আন্দোলন প্রসঙ্গে।
গল্পটিতে গল্পকার দেখাতে চেয়েছেন যে, যে সকল ছাত্ররা তাদের জীবন বাজি রেখে জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিলো তা শুধু রাজপথেই ছিলো না, ছিলো তাদের ঘরের ভেতরেও। এবং এজন্য চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে এই সকল যুব তুর্কীকে ঘরের ভেতরও লড়তে হয়েছে।
পাঠকের জন্য বইটি সুখপাঠ্য হবে এতে কোন সন্দেহ নেই। বইটির বৈচিত্র্যময় গল্পের জন্যই পাঠক বইটি সংগ্রহ করতে আগ্রহী হবেন বলেই আমাদের বিশ্বাস।
*অনুপ্রাণন প্রকাশন*
Agarbati O Mrittur Gandha by Elias Faruqui
ষোলোটি গল্প নিয়ে এই গ্রন্থ। ষোলোটি গল্প ষোলোটি আয়না। কী দেখতে চান আয়নায়? নিজের না সমাজের মুখ? নাকি দেখতে চান- বৈশ্বিক রাজনীতির কালি কীভাবে পালটে দেয় স্বদেশের মুখশ্রী?
কেউই চায় না আয়নায় ফুটে উঠুক নিজের ছদ্মবেশ। তবু কখনও যদি ফুটে ওঠে মুখোশের প্রতিবিম্ব, সে দায় আয়না বিক্রেতার নয়।
আপনি হাসবেন না কাঁদবেন, প্রেমে দুলবেন না দহনে দগ্ধ হবেন, নিজেকে নিজে সুড়সুড়ি দিবেন না শরীর চুলকোবেন, রেটিনায় ধরবেন দৃষ্টিভ্রম না দূরদৃষ্টি, সত্য লালন করবেন না পরাজিত প্রেতাত্মার কপালে তিলক পরাবেন- সবই আপনার অনুভূতির ব্যাপার। তবে তীব্র শ্লেষে যদি আপনার অনুভূতি বিদ্ধ হয়, তবেই আয়নার কারিগর সার্থক।
Russir Boma Bonam Achiyar Unun - Habibullah Rasel
Get access to your Orders, Wishlist and Recommendations.











There are no reviews yet.