Description








$ 1.85 $ 2.47



| Weight | 0.211 kg |
|---|---|
| Published Year | |
| অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ী | ২০২৪ |
রঞ্জনা বিশ্বাস। জন্ম: ১০ডিসেম্বর, ১৯৮১। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের বাগবাড়ি গ্রামে খ্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। ‘ভুলস্বপ্নে ডুবে থাক আদিবাসী মন’ ও ‘আমি তিনবেলা বৃষ্টিতে ভিজি’ কাব্যগ্রন্থ দু’টি কবির প্রকাশিত কাব্যফসল। এছাড়া কবি কবিতাচর্চার পাশাপাশি ফোকলোরচর্চাকেও ব্রত হিসাবে নিয়েছেন। নৃ-তাত্ত্বিক ও গবেষণাধর্মী কবির আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। কবি বাংলা একাডেমির ‘তরুণ লেখক প্রকল্প’ ও ‘লোকজ সংস্কৃতির বিকাশ’ প্রকল্পে কাজ করছেন। এছাড়া এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগে কর্মরত আছেন।
বেদনার পাথর ও প্রান্তিক দীর্ঘশ্বাস
লেখক পরিচিতি :
হামীম ফারুক। পুরো নাম: গোলাম ফারুক হামীম। জন্ম: ২৪শে অক্টোবর, ১৯৬৩, ঢাকা। প্রথম তারুণ্যে কাজ করেছেন ইংরেজি পত্রিকা নিউ নেশন-এ। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে এখন বেসরকারি উন্নয়ন সংস্থার কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। মূলস্রোতের সাহিত্য পত্রিকাগুলোতে একটানা লিখেছেন ১৯৮৭ পর্যন্ত। মাঝখানে বিরতি দিয়ে পুনরায় আগমন প্রথম কবিতার বই ‘রোদ ও ক্রোধ, মাঝখানে সাঁকো’ দিয়ে। একটি ই-বুক আছে, ‘নক্ষত্রের চিরকূট’। এটি লেখকের তৃতীয় কাব্যগ্রন্থ।
প্রকৃতি পুরাণ
মেঘ অদিতি। কবি ও গল্পকার হিসেবে ‘দু’বাংলাতে পরিচিত। জন্ম: ৪মে, জামালপুর। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ: ‘জলডুমুরের ঘুম (কাব্য)’ ‘অস্পষ্ট আলোর ঘোড়া (গল্প)’ ‘অদৃশ্যতা হে অনিশ্চিতি (কাব্য)’ এবং ‘সময় শূন্যতার বায়োস্কোপ (মুক্তগদ্য)।
প্রবেশিধকার সংরক্ষিত
আবু জাঈদ। জন্ম: ২২শে জুলাই ১৯৮৩, ঢাকা। পড়াশুনা অসমাপ্ত রেখে একসময় কবি বাউণ্ডুলে জীবনের এলোমেলো আলপথে নেমে যান বেঁচে থাকার প্রয়োজনে, তাই বলে কাব্যচর্চা থেমে থাকেনি। এক সন্তানের জনক। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
মানচিত্রের ফাঁসি চাই
অরণ্যক তপু। জন্ম: ১৯৯৪ সালের ৮ই সেপ্টেম্বর, ঢাকার ঝিগাতলা। পৈত্রিক নিবাস বরিশালের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়। বর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
ব্যথিত ভায়োলিন
আলতাফ হোসেন-এর জন্ম ২৭ অক্টোবর ১৯৪৯। পৈতৃক নিবাস কিশোরগঞ্জ। বাবার চাকরিসূত্রে শৈশব কৈশোর কেটেছে পাটনা, কলকাতা, চাটগাঁ, করাচি ও ঢাকায়। ১৯৬৪ থেকে পুরোপুরিভাবে ঢাকায় বসবাস। অনার্স ও এমএ করেছেন বাংলায়। আলিয়ঁস ফ্রঁসেস, ঢাকা থেকে দু-বছর ফরাসি ভাষা শিখে সনদ পেয়েছেন।
কফি জেগে থাকে
ফারহানা খানম। জন্ম: ১৯শে এপ্রিল ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়। গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দীপে। ‘ভুগোল ও পরিবেশ’ বিষয়ে স্নাততোত্তর ডিগ্রী অর্জন করে ব্যাংকে চাকুরি শুরু করলেও বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। নয় ভাই-বোনের মাঝে সবার ছোট বলেই আদরও পেয়েছেন বেশি। প্রথম প্রকাশিত বই, ‘ইছামতি’ (কলকাতা থেকে প্রকাশিত)।
তৃষ্ণার্ত বালুতট
আত্মমুগ্ধ শিকল
আলী রেজা। জন্ম: ১৯৫৭। মুক্তিযুদ্ধে আলোড়িত কবি, সত্তর দশকে মূলত ছোটকাগজে লেখালেখি শুরু করেন। সদ্য অবসরে যাওয়া একটি রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক। এটি কবির প্রথম প্রকাশিত গ্রন্থ।
আলী রেজা
অয়ন্ত ইমরুল। জন্ম: ১২ই এপ্রিল ১৯৮৭ইং, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আজিমনগর গ্রামে। পদ্মা নদীর ভয়াল গ্রাসে শৈশবেই ঠিকানার পরিবর্তন ঘটে বর্তমানে সাভার আশুলিয়ায় বসবাসরত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
ছায়াসমুদ্র
লেখক পরিচিতি :
প্রজ্ঞা মৌসুমী। জন্ম: এক শরতে দাদুবাড়ি কুমিল্লায়, বেড়ে ওঠা সুনামগঞ্জে। ঊনিশ বছর থেকে পড়াশুনার জন্যে প্রবাস জীবন। এক এসাইনমেন্টের জন্যে প্রথম ইংরেজি কবিতা লিখার শুরু। প্রথম জীবনের কবিতাগুলো ইংরেজিতেই লেখা, কিন্তু মন আঁকুপাঁকু করে বাংলায় লিখতে; তারই ফলশ্রুতিতে আজকের প্রথম কবিতা ফসল ‘পৌরাণিক রোদ এবং অতিক্রান্ত কাঠগোলাপ’। লেখক কবিতা ও গল্প লিখে পেয়েছেন অনেক পুরস্কার তাই বাংলা সাহিত্যের অত্যুজ্জল আলোয় নিজেকে উদ্ভাসিত করার স্বপ্ন দেখেন অহর্নিশ।
পৌরাণিক রোদ এবং অতিক্রান্ত কাঠগোলাপ
সঞ্চয় সুমন। ঢাকাবাসী এক কবি। যে শুধু কল্পনার রঙে আঁকে শব্দ খেলার মাঠ। এই গ্রন্থটি কবির প্রথম কাব্যফসল।
গুপ্ত সমরে মুক্তির ঠিকানা
জীবনের প্রতিচ্ছবি-প্রতিবিম্বই তো গল্প অর্থাৎ জীবন ও সমাজই গল্পের আকর। গল্পকারের অন্তর্দৃষ্টির তীক্ষ্ণতা ও গভীরতা দিয়ে জীবন ও সমাজকে ব্যবচ্ছেদ করে কল্পনাশক্তির বিচিত্র বর্ণে এবং শব্দের ব্যঞ্জনায় তিনি চিত্রিত করেন চরিত্র। সৃষ্টি হয় গল্প, উপন্যাস, নাটক। সাহিত্য মানেই শব্দের ছবি, শব্দের শিল্প।
পনেরোটি গল্পের বিন্যাসে ‘ক্যানপিতে রোদের মায়া’ গল্পগ্রন্থটি মলাটবন্দি হয়েছে। সঙ্গীতা ইয়াসমিন অত্যন্ত দরদ ও যত্ন সহকারে গল্পগুলো নির্মাণ করেছেন। তাঁর নির্মাণশৈলীতে রয়েছে নৈপুণ্য ও বৈদগ্ধের ছাপ।
সবগুলো গল্পের ভরকেন্দ্রে রয়েছে নারী চরিত্র। এই চরিত্রগুলো আমাদের চারপাশের, চেনা মুখ, পরিচিত যারা পর্দার আড়ালে থেকে আজীবন ধর্ষকামী ও নিষ্ঠুর পুরুষের যাঁতাকলে পিষ্ট হওয়ার অব্যক্ত যন্ত্রণার দগদগে ক্ষত আজীবন বয়ে চলে। এ-রকম অব্যক্ত যন্ত্রণার প্রতিচ্ছবি নিপুণভাবে চিত্রিত করেছেন কথাশিল্পী ও কবি সঙ্গীতা ইয়াসমিন। গল্পের ন্যারেশন ডিটেইল এবং পাঠের শুরুতেই গল্পের গভীরে টেনে নেওয়ার মতো চুম্বকীয় আকর্ষণ গল্পগুলোতে সৃষ্টি করতে গল্পকার সফল হয়েছেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছেন সমাজের মানুষের চরিত্র। গ্রন্থটি পাঠশেষে পাঠকের মনে নারী জীবনের প্রেম-বিরহ-নির্যাতনের ধ্বনি করোটিতে অনুরণিত হয় দীর্ঘ সময়।
মোজাম্মেল হক নিয়োগী
কথাসাহিত্যিক
—————————————————-
লাইটার, পার্সেল, আয়না, আফিম, বেলফুল ও একটি মৃত্যু এরকম বেশ কয়েকটি হার্দ্য গল্পের ঝাপি মেলে ধরেছেন সম্পূূর্ণ নতুন ভাবনার আলোকে বাংলা সাহিত্যের আঙিনায় সঙ্গীতা ইয়াসমিন তার প্রথম গ্রন্থ ‘ক্যানোপিতে রোদের মায়া’ গল্পগ্রন্থে। মনকাড়া প্রচ্ছদসহ সুদৃশ্য মলাটের এ গ্রন্থটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখার মতো।
সর্বমোট ১৫টি গল্পের এই সংকলনে গল্পের প্রেক্ষাপট কখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তো আবার কখনো বিদেশের চরাচর। আবার মনে হবে দুই ভুবনেরই যেন মিশেল। চরিত্রগুলো আমাদের চারপাশের, অতি চেনা ছকের। পাঠকের মনে হতে পারে, এ যেন আমারই জীবনকথা।
লেখক সঙ্গীতা ইয়াসমিন প্রায় দেড় দশক কানাডায় বসবাসরত। সেকারণে বিদেশের প্রেক্ষাপট আর সেখানকার ছায়াচিত্রও রয়েছে ঘটনাক্রমে কিছু গল্পের উঠোনে।
মানুষ হিসেবে তো বটেই, নারী যে একটা পরিপূর্ণ জীবনের অন্যতম প্রধান অনুসঙ্গও- তা তিনি সুনিপুণ দক্ষতায় তুলে এনেছেন জীবন্ত গল্পের পরতে পরতে।
বাবলু রহমান
প্রাবন্ধিক ও গবেষক
Canopyte Roder Maya by Sangeeta Yeasmin


Chonde Badha Didha - Nusrat Jahan Champ
Get access to your Orders, Wishlist and Recommendations.











There are no reviews yet.