Description
নুরুন্নাহার মুন্নি। জন্ম: ৫ জানুয়ারী ১৯৮৩ খ্রিষ্টাব্দ, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাজুরকান্দি গ্রামে। জন্ম গ্রামে হলেও বেড়ে ওঠা চাঁদপুর শহরে।
বাবা : মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া (অবসরপ্রাপ্ত ব্যাংকার, এস.পি.ও), মা: শেফালি খানম।
প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর মুন্নি পড়ালেখা করেছেন, ঢাকার ঐতিহ্যবাহী বেগম বদরুন্নেছা সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি কলেজে।
শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হলেও পরবর্তীতে দুই সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যকে সময় দিতে চাকরি ছেড়ে দেন। এখন সংসার, লেখালেখি এবং সংগঠন নিয়ে ব্যস্ত।
লেখালেখির শুরু কৈশোরে। গল্প,কবিতা,ফিচার, প্রবন্ধ, সাহিত্যের প্রায় সব শাখায় বিচরণ। ১৯৯৮ খ্রিষ্টাব্দে জাতীয় দৈনিকে প্রথম প্রকাশ পায় তার লেখা একটি ফিচার। দেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও অনলাইন পোর্টালে লিখছেন।
অসংখ্য সাহিত্য এবং সামাজিক সংগঠনের সাথে একনিষ্ঠভাবে জড়িত। চাঁদপুরের স্বনামধন্য সংগঠন ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ পাঁচ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ গুণীজন সম্মাননা ২০২১, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা ২০২৩, একতারা বিজয় উৎসব সম্মাননা পদক ২০২৪, সাহিত্যকণ্ঠ পুরস্কার, চাঁদপুর দর্পণ সেরা লেখক পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।
তার প্রকাশিত গ্রন্থসমূহঃ আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ), কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ)।
যোগাযোগ- naharmunni1410@gmail.com
































সংস্কৃতির জগৎ অমূল্য। জাতি হিসেবে যাঁরাই সংস্কৃতির কদর করেছে তাদের খ্যাতি হয়েছে বিশ্বজোড়া। কেবল খ্যাতি নয়, এসেছে অর্থনৈতিক সমৃদ্ধিও। এর উৎকৃষ্ট উদাহরণ ফ্রান্স। পৃথিবীর শিল্পচর্চার সুবর্ণভূমির কথা বললে এ দেশটির নাম-উচ্চারণ অনিবার্য হয়ে ওঠে।




There are no reviews yet.