Description
দিলারা মেসবাহ
বাবা- তাসাদ্দুক হোসেন খান লোহানী।
মা- বদরুন্নেসা লোহানী।
স্নাতকোত্তর বাংলা ভাষা ও সাহিত্য (ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৭৫)।
জন্মভিটা, দিলালপুর, পাবনা শহর।
লেখার ভুবনে সত্তর দশক থেকে। নিয়মিত আশির দশকে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে।
প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪৩ টি।সম্পাদনা ৫ টি।
প্রান্তিক মানুষ ও জনপদে বিষয়ে তাঁর মূল মনোযোগ। আঞ্চলিক বুলি বুননে তাঁর ঝোঁক। শতাধিক ছোটোগল্পে নিম্নবিত্ত, মধ্যবিত্তের যাপনের চিত্র আঁকতে পারঙ্গম এই কথাশিল্পী। নিভৃতচারী এই লেখকের কয়েকটি পুরষ্কার প্রাপ্তি।
কমর মুশতরী স্মৃতি পুরষ্কার, বগুড়া লেখক চক্র পদক, (কথাসাহিত্য) পদক্ষেপ সাহিত্য পুরষ্কার, নূরজাহান পদক সামগ্রিক সাহিত্যে। লেখিকা সংঘ সাহিত্য পুরষ্কার, রাইটার্স ক্লাব সম্মাননা (শিশু সাহিত্য), কিশোরকণ্ঠ সাহিত্য পুরষ্কার ইত্যাদি।
তিন সন্তান, প্রকৌশলী মেসবাহউদ্দিন আহমেদ স্বামী।
দিলারা মেসবাহ কথাসাহিত্যিক, রম্য লেখক, শিশু সাহিত্যিক, প্রাবন্ধিক, সংগঠক, কলামলেখক।































বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে এমরান হাসান সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। জাগতিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতা। অনশ্বর বোধের সুনিবিড় তৈলচিত্রের গভীর আহ্বান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলোর মননশীলতা সময়ের পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীন এক স্বচ্ছ সরোবরে।





There are no reviews yet.