Description
গৌরাঙ্গ মোহান্ত অ্যামেরিকান কবি রবার্ট ফ্রস্টের কবিতায় চিত্রকল্প ও প্রতীকের প্রয়োগ সম্পর্কে গবেষণা করে পিএইচডি অর্জন করেন। তাঁর কাব্যের ভেতর আধিপ্রান্তর জুড়ে ছায়াশরীর (২০০৯), শূন্যতা ও পালকপ্রবাহ (২০১২), ট্রোগনের গান (২০১৬), জলময়ূরের শত পালক (২০১৬), প্রমগ্ন কবিতাবলি (২০১৭, ২০১৮), A Green Dove in Silence (২০১৮, ২০১৯), এক হরা ফাখ্তা মৌন-সা (২০১৮), পদ্মরাইজোম ও আনথিয়ার পুষ্পাধার (২০২৩) উল্লেখ্য। তাঁর গবেষণাগ্রন্থ Robert Frost: A Critical Study in Major Images and Symbols (২০০৯) এবং অনুবাদগ্রন্থ ঝলকে ওঠা স্বপ্নডাঙা (২০১৬), কর্ডোফোনের প্রতিধ্বনি (২০২৩), ঝলকে ওঠা স্বপ্নডাঙা: চীনের ট্যাং কবিতা ((২০২৪) প্রণিধানযোগ্য। যৌথ সম্পাদনার স্বাক্ষর বেগম রোকেয়া স্মারক গ্রন্থ (২০০৫) ও পুথি রহিব নিশানী: হেয়াত মামুদ (২০০৬)। গৌরাঙ্গ মোহান্তের কবিতা অন্যান্য পত্রিকার সাথে লন্ডনের Poetry Out Loud পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। ঢাকা ট্রান্সলেশন ফেস্টিভ্যালের তিনি একজন উদ্যোক্তা।


























প্রতিদিন নিজের নামে একটা করে গাছ লাগাই। সেচ করি, নিড়ানি দেই, হাওয়া লাগাই। ঋতুর বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে ফুল ফোটাই। ফলের কাছে নত হয়ে থাকি। আর এভাবেই হেমন্ত পেরুতে গিয়ে শীতের কবলে পড়ে যাই। শীত পেরুতে গিয়ে গাছটি হারিয়ে ফেলে তার আয়ুর পালক।










There are no reviews yet.