Description
বাংলাসাহিত্যের দিগন্ত বহুদূর অবধি বিস্তৃত, বঙ্কিম-রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদর্শিত মসৃণ সেতু পেরিয়ে কালে-কালোন্তরে অনেক নক্ষত্র প্রতিভাবান এসেছেন, কারো অবদানই ছোট নয়। বাংলা সাহিত্যকে ভরিয়ে তুলেছেন রূপ-লাবণ্যে, পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই, বর্তমান গ্রন্থে সেই বৃহত্তর অবদানকে যথাযথভাবে ব্যক্ত করা হয়েছে, জীবনের নানান অনুসঙ্গ নানান চড়াই-উৎরাই আছে, তার ভেতর দিয়ে জেগে ওঠে স্বপ্নবীজ-গল্পবীক্ষা। চলমান জীবনের অভিপ্রায়টুকু নিয়ে রঙের প্রলেপে সজ্জিত করে তোলা হয়েছে এক ভাস্কর। জীবনের দর্পণ, ভালোবাসার সিন্ধু, বৈকালি আসরের নম্যতা, কাঙ্খিত এক স্বর্ণালী স্বপ্নের বৈভব। প্রবন্ধ বা সমালোচনা সাহিত্যকে বুদ্ধদেব বসু মান্যতা দিয়ে উচ্চস্তরে স্থান দিয়েছেন, সেই ধারাবাহিকতায় বাংলাসাহিত্য আজো বেগবান।


















মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।















There are no reviews yet.