Description
মূল লেখক পরিচিতি-
ভ্লাদিমির নবোকভ
ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ নবোকভ [২২ এপ্রিল, ১৮৯৯- ২ জুলাই, ১৯৭৭], যিনি ভ্লাদিমির সিরিন পেন-নেমেও পরিচিত ছিলেন। একজন রুশ-আমেরিকান ঔপন্যাসিক, কবি, অনুবাদক এবং কীটতত্ত্ববিদ। রাশিয়ায় জন্মগ্রহণকারী এ লেখক জীবনের প্রথম নয়টি উপন্যাস রুশ ভাষায় [১৯২৬-১৯৩৮] রচনা করেছিলেন বার্লিনে বসবাসরত অবস্থায়। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে ইংরেজি ভাষায় লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি লাভ করেন। ১৯৪৫ সালে আমেরিকান নাগরিকত্ব লাভ করলেও তিনি স্ত্রীসহ ইউরোপে চলে আসেন ১৯৬১ সালে, সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে থিতু হন।
নবোকভের ললিতা [১৯৫৫] মডার্ন লাইব্রেরি কর্তৃক ২০০৭ সালে প্রণীত শতাব্দীর সেরা ১০০ উপন্যাসের তালিকায় চতুর্থ স্থান লাভ করে। ৫৩তম স্থান পায় পেইল ফায়ার [১৯৬২] এবং স্পিক, মেমরি [১৯৫১] র্যান্ডল হাউজ প্রণীত বিংশ শতকের সেরা ননফিকশনের তালিকায় অষ্টম স্থান লাভ করে। ভ্লাদিমির নবোকভ সাতবার ন্যাশনাল বুক এওয়ার্ড ফর ফিকশন-এ ফাইনালিস্ট হিসেবে মনোনীত হন।
অনুবাদক পরিচিতি
রনক জামান- কবি ও অনুবাদক।
জন্ম: ১৬ ডিসেম্বর, ১৯৯১, মানিকগঞ্জ। পড়াশোনা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রসায়ন শাস্ত্রে।
প্রকাশিত কবিতাগ্রন্থ: ঘামগুলো সব শিশিরফোঁটা (২০১৬)- অনুপ্রাণন প্রকাশন, অগ্রন্থিত ওহী (২০১৯)- তিউড়ি প্রকাশন।
অনুবাদগ্রন্থ: আর্নেস্ট হেমিংওয়ে – সেরা ২০ ছোটগল্প, ইসমাইল কাদারের কবিতা, দক্ষিণে – সালমান রুশদি, আমক – স্তেফান সোয়াইগ।

























মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।
There are no reviews yet.