Description
কবির কবিতা যে মনোভুমে উৎসারিত হয়েছে তা এই বাংলারই দেহচিত্র। এর শরীরী সত্তা সভ্যতার আরেক তীরের কর্মশালা নির্মাণ, এর অন্তর্গত চৈতন্য অন্য এক অস্তিত্বের সচ্ছল লালন; এর নিহিত সুখানুভবে ভিন্নতর রুচির গন্ধ। কবির কবিতা ফরাসি রেস্তোরাঁর ঠাণ্ডা নেশার মতোই অতিভব্য মানসিকতায় অনুচ্চকণ্ঠ।



















মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।
There are no reviews yet.