Description
গল্পকার মোহাম্মদ হোসেন গল্প চাষে পুরনো কৃষক। প্রায় এক দশক ধরে করে আসছেন গল্পের চাষাবাদ। ‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’ তারঁ দ্বিতীয় গল্পগ্রন্থ। বাংলা সাহিত্যের অজস্র গল্পের ভীড়ে মোহাম্মদ হোসেনের গল্পে পাঠককে টানার আলাদা মোহ আছে।
‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’য় সন্নিবেশিত গল্পগুলোর চরিত্র উঠে এসেছে মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি থেকে। সৃষ্ট চরিত্রগুলো এতোটাই জীবনঘনিষ্ঠ যে, মনে হয় বর্তমান যাপিত জীবনেরই মুখাবয়ব।
অভাবের কাছে আবেগের পরাজয় কী ট্র্যাজেডিপূর্ণ হয় তা রোমান্টিক অবয়বে তুলে এনেছেন নিখুতঁভাবে। সাধারণ মানুষের প্রতি রাজনৈতিক নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতা, কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের প্রতি বিব্রতকর আচরণ ও দৃষ্টিলোলুপতা, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তলিয়ে পড়া, কিশোর সমাজ কর্তৃক প্রযুক্তির অপব্যবহার, মানবতা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলসহ যাপিত জীবনের তামাম মূহুর্তগুলো গভীর ধ্যানে আত্মস্থ করেই মূর্ত রূপ পেয়েছে ‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’।
পাঠককে মোহাবিষ্ট করার জন্যে ‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’য় যে মাদকতা রয়েছে তা হলÑ প্রবাদ প্রবচনের যুৎসই ব্যবহার, গদ্য হয়েও ছন্দময়তার খই ফোটা, শব্দালঙ্কারের মধুর ঝংকার, বাস্তব উপমার কার্যকর প্রয়োগ, আর রোমান্টিকতায় চড়েও মানবিক ঝোঁক।
বাক্যবিন্যাসের কারুকার্য, দৃষ্টিভঙ্গির গভীরতা, আঙ্গিকের যথাযথ প্রয়োগও নিত্য ঘটমান। কিন্তু পটভূমির বৈচিত্রময়তাই ‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’র অক্ষয় জৌলুস।
















মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।












তন্ময় ও সুস্ময় নামের দুই জমজ ভাইয়ের কার্যকলাপ নিয়েই “আলোকিত মানুষ ” গল্পটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দুভাই পড়ালেখায় বেশ মনোযোগী কিন্তু তাদের শিক্ষক পড়ালেখার পাশাপাশি তাদেরকে সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার তাগিদ দেন। এক ঈদে তিনি তার শিক্ষার্থী দের প্রত্যেককে এমন এক একটা ভালো কাজ করতে বলেন, যে কাজের উজ্জ্বলতার রেশে তাদের চারপাশ আলোকিত হবে এবং তারা আলোকিত মানুষ হিসাবে পরিগণিত হবে।
There are no reviews yet.