Description








$ 2.12 $ 2.82
গাঢ় প্রগাঢ়–
তোমার গলার স্বর বেজে ওঠে কালিক ভাষায়
আমি ঊর্ধ্বাকাশে তাকালে ঝরে পড়ে
নিষ্ঠ পেন্ডুলামের নির্মোহ দোল।

| Weight | 0.216 kg |
|---|---|
| Published Year | |
| দ্বিতীয় মুদ্রণ | 2025 |
দেবাশীষ ধর। জন্ম: ৫ই জানুয়ারি, ১৯৮৯। চট্টগ্রাম। কবিতার ছোটকাগজ ‘বাঙাল’ এর সম্পাদক। কবির এটি প্রথম কাব্যগ্রন্থ।
ফসিলের কারুকাজ
ডালিয়া চৌধুরী। তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করেছেন। কবিতার প্রতি ভালোবাসা থেকে কবিতা লেখার সূত্রপাত। প্রকাশিত কাব্যগ্রন্থ, ‘অনুভবে সুখ’ ‘মেঘময় নিকুঞ্জে রধুন‘ ও ‘জলজ কামনা’।
নীল গোধূলি
লেখক পরিচিতি :
হান্নান হামিদ, লেখক নাম কালের লিখন। জন্ম: আগস্ট, ১৯৮৪। জামালপুর। ‘বিশ্বাস শুধুই নিঃশ্বাস’ লেখকের প্রথম বই।
বিশ্বাস শুধুই নিঃশ্বাস
ফারহানা খানম। জন্ম: ১৯শে এপ্রিল ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়। গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দীপে। ‘ভুগোল ও পরিবেশ’ বিষয়ে স্নাততোত্তর ডিগ্রী অর্জন করে ব্যাংকে চাকুরি শুরু করলেও বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। নয় ভাই-বোনের মাঝে সবার ছোট বলেই আদরও পেয়েছেন বেশি। প্রথম প্রকাশিত বই, ‘ইছামতি’ (কলকাতা থেকে প্রকাশিত)।
তৃষ্ণার্ত বালুতট
রাজন্য রুহানি। পরিবারের দেওয়া সনদসাক্ষ্য নাম মোহাম্মদ হাবিবুর রহমান। জন্ম: ২রা নভেম্ভর ১৯৮০, জামালপুর জেলা শহরের হাটচন্দ্রায়। কলেজে পা দেবার সাথে সাথেই সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে পড়েন। স্থানীয় কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। মফস্বল সাংবাদিকতার পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে বারবার কবিতার কছেই ফেরা। বর্তমানে ফ্রিল্যান্সিং। ১৯৯৮ থেকে কবিতার ভাঁজপত্র শব্দদূত সম্পাদনার সাথে যুক্ত। ঐ বছরই অন্যান্য লেখক সহযোগে আলোচনাগ্রন্থ- ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ; আতিয়ার রহমানের ৭টি গ্রন্থ প্রকাশিত হয়। এটি লেখকের প্রকাশিত এককবই।
গল্প সমাপ্তির গান
মেঘ অদিতি। কবি ও গল্পকার হিসেবে ‘দু’বাংলাতে পরিচিত। জন্ম: ৪মে, জামালপুর। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ: ‘জলডুমুরের ঘুম (কাব্য)’ ‘অস্পষ্ট আলোর ঘোড়া (গল্প)’ ‘অদৃশ্যতা হে অনিশ্চিতি (কাব্য)’ এবং ‘সময় শূন্যতার বায়োস্কোপ (মুক্তগদ্য)।
প্রবেশিধকার সংরক্ষিত
রঞ্জনা বিশ্বাস। জন্ম: ১০ডিসেম্বর, ১৯৮১। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের বাগবাড়ি গ্রামে খ্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। ‘ভুলস্বপ্নে ডুবে থাক আদিবাসী মন’ ও ‘আমি তিনবেলা বৃষ্টিতে ভিজি’ কাব্যগ্রন্থ দু’টি কবির প্রকাশিত কাব্যফসল। এছাড়া কবি কবিতাচর্চার পাশাপাশি ফোকলোরচর্চাকেও ব্রত হিসাবে নিয়েছেন। নৃ-তাত্ত্বিক ও গবেষণাধর্মী কবির আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। কবি বাংলা একাডেমির ‘তরুণ লেখক প্রকল্প’ ও ‘লোকজ সংস্কৃতির বিকাশ’ প্রকল্পে কাজ করছেন। এছাড়া এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগে কর্মরত আছেন।
বেদনার পাথর ও প্রান্তিক দীর্ঘশ্বাস
রনক জামান। জন্ম:১৬ই ডেসেম্বর ১৯৯১, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়। লেখালেখির হাতেখড়ি ছোটবেলাতেই কবিতার প্রতি মুগ্ধতা থেকেই তার প্রতি ভালোবাসা। এটাই কবির প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও প্রকাশিত হয়েছে, যৌথ কবিতাগুচ্ছ ‘মায়ানগরীর বৃষ্টিকথন’, কবিতার ই-বুক ‘শরীর ছোঁয়া আঙুলগুলো’ এবং অনুবাদ উপন্যাস ‘ললিতা’।
ঘামগুলো সব শিশিরফোঁটা
তুহিন দাস, কবি ও লিটলম্যাগ কর্মী। জন্ম: ১১ জানুয়ারি ১৯৮৫, জল ও কবিতার শহর বরিশালে। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন। প্রথম কবিতার শিরোনাম ‘সমাধিপৃষ্ঠা’। ২০০০ সালে ‘আরণ্যক’ সাহিত্যপত্র সম্পাদনা শুরু করেন। সম্পাদনার জন্যে ২০১১ সালে ‘চিহ্ন সন্মাননা’ পেয়েছেন। বর্তমানে ‘আরক’ পত্রিকা ও প্রকাশনায় কর্মরত আছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ছয়, ‘বনসাই প্রকল্পের মানুষ’ ‘অসুখময় দিনরাত্রি’ ‘বিষাদনীলঘোড়া’ ‘কাজল বিক্রেতার স্বপ্ন’ ‘বাগান সিরিজ’ ও ‘দূরের পাড়া কাছের বাড়ি’।
কাঠের মুখ
আলতাফ হোসেন-এর জন্ম ২৭ অক্টোবর ১৯৪৯। পৈতৃক নিবাস কিশোরগঞ্জ। বাবার চাকরিসূত্রে শৈশব কৈশোর কেটেছে পাটনা, কলকাতা, চাটগাঁ, করাচি ও ঢাকায়। ১৯৬৪ থেকে পুরোপুরিভাবে ঢাকায় বসবাস। অনার্স ও এমএ করেছেন বাংলায়। আলিয়ঁস ফ্রঁসেস, ঢাকা থেকে দু-বছর ফরাসি ভাষা শিখে সনদ পেয়েছেন।
কফি জেগে থাকে
লেখক পরিচিতি :
তানভীর আহমেদ হৃদয়। জন্ম: ৩ডিসেম্বর, ১৯৮৫ইং। মুন্সিগঞ্জ, বিক্রমপুর। প্রকাশিত গ্রন্থের তালিকায় আছে কবিতা, গল্প, উপন্যাস, ছড়া। এছাড়া সম্পাদিত গ্রন্থের তালিকায় আছে কবিতা ও গল্প। লেখকের লেখা প্রতিনিয়ত দেশে ও বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে।
অচেনা রৌদ্রের রঙ
লেখক পরিচিতি :
নিখিল নওশাদ। জন্মসন: ১৯৮৯ইং। বড়িয়া, ধুনট, বগুড়া, বাংলাদেশ। ‘বিরোধ, ‘নিওর’ ও ‘নীড়’ পত্রিকার সম্পাদনা পরিষদের সাথে যুক্ত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই। এছাড়া ছোটগল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সথেষ্ট সুনাম অর্জন করেছেন।
এটি একটি চিৎকার
সম্মানিত পাঠক, আপনি যতই উপন্যাসের মর্মমূলে প্রবেশ করবেন, ততই সবিস্ময়ে আবিস্কার করবেন, এটি একটি অবিশ্বাস্য প্রেমকাহিনী। এই প্রেম নিছক মানবীয় নয়, এই প্রেম মানুষ ও জি¦নকন্যার। ইংরেজিতে যাকে বলে ‘ক্রস-অ্যাফেয়ার’। উপন্যাসের নায়ক নাসির এক শ্বাসরুদ্ধকর মহাজাগতিক ভ্রমণে পাঠককে নিয়ে গেছেন সুগভীর রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চারে। মানবজীবনের গতিপথ শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্যের কালচক্রে বাঁধা হলেও এ উপন্যাসের জীবনচক্র যেন আবর্তিত হয়েছে উল্টোরথে।
এই উপন্যাসের লেখক শুধু জীবনকেই স্পর্শ করেননি, তিনি স্পর্শ করেছেন ভূগোল ও ইতিহাসকেও। তাঁর বর্ণনায় জীবন্ত হয়ে উঠেছে বিশ্বের দর্শনীয় স্থান, ঐতিহাসিক নিদর্শন, জি¦নজাতির ইতিহাস, সমাজ, সংসার ও প্রেম। উপন্যাসের বাঁকে বাঁকে পাঠক আন্দোলিত হবেন মানবজীবনের হাসিকান্না, স্বপ্ন, অশ্রু, দুঃখ, অভিমান, হিংসা, ঘৃণা, প্রতীক্ষা ও বিসর্জনের দোলাচলে।
-ড. শাহেদ ইকবাল
Jinkonna Nargiser Prem - Humayun Kabir
মনে করো আমরা আছি আগের সময়েই !
তুমি আমি অবাস্তব ভালোবাসায়
একবার এক পলক দেখার আশায়
মৃত্যু ও জীবনের মাঝে হেঁটে যাওয়া সুন্দর সময়ে ।
Prithibite Sundar Bole Ar Kichui Robe Na by Shaheed Lotus
ভেনম
অভিমান জমে জমে নদীবুকে জখম-
অববাহিকা জুড়ে পচা শ্যাওলার গন্ধ
খেদ আর ক্ষোভে বিপন্ন রাখালের শেষ বাঁশিটা
কালকেউটে হয়ে যাওয়ার পর-
তুমিও কি পাকা সাপুড়ে হয়ে ওঠোনি?
আমরা আনন্দগুলো অনলাইন শপে
বিগ ডিসকাউন্টে বিক্রি করে দেয়ার পর,
এখন ওই মৃতপ্রায় নদী ছাড়া
আমাদের তো কিছু অবশেষ নেই
তাই নদীর রুগ্ন শ্বাসরেখা ধরে হাঁটতে হাঁটতে
কোনো কো্নো মরা আলোর বিকেলে-
আমরা দুজন অহেতুক দাঁত কেলিয়ে হাসতে গিয়ে
মাঝে মাঝেই বের করে ফেলছি বিষদাঁত
ভেনম, ঈশ্বরী এবং অন্যান্য কবিতা - Venom, Essori Ebong Annanyo Kabita
ড. মোহাম্মদ জয়নুদ্দীন-এর লেখালেখির হাতেখড়ি স্কুলজীবন থেকে। ছোটগল্প দিয়ে সূচনা; কবিতা, বেতার নাটক হয়ে বর্তমানে প্রবন্ধ-গবেষণা-স্মৃতিকথা রচনায় নিমগ্ন। প্রায় চার দশক তিনি বাংলাদেশ বেতারে নাট্যকার, নাট্যশিল্পী, কথক ও সাহিত্যবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। টেলিভিশনের সাহিত্য অনুষ্ঠানেও তিনি সক্রিয়।
ড. মোহাম্মদ জয়নুদ্দীন সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে শিল্পসাহিত্যসম্পর্কিত আলোচক, প্রাবন্ধিক, স্মারকবক্তা ও সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি বহু মনীষীর সাহচর্য পেয়েছেন। তাঁদের নিয়ে লেখেন স্মৃতিকথা আর প্রিয় সাহিত্যিকদের সাহিত্যকর্মের আলোকে রচনা করেন প্রবন্ধ। এ-সব স্মৃতিসঞ্চয় ও প্রবন্ধ নিয়েই বর্তমান গ্রন্থ- ‘কলমশিল্পী : স্মৃতিতে সৃজনে’।
Kalamshilpi : Smrityte Srijone - Mohammed Zainuddin
জানা অজানা জাপান প্রবন্ধ সংকলনের প্রথম খণ্ডটি ২০০৮ সালে প্রকাশের সঙ্গে সঙ্গে দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে দেখে দ্বিতীয় খণ্ডটি ২০০৯ সালে প্রকাশের জন্য সহযোগী হয়েছিলেন জাপান প্রবাসী আমার ১৯ জন বিশিষ্ট বন্ধু ও শুভাকাক্সক্ষী মোঃ জসীম উদ্দিনের উদ্যোগে। প্রচুর অনুরোধ এসেছিল জাপান নিয়ে আরও লেখার জন্য। কিন্তু একটি দেশ ও জাতিকে নিয়ে লেখা নানা দিক দিয়েই কঠিন কাজ। বিশেষ করে, যে-দেশের মানুষের ভাষা, সংস্কৃতি, চিন্তা ও দর্শন সম্পূর্ণ আলাদা বাংলাভাষাভাষী দেশের চেয়ে। তবুও আড়াই যুগ ধরে এ দেশে বসবাসের ফলে যতখানি পড়া-জানা-শোনা-দেখার সৌভাগ্য হয়েছে, এবং এ দেশের কলকারখানার শ্রমিক থেকে শুরু করে আদালতের বিচারপতি পর্যন্ত আলাপচারিতা, মতবিনিময়ের সুযোগ ঘটেছে তারই ফলাফল এই প্রবন্ধগুলো। যা অ্যাকাডেমিক গবেষণার দাবি রাখে। বলা বাহুল্য, নিজস্ব গবেষণার দৃষ্টিভঙ্গি থেকে জাপানের বৈচিত্র্যময় ইতিহাস, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, ধর্ম, অর্থনীতি এবং জীবনযাপন তুলে ধরার চেষ্টা করেছি যতখানি অনুধাবনের ক্ষমতায় কুলিয়েছে।
প্রবন্ধগুলো আরেকবার সংশোধন, সংযোজন, গ্রহণবর্জন করা হয়েছে সাধ্যমতো। আশা করি বৃহত্তর বাঙালির অজানা বিষয় নিয়ে রচিত রচনাগুলো জাপান অনুরাগীদের ভালো লাগবে। পাঠকের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে বলে বিশ্বাস করি। তবে প্রবন্ধগুলো বিভিন্ন সময় সময় বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে লিখেছি ফলে তথ্যের পুনরাবৃত্তি ঘটেছে, যা এড়ানো এককথায় অসম্ভব। পাঠকের বিরক্তির কারণ হলে তার জন্য ক্ষমাপ্রার্থী।
গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ উদীয়মান প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন প্রকাশন ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে তার জন্য প্রকাশককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Jana Ojana Japan (2nd Volume) by Probir Bikash Sarker
দশম শ্রেণিতে পড়া ১৫ বছরের নিশি ও কলেজে পড়া ১৭ বছরের অর্ক এই দুই টিনএজ বিপরীত স্বভাবের বালক বালিকার পরস্পরকে ভালো লাগার গল্প ‘নিশির চোখে জল’। এ বয়সে দেহ-মনের যে পরিবর্তন ঘটে, চিন্তা-চেতনায় অনুভবে জেগে ওঠে স্বপ্নের ভুবন, কামনাবাসনার গোপন জগৎ তৈরি হয়। আমি চেষ্টা করেছি টিনএজ বয়সের এই আনন্দ-বেদনা নির্ভর ভুবনের ছবি আঁকতে।
নিশির মা তনিমা ও অর্কের মা মাধবী স্কুল জীবনের ঘনিষ্ঠ বান্ধবী। অর্কের বাবা একজন চিত্রশিল্পী। কী এক অজানা কারণে একদিন নিরুদ্দেশ হয়ে যায়। এই বিপদে মাধবী কারো সাহায্য প্রার্থী হয়নি। এত দিন একাই অর্ককে নিয়ে সংসার টেনেছেন। অর্ক খুব অসুস্থ। চিকিৎসার জন্য অর্ককে নিয়ে ঢাকায় তনিমার বাসায় এসেছে মাধবী। ১৭ বছরের অর্ক আর ১৫ বছরের নিশির দেখা হয়। তারপর…
Nishir Chokhe Jol by Serajuddin Ahmed
ভ্রমণ তাঁর নেশা। বেরিয়ে পড়েন যখন-তখন। কখনও সপরিবারে, কখনও সবান্ধব, কখনও শুধু নিজের সঙ্গে। তাঁর আকর্ষণের বিষয় ইতিহাস। সম্প্রতি ভ্রমণ করে ফিরেছেন পৃথিবীর ছাদখ্যাত পামির মালভূমির এমাথা-ওমাথা।
মধ্যএশিয়ার দেশ তাজিকিস্থানের পামির মালভূমির পুরো অঞ্চলটির নাম গর্নো-বাদাখশান প্রদেশ। স্থানীয়রা বলেন পামির হাইওয়ে। যুগে যুগে বণিক, তীর্থযাত্রী, রাজবন্দি, প্রত্নসন্ধানী অভিযাত্রীদলের রেশমপথ। তাজিকিস্থানের ৪৫ ভাগ স্থান জুড়ে রয়েছে এই পাহাড়ি অঞ্চল। ১০ দিনের রোড ট্রিপে তিনি ভ্রমণ করেছেন তাজিকিস্থানের ৪টি ঐতিহাসিক শহর আর পামির মালভূমির ৪টি জেলা। তাছাড়াও এই রোড ট্রিপে কত ছোটো-ছোটো শহর, গ্রাম, পার্বত্য অঞ্চল ছুঁয়ে গেছেন, খানিক থেমেছেন তার ইয়ত্তা নেই।
তাজিকিস্থানের প্রাচীন ইতিহাস, পামির মালভূমির আদিম প্রকৃতি, প্রাচীন বণিকদের রেশমপথ, মানুষ, সংস্কৃতি, খ্যাদাভাস, জীবন- সব মিলেমিশে বাংলাদেশি ভ্রমণকারী এলিজা বিনতে এলাহী রচনা করেছেন মধ্যএশিয়ার প্রাচীন রাজপথ ভ্রমণের এক আকরগ্রন্থ ‘রোড টু পামির’।
Rode To Pamir : Itihas O Adim Prokriti Jekhane Misheche - Eliza Binte Elahi
জাপান একটি বিস্ময়কর দেশ! এই ধারণাটি আমার মধ্যে জন্ম নিয়েছিল ১৯৮৪ সাল থেকে ১৯৯০ সালের মধ্যে। স্বাভাবিকভাবেই যা ছিল না বাংলাদেশে তা জাপানে বিদ্যমান। অর্থাৎ পরিষ্কার-পরিচ্ছন্নতা, উন্নত খাবারদাবার এবং আধুনিক প্রযুক্তির কারণে এশিয়ার আমেরিকা বলে বিদেশিদের মুখে শুনেছি, পত্রপত্রিকায় পড়েছি। কিন্তু আমার কাছে উন্নত প্রযুক্তির কারণেই নয়, তার সঙ্গে যুক্ত জাপানিদের আধ্যাত্মিকতা, সুকুমার বৃত্তি এবং অগ্রসর চিন্তাচেতনা। এসব কারণে এই দেশটিকে আমার অনন্য, অসামান্য এবং প্রেরণাদায়ী মনে হয়েছে।
আশি দশকের শেষদিকে যখন একদিন জাপানশীর্ষ রবীন্দ্রগবেষক, বাংলা ভাষা ও বাঙালিপ্রেমী একজন জাপানি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ হলো, সেদিন জাপানের প্রতি ভালোলাগার মাত্রাও সহসাই কয়েক গুণ বেড়ে গেল। আমার একাকীত্ব ও শূন্যতা কেটে গেল। সেই বিদগ্ধ নাগরিক অধ্যাপক কাজুও আজুমার সঙ্গে অকস্মাৎ সাক্ষাৎ ও কথপোকথন জাপান সম্পর্কে আমার ধারণাকেই বদলে দিল। মনে হলো জাপান আমার অনাত্মীয় নয়, আপন একটি রাষ্ট্র। আর তা মনে হয়েছিল উক্ত অধ্যাপক যখন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে উচ্চধারণা পোষণ করে জাপান ও বাংলা অঞ্চলের মধ্যে বহু বছরের শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক ভাববিনিময়ের কথা বললেন। আমি অবাক হয়ে শুনলাম তার কথা এবং প্রবল আগ্রহ জন্মাল জাপান দেশটি সম্পর্কে।
ভারতবর্ষ ও বাংলা অঞ্চলের সঙ্গে জাপানের গভীর সম্পর্ক অত্যন্ত কৌতূহলোদ্দীপক বুঝতে সক্ষম হলাম, যখন গ্রন্থাগারে গিয়ে তৎসম্পর্কিত বিস্তর তথ্যাদির সন্ধান পেলাম। তারই প্রচেষ্টার ফসল হলো “জানা আজানা জাপান” প্রবন্ধ সংকলনের প্রথম খণ্ড। ১৯৮৭ সাল থেকেই জাপান সম্পর্কে জানা ও বোঝার চেষ্টাস্বরূপ লেখালেখি শুরু করেছিলাম। প্রথমদিকে বাংলাদেশের দৈনিক ও সাপ্তাহিক কাগজে এবং পরবর্তীকালে আমার সম্পাদিত “মানচিত্র” কাগজে বেশকিছু প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হলো। সেসব রচনায় জাপানের আলোকিত দিক যেমন রয়েছে, তেমনি মন্দ দিকও বিদ্যমান। মন্দের চেয়ে ভালো দিকই অধিক এবং শিক্ষণীয়, অনুকরণীয় বলে আমার জোরালোভাবেই মনে হয়েছে।
২০০৭ সালে বিশটি প্রবন্ধ ও নিবন্ধ বাছাই করে প্রথম সংকলনটি প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। কিন্তু প্রচুর মুদ্রণজনিত ভুল ও বিভ্রান্তির কারণে গ্রন্থটি বাজারজাত করা হয়নি। পরের বছর ঢাকা থেকে স্বব্যয়ে পুনরায় প্রকাশিত হয় এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করে পাঠকমহলে। এশিয়ার প্রথম শিল্পোন্নত ধনী রাষ্ট্র জাপানের প্রতি বাঙালির প্রবল আগ্রহ উনবিংশ শতকের শেষদিক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বিদ্যমান থাকার উজ্জ্বল ইতিহাস রয়েছে, কিন্তু জাপানের বহু অজানা দিক ও বিষয় সম্পর্কে ভারতবাসী বা বাঙালির কোনো ধারণাই ছিল না যেমনটি আমারও। সেসব বিষয় নিয়েই আমার রচনাসমূহ আলোড়ন তুলেছিল পাঠকমহলে। অনেক বিদগ্ধ পাঠক, গবেষক, লেখক, চিন্তাবিদ এবং সাংবাদিকের কাছ থেকে পেয়েছি আন্তরিক প্রশংসা ও উষ্ণ সাধুবাদ।
প্রবন্ধগুলো বিভিন্ন সময় সময় বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে লিখেছি ফলে তথ্যের পুনরাবৃত্তি ঘটেছে, যা এড়ানো এককথায় অসম্ভব। পাঠকের বিরক্তির কারণ হলে তার জন্য ক্ষমাপ্রার্থী।
আমার পরম সৌভাগ্য যে, দীর্ঘ বছরের ব্যবধান ঘুচিয়ে পুনরায় প্রথম খণ্ডটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে উদীয়মান প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন প্রকাশন থেকে তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রকাশককে।
Jana Ojana Japan (1st Volume) by Probir Bikash Sarker
Get access to your Orders, Wishlist and Recommendations.






















There are no reviews yet.