Description

জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা। তিনি নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা হতে। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে। বিশেষত কবিতা, গল্প ও নৃবৈজ্ঞানিক লেখালেখি করেন।
প্রকাশিত কাব্যগ্রন্থ : হারানো দোকান এল দরাদো (জনান্তিক, ফেব্রুয়ারি, ২০০৯), একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় (সংবেদ, ফেব্রুয়ারি, ২০১০) আর কারনেশন ফুটলো থরে থরে (শুদ্ধস্বর ২০১৩), একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি (অ্যাডর্ন পাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১৫), বারুদ লোবানের গন্ধ (চৈতন্য, ফেব্রুয়ারি ২০১৭), জলে ডোবা চাঁদ (ঐহিক প্রকাশনী, কলকাতা, জানুয়ারি ২০২০), গরম অথবা আইসবার্গের শীতলতায় (পুণ্ড্র প্রকাশন, ফেব্রুয়ারি ২০২৫) ।
প্রকাশিত গল্পগ্রন্থ : পেন্ডুলাম ও শিশুর দোলনা (শুদ্ধস্বর, ফেব্রুয়ারি ২০১১), জৌলুসী বেওয়া (দেশ পাবলিকেশন্স, ২০১৬), অদৃশ্য সেতু (অনুপ্রাণন প্রকাশন, বইমেলা ২০২৪ ),
উপন্যাস : অন্তর্গত করবী (দেশ পাবলিকেশন্স, ফেব্রুয়ারি ২০২১)।
এছাড়া পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা : শামীম কবীর (অ্যাডর্ন পাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১০)।
তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, জার্নাল ও দৈনিক পত্রিকায় লেখেন।
ইমেইল : noverahossain@gmail.com






























নাগরিক বিগ্রহে ক্ষত-বিক্ষত হৃদয়ের বহিঃপ্রকাশ ‘সোনালী রোদ ও কুয়াশা দিন’, যার ডালে বাসা বেঁধেছে ৫৬ টি রংবেরঙের পাখি। বিদগ্ধ সময়, সামাজিক অসঙ্গতি, দ্রোহ ও ভালোবাসা এর সমন্বয়ে হৃদয় ছুঁয়ে যাবার এক অনন্য অনুভূতি। আকাশ সংস্কৃতির প্রভাব ক্রমশ যখন প্রজন্মকে বিপথগামীর দিকে ঠেলে দিচ্ছে তখন প্রতিরোধের পোস্টার হোক ভালো বই। ব্যস্ততম জীবনের মূল্যবান অবসর প্রাণবন্ত করতে বইয়ের বিকল্প কোথায়?








নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।



There are no reviews yet.