Description




$ 7.06 $ 9.41


| Weight | 0.396 kg |
|---|---|
| Published Year |
বাংলা ছোটগল্প নিয়ে অনেক প্রশ্ন উঠছে সম্প্রতি, গল্পে বাস্তববোধকে রূপায়িত সম্ভব, নাকি গল্প ছাড়া ছোটগল্প এগিয়ে যাবে এবং তা নতুন রীতির গল্প বলে আখ্যা পাবে, বাস্তব কথা মেনে চলা বড়ই কঠিন, হয়তো তা সম্ভব নাও হতে পারে, রূঢ় সত্য হলো সময়ই সঠিক মূল্যায়ন করবে।
তাহলে ছোটগল্পের সংজ্ঞা কি? কাকে ছোটগল্প বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘ছোট কথা ছোট ব্যথা, ছোট-ছোট… অবশেষে শেষ হয়েও হইলো না শেষ’, কেউ বা বলেন, রবীন্দ্রনাথ তো ছোটগল্পকে মাটি আর মানুষের কাছাকাছি নিয়ে এসে দফারফা করেছেন, আসলে ছোটগল্প মানে জগদীশ গুপ্ত-অমিয়ভূষণ মজুমদার-কমলকুমার মজুমদার-জ্যোতিরিন্দ্র নন্দী-দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কথাশিল্পীদের গল্পকেই বোঝায়। তাহলে তো পথ রুদ্ধ, কেননা এই চিন্তায় বসে থাকো, নতুন গল্প আর লেখো না, কি দরকার তাই না! এই বয়ান খয়রাত করেন বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক অধ্যাপক-বুদ্ধিজীবী বা সমালোচকগণ। আমার এক বন্ধুবর প্রায়শ বলে, “গল্প কাকে বলে, কীভাবে গল্প লিখতে হয়, এ-গল্পটি গল্পই হয়নি, হয়তো হতে পারতো শেষ ফিনিশিং মাঠে মারা গেছে, রমাপদ চৌধুরী-বিমল কর বা সমরেশ বসুর গল্পই আসলে গল্প আর সব ফালতু জঙ্গল”। লেখকেরা তাদের পেছনে হন্যে হয়ে ধরনা দেয়, অধ্যাপক নামধারী বুদ্ধিজীবী-সমালোচক তাকে নিয়ে একটু লেখেন, তাতেই ধন্য, কৃতার্থ হয়ে বিগলিত হাসি, “আহা কি ফতোয়া দিলেন গুরু, শনির দশা কেটে গেলো” অর্থাৎ প-িতদের শেখানো-দেখানো ছকে শেষঅবধি গল্প নির্মিত হচ্ছে, সমালোচকরা সাহিত্যের ইতিহাসে জায়গা দিলেই তো লেখক, নয়তো জীবনটাই বরবাদ! সময়-স্থান-পাত্র ভেদে যুগের সাথে চিন্তা এবং প্রকৃতি-পরিবেশের সঙ্গেই তো আমাদের পথচলা, এই পথচলা নিরন্তর, এখানে কতো নতুন ঘটনা কতো নতুন চিন্তা প্রতিনিয়ত উপস্থিত হচ্ছে, মানুষ কি সামনে যাবে না, পুরোনোর ভেতর দিয়ে নতুনকে চিনবো না, সমস্ত নতুনই তো পুরোনোকে অবলম্বন করে, কথাটা ভুলে গেলেও চলবে না। যুগ-যুগান্তর ধরে সমস্ত পুরোনোর ভেতরেই তো নতুনের জন্ম দেখি, সেই নতুনই আগামীর চলার গন্তব্য।
সেদিক বিচার করলে, মোটা দাগে বলতেই হয়, ছোটগল্পের বিষয়বস্তু খুব একটা পালটায় না, পালটায় শুধুমাত্র লেখকের দৃষ্টিকোণ বা ভঙ্গি-কাঠামো বা আঙ্গিক এবং স্বরভঙ্গি, ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক, একই বিষয় নিয়ে এক শতাব্দী ব্যবধানেও গল্প লেখা যেতে পারে, মানুষ সামাজিক জীব, সমাজের মধ্যে জীবনযাপন, সে সর্বপ্রথম জীবন-জগতের শিক্ষা নেয়, একজন লেখকও পরিবার-সমাজ-রাষ্ট্রের ভেতরের তাবৎ অসামঞ্জস্য তাবৎ অনিয়ম এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যাবতীয় ক্ষত-দুঃখ-কষ্ট-ক্ষোভ আনন্দ-ভালোবাসা নিয়ে আপন ভুবন বা বলয়, সে বলয় নিয়ে জীবন, সেখান থেকে শুরু-শেষ, অনেকে জীবনকে ভিন্নভাবে দেখে, কেউ বা সে বলয় থেকে খুব একটা বেরিয়ে আসতেও পারে না, মনে রাখা আবশ্যক যে, ছোটগল্প যুগযন্ত্রণার ফসল, বহু প্রচলিত বক্তব্য মেনে বলতেই হয়, এ-শিল্পটি শুধুমাত্র যুগযন্ত্রণারই নয়, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রয়োজনও ছোটগল্পের জন্মকে ত্বরান্বিত করেছে, শিল্পবিপ্লবের ফলে ধনতন্ত্রের পূর্ণ বিকাশ, সামন্ততান্ত্রিক মন্থর জীবনযাত্রার অবসান ঊনিশ শতকের শেষপ্রান্তে ছোটগল্প রচনার পরিবেশ সৃষ্টি, ইউরোপ-আমেরিকান বুদ্ধিজীবীরা পারিবারিক গ্লানি বা ব্যক্তিগত সমস্যার দিকে তর্জনী উঁচু করলেন। পাশাপাশি ফ্রান্স ও রাশিয়ার সেই সমস্ত কথাসাহিত্যিকগণ সামাজিক সমস্যা ও অর্থনৈতিক সংকট থেকে মুক্তিলাভের জন্য তীব্রভাবে ব্যাকুল হয়েছিলেন, এডগার অ্যালান পো-ফ্লবেয়ার-মোপাসাঁ-তুর্গেনিভ-গোর্কী-গোগোল-পুশকিন-চেখভের গল্পে কঠিন বাস্তবতা ও সামাজিক চিন্তার প্রকাশ লক্ষ করা যায়। দুর্গত মানুষের বেদনা-ক্লেশ, অন্ধকারাচ্ছন্ন জীবনের তীব্র কঠিন বিভীষিকাময় প্রতিচ্ছবি, কখনো বা জীবনের প্রতি অন্যরকম নিবিড় মমতা গল্পের বিষয়বস্তু হিসেবে আসে, তাদের লেখনী শক্তির মাধ্যমে বিশ্বসাহিত্যে ছোটগল্প মর্যাদার আসন লাভ। যে যৌনতার মধ্যে টি.এস এলিয়ট দেখেছেন দৈহিক বিকৃতি মানসিক অবমাননা ও আত্মিক অবক্ষয়, সেই যৌনতার মধ্যেই হুইটম্যান দেখেছেন মানসিক ও দৈহিক উৎকর্ষতা ও আত্মিক মুক্তি। এর কারণ অবশ্যই সময় এবং দৃষ্টিভঙ্গি, সময়ের সাথে-সাথে মানুষের চিন্তাভাবনার স্বর মানসিকতা ভাষাগত ব্যাপারখানিক পালটে যায়, হুইটম্যানের আমেরিকা তথা পাশ্চাত্য, টি.এস এলিয়টের আমেরিকা তথা পাশ্চাত্যের সত্তর বছর আগের, অন্যদিকে এলিয়টের অভিজ্ঞতা হয়েছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এলিয়ট ধরে রেখেছেন সেই সময়কার তছনছ হওয়া মানবিক মূল্যবোধ, পাশাপাশি হুইটম্যান গড়ে তুলেছেন সত্য ও সুন্দরকে। তাই হুইটম্যানের কাছে যৌনতা ও প্রেম মানসিক উৎকর্ষতা ও আত্মিক মুক্তি। আর এলিয়টের কাছে যৌনতা ও প্রেম মানে যান্ত্রিক জীবনের তাৎক্ষনিক উচ্চারণ। কবিতায় হুইটম্যান প্রেমকে অন্যতম শিল্পসৌন্দর্যের ধারক হিসেবে উপস্থাপিত করেছেন, জীবনের প্রতি তার সমান কৌতূহল, দেহ ও আত্মার প্রতি যেমন আগ্রহ, জড়বাদ ও ভাববাদ উভয়বাদেই তার সমান আস্থা। তার কবিতায় রয়েছে অস্তিত্বের প্রশ্ন, কখনো তা দেহে সীমিত, আবার কখনো দেহকে ছাড়িয়ে তা গগনবিহারী। জীবনকে বিভিন্নভাবে দেখতেই তার চরম কৌতূহল। বোদলেয়ার বলেছেন, ‘নিছক সৌন্দর্য সৃষ্টির আকুতি থেকেই সাহিত্যের উন্মেষ, সৌন্দর্য সৃষ্টি ছাড়া সাহিত্যের আর কোনো উদ্দেশ্যে নেই’। শিল্পসাহিত্যের মাধ্যমে নান্দনিক উপলব্ধির দ্বারা মানুষ আপন আত্মার সত্যে উপনীত হলে যে সামঞ্জস্যের সুষমা প্রতিষ্ঠিত হবে তার ব্যক্তিগত ও সমষ্টি জীবনে, হয়তো তাতেই প্রকৃত মঙ্গল, টলস্টয়ও বিশ্বাস করতেন, ‘শিল্পসাহিত্যের সার্থকতা এখানেই’।
জীবনানন্দের গল্পের মূল উপজীব্য মানুষ, মানুষের জীবনের দৈনন্দিন জীবনযাত্রা, সামাজিক-রাজনৈতিক বিচিত্র অবস্থার পরিবর্তনের ফলে মানুষের উপর প্রতিফলিত প্রতিক্রিয়া প্রভৃতি সমস্ত কিছুই খুটিয়ে-খুটিয়ে তুলে ধরেছেন গল্পে, ফলে মানুষের স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি নদী-আকাশ গাছগাছালি-পানি গরু-ছাগল অন্ধকার নৌকা ঝাউবন-প্রেম-ভালোবাসা-যৌনক্ষুধা-অত্যাচার-লালসা কাঁটাঝোপ সকাল-দুপুর গ্রাম-শহর শহরতলী-বসতি ভোরের সোনালি রোদ্দুর তারপর এসেছে বেকারত্ব-দাম্পত্যকলহ-হীনতা প্রভৃতি কোনো কিছুই তার বিশ্লেষণের বাইরে যায়নি, সমস্ত উপাদান নিজের মতো ছকে সাজিয়ে পরিবেশন করেছেন পাঠকের দরবারে। মৃত্তিকা সংলগ্ন জনমানুষের যে জীবনালেখ্য, যে বৈচিত্র্যময় পরিবেশের অনুসন্ধান, তাকে কি বলবো, অবশ্যই জীবনের গল্প, জীবন এখানে বৈচিত্র্যময়-অনুভূতিপ্রবল আর তিক্ত অভিজ্ঞতাসম্পন্ন।
গ্রামীণ জীবনের বিচিত্র রূপের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ছিলো তারাশঙ্করের, কঠিন ও অসুন্দর কর্কশ সংসারের চিত্র তিনি এঁকেছেন অনেক, গল্পের চরিত্রগুলো বিচিত্র পেশাজীবী-বৃত্তিধারী, গল্প ভাষাও ভিন্ন ধরনের। জীবনানন্দ দাশ বাংলাসাহিত্যে এমনই একজন, গল্পে তিনি চরিত্রের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছেন, গ্রামীণ জীবন-সমাজচিত্র তার নখদর্পণে, বেশ জমিয়ে বলতে পারেন, ভিন্ন-ভিন্ন প্রসঙ্গে চলে যেতেও জুড়ি নেই, কোথাও-কোথাও বড় বেশি তাড়াহুড়োও দৃষ্টিগোচর হয়। গল্প জমতে না জমতে দেখা গেলো বনফুলের মতো শেষও হয়ে গেলো, তখনই পাঠক কেমন একটু হোঁচট খায় বৈ কি! তারপরও একাধিক বিচিত্র জীবিকা এসেছে গল্পে, তার গল্প বিকৃতির ভাষা ভিন্ন ধরনের, গল্পের উদ্দিষ্ট অভিপ্রায়ের কেন্দ্রীয় ভাববস্তুর উপযোগী আবহবদ্ধ-বিশ্লেষণী ভাষা প্রথম থেকে ব্যবহার করেন, জীবনানন্দের কয়েকটি গল্প নিয়ে আলোচনা করলে দেখা যাবে গল্পের শক্তিমত্তা কতোখানি, গল্পের মনস্তাত্ত্বিকতা ও বিষয়বিন্যাস আলোচ্য প্রবন্ধে তুলে ধরা।
‘গ্রাম ও শহরের গল্প’ শুধুমাত্র অনুভূতির ওপর নির্ভর করেই গড়ে ওঠেনি, গল্পটি একটা ঘেরাটোপের মধ্যে আবদ্ধ, এখানে একটা শক্তমক্ত কাঠামো দাঁড় করানো হয়েছে, চরিত্র আছে তিনটি, ঘটনা-উপঘটনার ভেতর দিয়ে কাহিনী এগিয়ে গেছে, ত্রিকোণ প্রেমের একটা সুখানুভূতি প্রকাশ পেয়েছে, প্রকাশ, যে কিনা একজন সচ্ছল চাকুরে, তার স্ত্রী শচী শুধুমাত্র গৃহকত্রী, গুছিয়ে সংসার করছে, সন্তান হয়নি বলে কষ্টও নেই তেমন। এদের মাঝে জুটেছে পুরোনো বন্ধু সোমেন, যে কিনা খবরের কাগজে কাজ করে, শচী বিয়ে করেছে প্রকাশকে, সুখের সংসার লক্ষেèৗয়ে থেকে কলকাতায় এসেছে তারা, কলকাতার পরিবেশ তেমন একটা ভালোও লাগে না প্রকাশের, কেমন একটা ঘিনঘিনে স্বভাবের সে, সোমেনকে একদিন রাস্তা থেকে তুলে আনে প্রকাশ, সেই থেকে অবাধ যাতায়াত শুরু হয়ে যায় এ-বাড়িতে সোমেনের, ক্রমে-ক্রমে আবার ভালোবাসা যেন দানা বেঁধে ওঠে, কেউই ভুল করছে না তবুও ভুলের মধ্যে হারিয়ে যেতে থাকে শচী। একটা নেশা তাদের হাওয়ায় তুলে নিয়ে যায়, সময়ে-অসময়ে আসা-যাওয়ার ভেতর দিয়ে নতুন করে ভালোবাসা জাগ্রত হলে শচী ফিরে যেতে চায় অতীতে, তার কামনা-বাসনা ফুলে-ফেঁপে ওঠে, সোমেন বলে, মনে পড়ে একদিন বকমোহনার নদীর পাড়ে ভাঁট শ্যাওড়া জিউলি ময়নাকাটা আলোকলতার জঙ্গলে তোমাকে ছেড়ে দিয়েছিলাম…শচীর মধ্যে গ্রাম্যজীবনের প্রতি যে আকর্ষণ তাতে সোমেন আরো আগুন উসকে দেয়, এই নস্টালজিয়া তাকে কোনোক্রমে আর স্বস্তি দেয় না, তাড়িয়ে নিয়ে বেড়ায়, ভাবাবেগে বলে ওঠে, চলো না পাড়াগাঁয়ে, বকমোহনা নদীর ধারে! সোমেন বললো, সে পাড়াগাঁর জীবন তুমি কোনোদিন ফিরে পাবে না, সেই তেলাকুচো-ফণীমনসা বনধুঁধুল কোনো অন্ধকারে কোনো জ্যোৎস্নার কতো দূরে চলে গিয়েছে, আমরা তো আর সেখানে নেই, কি হবে সেসব দিয়ে? পেছনের স্মৃতিময় জীবনের গল্পগুলো একে একে সামনে এলেও তা যে আর কোনোদিন পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ মানুষ ইচ্ছে করলেই আর পেছনে ফিরে যেতে পারে না, বর্তমানেই থাকতে হয়, অতীত সে তো মৃত একটা ধ্বংসস্তূপ, তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না, যেমন শচী ইচ্ছে করলেই প্রকাশকে ছাড়তে পারবে না এবং সোমেন ইচ্ছে করলেই শচীকে ফিরে পাবে না, সময় এবং স্মৃতি সর্বদা জ্বলন্ত শিখা হয়ে জ্বালায় বনভূমি-মনভূমি, হয়তো মানুষ দাবানল বলে কিন্তু বুকের ভেতর যে আগুন জ্বলে তাকে কি বলবে, অন্তর্জ¡ালা, নাকি আত্মার কষ্ট! যে মানুষ একবার চলে আসে, সে কি আর ফিরে যেতে পারে, পাড়াগাঁর মাঠ জঙ্গল কিংবা একটা সন্ধ্যা অথবা একটা রাত্রি, সোমেন বলে, তুমি তো ফিরে চলে আসবে আবার, মেয়েরা ভুলে যায় যতো সহজে, কারণ তারা পরিবর্তিত হতে সময় নেয় না, কিন্তু কি নিয়ে থাকবো আমি, ওই ক্ষতে আর আঘাত দিও না…এ-গল্পে জীবনানন্দের আত্মাকে দেখতে পাওয়া যায়, সোমেন যেন জীবনানন্দ হয়ে রূপান্তিত হয়েছে গল্পের আখ্যানে। নগরজীবনের আনন্দ যেভাবে এসেছে তেমনি পুরোনো স্মৃতি বা ফেলে আসা গ্রামীণ জীবনের যে আকর্ষণ তাও স্পষ্ট জলছবি হয়ে ফুটে উঠেছে ‘গ্রাম ও শহরের গল্পে’। গ্রামীণ এবং নাগরিক জীবনের রন্ধ্রে-রন্ধ্রে তিনি সুকৌশলে পৌঁছাতে পেরেছেন বলেই তো জীবনশিল্পী। বাংলা ছোটগল্প গ্রামীণ ও নাগরিক জীবনের বিস্তৃত উপাখ্যানে সুসমৃদ্ধ। এমনকি গ্রামীণ ও নাগরিক জীবনের সমবায়ী তরঙ্গও দুর্নিরীক্ষা নয়। কিন্তু যান্ত্রিক কোলাহলে সমস্ত স্মৃতি ও ঐতিহ্য আবেগ, কোমল অনুভবময়তা কালের নির্মম পদপাতে পিষ্ট-বিনষ্ট হয়ে গ্রামীণ সমাজ ও জীবনের ক্রমশ নাগরিক হয়ে ওঠার হৃদয় চুরমার করা হাহাকারে শিল্পিত রূপান্তর বাংলা ছোটগল্পের এলাকার দুর্লভ। পরের গল্পে জীবন যন্ত্রণার ছবি অঙ্কিত হয়েছে।
‘মেয়ে মানুষ’ জীবনানন্দের গুরুত্বপূর্ণ গল্প, মনস্তাত্ত্বিক দ্বিধাদ্বন্দ্বের ভেতর দিয়ে মানুষ কখনো নিজেকে হারিয়ে ফেলে, তখন সে নিজেই সৌন্দর্যের একটি রূপ নির্মাণ করে, অথবা কদাচিৎ তুলে ধরে, এখানে তারই প্রকাশ পেয়েছে, হেমেন এবং দ্বিজেন গল্পের প্রধান চরিত্র, হেমেন ছোট্ট একটা ব্যবসা থেকে প্রচুর অর্থের মালিক, কিন্তু দ্বিজেন মূলত আইনজীবী, অথচ দুজনই নিঃসন্তান, সন্তানের হাহাকার সেভাবে কারো মধ্যে না থাকলেও একটা শূন্যতা তাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়, হেমেনের স্ত্রী চপলা স্বামীহৃদয় নারী, আর দ্বিজেন স্ত্রী লীলা অন্যমূর্তির মানুষ, কিন্তু লীলার স্বামী সুদর্শন হলেও হেমেন সুপুরুষ নয়, দু’বন্ধুর জীবনের স্ত্রী প্রভাব নিয়েই গল্পের মূল বিষয়, কঠোর পরিশ্রম এবং সংগ্রামের জীবন অতিবাহিত করবার পর আর্থিক উন্নতি লাভ করে হেমেন, কিন্তু নিঃসন্তান তারা, মানসিকভাবে বিমর্ষ-অবসন্ন, তাই স্বপ্নহীন জীবন যেন, তাদের জীবনে মেয়েমানুষ একটা বিশাল প্রভাব বিস্তার করে আছে, মানুষ সত্যি সত্যিই ওই একটা শেকড়ের কাছে বারংবার ফিরে আসে, স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কের গভীর যে বন্ধন, তা কেবল অর্থবিত্তের উপর দাঁড়িয়ে থাকে না, শ্রদ্ধা-ভক্তি বা বিশ্বাস-ভালোবাসা জীবনের জন্য প্রয়োজন হয়, কিন্তু লীলা ওই সত্যকে মানতে চায় না, জীবনানন্দ প্রত্যক্ষ করেছেন একজন পুরুষের জীবনে হৃদয়বতী নারীর প্রেম কতোটা আবশ্যক, বিবাহিত স্ত্রীর কাছে থেকেই হোক বা পরস্ত্রীর নিকট থেকেই হোক কিংবা অন্য কোনো নারী থেকেই হোক না কেন, প্রতি পুরুষই নারী ভালোবাসা পেতে ইচ্ছুক, জীবনানন্দ সচেতন কথাশিল্পী বলেই হেমেন-চপলা দ্বিজেন-লীলার ভেতরের দ্বন্দ্ব চাক্ষুস করেছেন, প্রকৃতপক্ষে সমাজের বা সংসারের এই টানাপোড়েন মানুষের জীবনকে অতিক্রম করে এবং তারপরও মানুষ নিজের প্রয়োজনে নিজেকে গড়ে তোলে।
‘মা হবার কোনো সাধ’ গল্পে জীবনের লেনদেনের হিসাব বেশ সাবলীলভাবে ধরা দিয়েছে, জীবন সত্যি বিচিত্র বিভীষিকাময় ছবি হয়তো একেই বলে, গল্পের প্রধান চরিত্র প্রমথ, যে গ্রাম থেকে সুদূর কলকাতায় একটা মেসে থাকে, চাকুরী সন্ধান করাটাই যেন তার একটা কাজ, সে বছর দুই আগে বিয়ে করেছে, মেয়েটির নাম শেফালী, জীবনের কোনো মানেই সে বোঝে না, হয়তো বোঝার মতো বয়স তার হয়নি বা পরিস্থিতির মধ্যে সে পড়েনি, শেফালী অন্তঃসত্ত্বা, গ্রাম থেকে স্বামীকে সে চিঠি লেখে পাতার পর পাতা কাকুতি ভরা প্রেমে সিক্ত, কতো গল্প তাতে রঙে রঙিন হয়ে থাকে, দিন দিন সে আসন্নপ্রসবা হয়, গর্ভাবস্থার প্রথমদিকে প্রমথ বেশ কয়েক মাস গ্রামেই ছিলো, অথচ শেফালী যখন ক্রমে অসুস্থ হয়ে পড়ে, সেসময় প্রমথ কলকাতা পালিয়ে যায়, জীবন থেকে পালিয়ে বেড়ানো যাকে বলে, কিন্তু শেফালী নিয়মিত চিঠি লেখে, কয়েকটি টাকা যেন পাঠায়, কারণ গর্ভের শিশুটিকে নিয়ে খুব কষ্ট পাচ্ছে, দুধ-ডিম-কলা বা ভালো কিছু খাওয়াটা প্রয়োজন, নয়তো সে নিশ্চিত মারা যাবে, এভাবে বাঁচার আর ইচ্ছেও তার নেই, তারপরও সে বাঁচতে চায়, জীবনকে সুন্দরভাবে দেখতে চায়। কিন্তু তার স্বামী প্রমথ বেকার, একটা চাকুরীর জন্য কলকাতায় পড়ে আছে, শাশুড়িও দেখতে পারে না শেফালীকে, ডানা কাটা পরীর মতো শেফালীর মা হবার কোনো সাধ ছিলো না, কারণ সে জানতো, মা হলে তার স্বামী প্রমথকে চাকুরীর সন্ধানে যেতে হবে, খরচের বিষয়টা দেখতে হবে, অর্থাৎ স্বামীকে কাছ ছাড়া করার কোনো ইচ্ছে তার ছিলো না, তারপরও একটা শিশু আসছে এবং সে কারণে প্রমথকে কাজের জন্য অথবা শেফালীর কষ্ট দেখতে না হয় সেজন্য দূরে পালিয়ে থাকতে হয়, নিয়মিত চিঠি আসে এবং সে পড়ে, জীবনের প্রতি ঘৃণা ধরে যায়, সর্বশেষে বারো টাকা পাঠাতে বলে, কলিকাতার মেসের খরচা থেকে বারো টাকা পাঠানো কঠিন, কিন্তু বারো টাকা না হলেই নয়, বাচ্চা হওয়ার জন্য ওই টাকা অতি প্রয়োজনীয়, চিঠির ভাষা রঙের মতো বদলে যায়, ভালোবাসা যেন আরো প্রগাঢ় হয়ে ধরা পড়ে, প্রমথ তবুও নিশ্চুপ থাকে, তার যেন কিছুই করার নেই, দরিদ্রতা এভাবেই মানুষকে কর্তব্যজ্ঞান থেকে দূরে সরিয়ে রাখে। তারপর এক পূর্ণিমার দিন টেলিগ্রাম এলো, শেফালীর মেয়ে হয়েছে মেয়ে, কিন্তু শেফালী চলে গেছে, গল্পে যে মস্ত একটা ধাক্কা, তা হলো দারিদ্র্যে আশাহীন জীবনের জীবন। মানুষ বুঝি এভাবেই হেরে যায়, হারতে-হারতে জীবন হয় ধোঁয়ার ধূসর পা-ুলিপি।
সম্বোধনহীন চিঠির আকারে লেখা গল্প ‘সঙ্গ নিঃসঙ্গ’, চিঠি এবং ডায়েরির মতো ভঙ্গি, কখনো মনে হবে কতোগুলো চিঠি পরপর সাজানো, ‘মা হবার কোনো সাধ’ গল্পের মতোই একই আঙ্গিকে নির্মিত রচনা, ঘটনাপ্রবাহে আছে অনেক কবিত্বময়তা, আছে বিরহকাতর উপমা, অনেকটা কবিতার মতো করেই বলা, তবে গল্পের বা চিঠির বিষয় ভিন্ন, পত্রলেখক একজন হতভাগ্য পুরুষ, যার জীবনে অনেক শখ ছিলো, বউ তার পা টিপে দেবে, পাখা দিয়ে বাতাস করবে, কিন্তু বাস্তব বড়ই কঠিন, তিন বছরের বিবাহিত জীবন, অথচ স্ত্রী অনুপমা বাপের বাড়ি, বিয়ের পর কয়েক মাস স্বামীর কাছে ছিলো, আজ বাড়ি অন্ধকার, মা কাশী গিয়েছে বিধবা বোন চারুকে নিয়ে, বাপ আর গল্পকথক ছেলে দুই বিঘের উপর বাড়িতে থাকে, বাড়ি-ঘরের প্রাচীনতম অবস্থা, দেখাশোনার কোনো মেয়েমানুষ নাই, তাই চারদিকে জঙ্গল, শিয়ালের চিৎকার, লক্ষ্মীপেঁচা-জোনাকি তো আছেই, ইঁদুর-ছুঁচা-সাপও বাড়ির আনাচে-কানাচে বাসা বেঁধেছে, তেলাপোকা-চামচিকেয় ভরা বাড়ি, কাজের মানুষ হিমাংশুর মা রান্না করে দেয় বটে, তা মুখে দেওয়া না গেলেও খেতে হয় বাধ্য হয়ে, এসব কথা ইনিয়ে-বিনিয়ে পত্রের মাধ্যমে জানায়, পত্রের ভাষায় স্বভাবতই প্রত্যাশিত রোমান্টিক বা অনন্ত বিকাশিত প্রেমের রূপায়ণ দৃষ্টি কাড়ে, অথচ প্রত্যাশা কখনো পূরণ হয় না, দীর্ঘশ্বাসের একটা কু-ুলী হয়ে সঞ্চিত হয়, অনুপমা পিতাগৃহে গেছে তিন বছর, স্বামী বেচারির কোনো খোঁজ-খবর নেয় না, সে নিজের ভেতর নিজে মৃতপ্রায়, একটা জিজ্ঞাসা এবং হতাশা সর্বসময় কাজ করে, জীবনানন্দের অন্যান্য গল্পের মতোই হতাশা-বিচ্ছেদ মৃত্যু-কষ্ট দুঃখ-দৈন্যতা ‘সঙ্গ নিঃসঙ্গ’ গল্পেও ফুটে উঠেছে।
‘কুষ্ঠের স্ত্রী’ গল্পের প্রধান চরিত্র সুশোভন, যার মুখপোড়া দাগ দেখে লোকে কুষ্ঠের দাগ বলে এবং বিয়েও হতে চায় না, অনেক ভালো-সুন্দরী পাত্রী হাতছাড়া হয়, কন্যাপক্ষকে যতোই বোঝানো যায় কিন্তু তারা গঙ্গাযাত্রীর কাছে মেয়ে বিসর্জন দেবে না। অবশেষে বাপ-মা নেই, এমন একটা এতিম মেয়ে অতসীকে পাওয়া গেলো, যে বুড়ো মামার ঘাড়ে আছে, যথারীতি বিয়ে হলেও অতসী প্রথমে চন্দনের ফোঁটা মনে করে কিছু না বুঝলেও পরে শিউরে ওঠে, ভয়ে দূরে সরে যায় এবং সে একসময় বলে যেহেতু তুমি আমার মামাকে ঠকিয়েছো, আমাকে ঠকিয়েছো, তোমার বিষয়-সম্পত্তি আমাকে সব লিখে দেবে, নয়তো মামার সঙ্গে চিরকালের মতো চলে যাবো। পরবর্তী সময়ে সুশোভন দেখে, অতসীর দাঁতের দু’পাটি ক্ষয় ধরেছে, মুখের ভেতরটা পায়খানার গহ্বরের মতো গভীর বিকৃত ছোট-বড় এবড়ো-থেবড়ো খাদ। স্নানের পর মনে হলো যতোটা সুন্দরী ভেবেছিলো প্রকৃতপক্ষে তা সম্পূর্ণ ভুল, হয়তো চোখের ভুল, মানুষ কি এভাবেই নেশায় পড়ে ভালোমন্দ বিচার না করে অন্ধকারে হারিয়ে যায়। গল্পটি একটা দোলাচলের নবদাম্পত্যজীবন কাহিনী, নবজীবনের স্বাদের পূর্বেই একটা ভাঙাগড়া একটা অমীমাংসিত কুহুকের হাতছানি।
‘অশ্বত্থের ডালে’ গল্পে একজন প্রধান চরিত্র নির্মল, যার আর্থিক দৈন্যতা ঘুরেফিরে ফুটে উঠেছে, ওর বাবা-মা আছে, বোনও আছে, একটি মেয়ে এবং মেয়ের মা অর্থাৎ বউও আছে, কিন্তু তারপরও নির্মল সেখানে নেই, দারিদ্র্যের পোড়াকাষ্ঠে প্রতিনিয়ত জর্জরিত, জীবনে শখ-সাধ বলতে বই পড়া, অথচ তাও জোটে না, কলিকাতা থেকে নতুন-নতুন বই কিনে আনার সাধ্য নেই, আর তাই পুরোনো পত্রিকা পড়ে নিজেকে ভুলে থাকতে হয়, পাড়াগাঁর রাত্রি কাটে না, ঘুমও আসে না, পেঁচা-বাদুড়ের ডাক শোনে, জ্যোৎস্নার ভেতর খড়ের মাঠের খেঁকশিয়ালের দৌড় দেখে, জীবনটাকে ছোট নদী ভাবে, আবার নিজেকে গুটিয়ে নেয়, একদিন রাত্রের অন্ধকারে মজুমদারের উঠোনের দিকে যায়, সেখানে বংশলোচন নামের একজন মানুষের সঙ্গে পরিচয় হয়, সে কি ভূত নাকি মজুমদারের আত্মা, কিন্তু সে জীবনের অনেক গল্প করে, হয়তো ভৌতিক কিংবা রহস্যজনক কিছু হবে, তবে গল্পে যে মানুষের কথা এসেছে, সে তো জীবনের কাছ থেকে পুরোদস্তুর উপেক্ষিত।
‘জামরুলতলা’ গল্পেও সেই আর্থিক সংকট প্রকট হয়ে ধরা দিয়েছে, গ্রাম্যজীবনের রোমান্স হিসেবে জামরুলতলাকে দেখেছেন লেখক, হারানি নামের যে মেয়েটিকে কথক একটু-একটু ভালোবেসেছিলো, হয়তো তা পরিপূর্ণ না-ও হতে পারে, দেখাসাক্ষাৎ হতো কখনো-সখনো, সে হারানি কলিকাতায় বি.এ পড়বে, চাকুরী একটা করবে হয়তো, কিন্তু অবনী কি একটা কাজ করেছে, হারানির বাবার বয়সী অবনীর সঙ্গে বিয়ে, জীর্ণ অসুস্থ মানুষ কিনা সুন্দরী-সুশ্রী হারানির সাতপাঁকে বাঁধা কথকের মর্মপীড়ার কারণ হয়, চাকুরিহীন-রোজগারহীন কথক তাই শুধু নির্বাক দর্শক, তার বুকের ভালোবাসার কোনো মূল্য নেই সমাজের কাছে, হারানিকে নিয়ে কিছু স্মৃতি আছে পোড়া দাগের মতো, জামরুলতলায় রোজ দুপুরবেলায় আসতো কিশোরী মেয়েটি, কথক টেবিলের ওপর কলম রেখে চুপচাপ দেখতো, সে দেখার মধ্যে অন্যরকম একটা নির্মল আনন্দ বা আকর্ষণ ছিলো, জীবনানন্দের গল্প ভিন্নধর্মী মেজাজ-স্বর এবং জীবনতৃষ্ণায় লালিত, জীবনের অনেক গভীরে তার গল্পের শেকড়, গল্পটি উত্তমপুরুষে লেখা, আশিরনখ যে কবি এবং গল্প লেখে, কখনো অন্তরের তাগিদে আবার কখনো বা গল্পকার হওয়ার তীব্র আকাক্সক্ষায়, কথক বলে যায়, তার কথা একটানা নয়, কিছু অবিন্যস্ত-অসংলগ্ন এবং খাপছাড়া। ভাষায় যতোই বুনোট থাকুক না কেন, কাব্যিকতাকে আশ্রয় করে বেড়ে উঠলেও গল্প যেন ভাসা-ভাসা রয়ে যায়, জীবনানন্দের সেই এলোমেলো জীবনের কথা স্মরণ করিয়ে দেয়, যার ফলে জামরুলতলা গল্পে গল্পকথক বলেছে, অনেক বাংলা গল্প অনেক জায়গায় তো পড়েছি, গল্পটা আমার সে সমস্ত গল্পের কোনো একটার মতো হবে নাকি? যে দ্বিধা নিয়ে তার পথ চলা তা যেন আরো স্পষ্ট হয়েছে। গল্পে অভিনতুন আঙ্গিক, কাহিনী উপস্থাপনের স্বতন্ত্রভঙ্গি গ্রামীণ পটভূমি, বিষয় ও ভাষাশৈলী আপাদমস্তক স্বাতন্ত্র্য, স্বতঃস্ফূর্ত তার বর্ণনাবিন্যাস, প্রয়োজনীয় ডিটেলস্ বা প্রতিবেশ বর্ণনায় জীবনানন্দ সার্থক।
‘রক্তমাংসহীন’ মনস্তাত্ত্বিক গল্প, এ গল্পে নির্মম সত্য হলো, দারিদ্র্য স্বামী মানুষটি বড় সহজ-সরল, নিজেকে গুছিয়ে রাখার মতো ক্ষমতাও নেই, দীর্ঘদিন পর স্ত্রী ঊষা বাপের বাড়ি যাবে, কিন্তু যাবে-যাবে করেও ইচ্ছে করেই যায়নি, এদিকে তিন বছর বিয়ে হওয়া, দারিদ্র্যের মধ্যে বাস, কিন্তু বাপের বাড়ি যাবে, সেখানেও বাপ-মা নেই, ভাই-বোন আছে, হয়তো সে কারণে বাপের বাড়ি যাওয়ার কোনো উৎসাহ নেই, স্বামী বেচারী বারংবার ঊষাকে সাবধান করে, স্টিমারে যেন ঠান্ডা না লাগে, বুঝে-শুনে যেতে, তার সঙ্গী আছে যদিও হিমাংশু, ঊষারই ভাই, নিঃসন্তান এক নারীর কষ্ট বেশ ফুটে উঠেছে গল্পে, তার যদি একটা বাচ্চা থাকতো, স্টিমারে স্পিরিট স্টোভ জ্বালিয়ে দুধ গরম করে খাওয়াতে হতো, গম্ভীর হয়ে ঊষা বলে, ছেলেপিলের সুখ আর পেলাম না, আমাদের দুজনের মাঝখানে এই শূন্যতাটা রয়ে গেলো। তারপর স্বামী বেচারী অজ্ঞাতসারেই কিন্তু অনিবার্যভাবেই ঊষাকে তার বাপের বাড়ি ভাই-বোনদের কাছে যেতে দেয়, যেন কয়েকদিন হাঁপ ছেড়ে বাঁচে স্বামী, একটু নিরিবিলি একটু নিজের মতো করে থাকা যাকে বলে, যখন বলে, যাও কিছুদিন গিয়ে থাকো, অনেকদিন তো বাপের বাড়ি যাওনি…ঊষা ক্ষেপে যায়, তাই বুঝি তোমার চক্ষুশূল হয়েছি। স্ত্রী যেন কোনোভাবেই স্বামী ছেড়ে যেতে চায় না, দুঃখ-দারিদ্র্যের মধ্যে থাকতে-থাকতে স্ত্রী ঊষাও নিজেকে মানিয়ে নিয়েছে, সেখান থেকে দূরে যেতে তার মন সায় দেয় না, তারপরও যেতে হয় তাকে, যায় সে। এভাবে কয়েকদিন কেটে যায়, অজ্ঞাত অন্ধকারে হাত তার নিজের নিয়মে চলে, দিন দশেক পরে খবর এলো, ঊষার মৃত্যু! সন্ধ্যার সময় কলেরা…শেষ রাতে চলে গেছে, কলেরায় এ-রকম প্রায়ই হয়ে থাকে। মৃত্যু কি ভয়াবহ, তার কাছে ভালোবাসা বা দারিদ্র্য অথবা সন্তানহীনের কষ্টের কোনো দাম নেই, সে যেন ভয়ংকর একটা দানব, সমস্ত পৃথিবী অন্ধকার করে সে চলে যায়, তার কোনো হাত নেই, সবই নিয়তি!
‘শাড়ি’ গল্পে এক দারিদ্র্যনিমজ্জিত দম্পতি এখানে মুখ্য হয়ে উঠেছে, দরিদ্রতা যে একটা অভিশাপ তার প্রকাশ লক্ষ করা যায়। স্বামী রণজিৎ অনেক কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতে পারলেও স্ত্রী ঊষা বুঝেও বুঝতে চায় না, কিংবা কখনো-সখনো ভুলেই যায় যে তারা কতোটা বাস্তবতার মুখোমুখি, জীবনানন্দ হয়তো এভাবেই জীবনকে দেখেছেন, নানান রঙে নানান ভাবনায়, শাড়ি গল্পটিকে প্রতীকধর্মী বললেই হয়তো বেশ ইঙ্গিতবাহী হয়, ঊষার নিকটাত্মীয় রমেন বেড়াতে আসতে চায় কয়েক দিনের জন্য তাদের কাছে কিন্তু রণজিৎ সোজাসাপটা জবাব, নিষেধ করে দাও, নইলে পূর্বের মতো অপমান সহ্য করতে হবে মনে রেখো, মানুষ কতোখানি অসহায় হলে এমন কথা বলতে পারে, শেষাবধি দেখা যায় চিঠি কুটিকুটি করে ছিঁড়ে ফেলে ঘরে খিড়কি দিয়ে ফুপিয়ে-ফুপিয়ে কাঁদে ঊষা, হয়তো এছাড়া তার কি বা করার আছে! অথচ যখন দরজায় ফেরিওয়ালা বিশ্বেশ্বর কাপড়ের গাঁটরি নামায় এবং হাঁকে, বউমা কোথায়, নতুন ফ্যাশনের কাপড় এনেছি…তারপর সত্যি অবাক লাগে, কাপড় দেখার জন্য দুজন কেমন হুমড়ি খেয়ে পড়ে, নিজের জন্য কিনতে না পারলেও দেখে বা নেড়েচেড়ে শখ মেটায়, বেনারসী-ভাগলপুরী শাড়ির জন্য মন কেমন ছটফট করে, কিন্তু কেনার সমর্থ্য নেই, গাঁটরির প্রতি লোলুপতায় ঊষার মন কেমন করলেও চোখ দুটো ছানাবড়া হয়, তারপরও দেখার যে বিলাস তা থেকে তারা সরতে রাজি নয়, একটা আকাক্সক্ষা মরে গেলেও অবশিষ্ট পড়ে থাকে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে, উভয়ের মধ্যে যে কিছুক্ষণ আগে একতরফা ঝগড়া হয়ে গেছে, তা যেন তাদের কারো স্মরণে নেই, তারা যে শাড়ির নেশায় মগ্ন, সেই মগ্নতার ভেতর দিয়ে মানুষ বাঁচে এবং হাসে অথবা ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলে। গল্পের পটভূমি নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারকে কেন্দ্র করে, আবহ বেশ রহস্যময়তা সৃষ্টি করেছে, অনুভূতি সর্বদা কাজ করে, একটা দেয়াল ঘিরে আছে, সে দেয়াল ভাঙতে হবে। সে দেয়াল ভাঙনের ফলেই প্রত্যাশিত সেই সমাজ আসবে। বেঁচে থাকার জন্য সমাজতন্ত্রের চেতনা জাগ্রত আবশ্যক, সমাজকে যে অন্যভাবে দেখতে চায়, গাল্পিক জীবনযাপনের জন্য রাজনৈতিক আবহ-কালচেতনাকে শিল্পের ভাষায় চিত্রায়িত করেছেন, এ গল্পের তার স্বাক্ষর বহমান।
মূলত গ্রামীণ জনপদের ভাঙন-সামাজিক শোষণ, কখনো প্রতিবাদ বা বাঁচার সংগ্রাম, এ সমস্ত বিষয়াদি জীবনানন্দের গল্পজগত। বাংলাসাহিত্যাকাশে কথাশিল্পী জীবনানন্দ দাশ এক অনন্য প্রতিভা বলতেই হয়। তার জীবদ্দশায় গল্পগুলো আলোর মুখ দেখতে পারেনি। গল্পের ভাষা নির্মাণ বাক্যশৈলী ও গল্পের উপস্থাপনায় স্বীকৃত পাওয়া যায়, গ্রামীণ গল্প বাংলাসাহিত্যে প্রাণ, তার গল্পের বিশাল একটা অংশ গ্রামীণ জীবনধারার অস্বীকার করা যায় না।
বাংলাসাহিত্যে ছোটগল্প গ্রামীণ জীবন অতিক্রম করে ক্রমশ শহরমুখী হয়ে উঠছে, তুলনাসূত্রে উল্লেখ করা আবশ্যক, আমাদের ছোটগাল্পিকরা নিম্নবিত্ত বা গ্রামীণ জীবন চিত্রণে যতোখানি সুদক্ষ-স্বচ্ছন্দ-বস্তুনিষ্ঠ অপরদিকে কিন্তু নগরজীবনের মধ্যবিত্ত জীবনযাপন চিত্রণে অতোখানি আগ্রহী বা স্বচ্ছন্দ নয়। জীবনানন্দ দাশের কাব্যে ইউরোপীয় শিল্প মতবাদকে আত্মস্থ করে লোকজ মিথ-রূপকথা-পুরাণ ও ইতিহাসের পরিপ্রেক্ষিতে যুগগত ভাবকে বাণীরূপ দেন অবলীলায়। বিষয়-বিষয়ী ও ভাবের অন্তরে ফল্গুধারার ন্যায় বাহিত হয় অখ- কালচেতনা। এ কারণেই শ্বাশত সত্যের শানিত শরীর ঠেলে কোনো বিশেষ একটি শিল্প মতবাদ তার কাব্যদেহে কুত্রাপি প্রাধান্য বিস্তার করেছে, ফলত জীবনানন্দ দাশের কালচেতনা-উপস্থাপনার কৌশল হিসেবে গ্রামীণ জীবন থেকে আহরিত উপাদান ব্যবহার তাকে ত্রিশোত্তর বাংলাভাষী বা বাঙালি কবিদের দলভুক্ত না করে অভিষিক্ত করেছে স্বতন্ত্র মর্যাদায়।
মূলধারা সাহিত্যের রকমফের
চন্দন আনোয়ার। গল্পকার, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক। জন্ম: ৮ই জানুয়ারি, ১৯৭৮, নাটোর। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিযুক্ত আছেন। লেখকের ‘শাপিত পুরুষ’ ‘ইচ্ছা মুত্যু’ ‘বাংলা ছোট গল্প’ ও ‘তিন গোত্রজ গল্পকার, মানিক-হাসান-ইলিয়াস’ সহ আরো অনেক বই প্রকাশিত হয়েছে।
এই সময়ের কথাসাহিত্য-২
জন্ম: ১ জানুয়ারি, ১৯৭৪।
জন্মস্থান- মাদারীপুর জেলার শিবচর থানার রাজারচর কাজিকান্দি গ্রামে।
প্রকাশিত বই-
১. কাব্যগ্রন্থ- বিরুপা’র শূঁড়িবাড়ি(২০১৪)
২. অণুগল্প সংকলন- পঞ্চাশ(২০১৫)
৩. মহাপ্রভু ও অন্যান্য অণুগল্প(২০১৬)
৪. কাব্যগ্রন্থ- একজ্বলাপঙক্তি(২০১৬)
অণুগল্পের অস্তিত্ব আছে
কামরুল ইসলাম
জন্ম: কুষ্টিয়ার ফিলিপ নগর গ্রামের গোলাবাড়ি পাড়ায়। পেশা: অধ্যাপনা (ইংরেজির অধ্যাপক)। বর্তমানে এইচ এস টি টি আই, রাজশাহীতে পরিচালক পদে ( প্রেষণে) কর্মরত আছেন। নব্বইয়ের দশকে চ‚ড়ান্তভাবে কবিতার জগতে প্রবেশ। তিনি একজন দ্বি-ভাষিক কবি। শালুক, একবিংশ, কবিতাপত্র, উলুখাগড়া, চিহ্ন, কালি ও কলম, অনুপ্রাণনসহ বিভিন্ন লিটল ম্যাগ ও সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখালেখি করে থাকেন। এছাড়াও বাক, শব্দকুঞ্জ, শিল্পচিন্তা, ঐহিক, তীরন্দাজসহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেক ওয়েব ম্যাগাজিনেও তার লেখা প্রকাশিত হয়েছে।
তার ইংরেজিতে লেখা কবিতা পৃথিবীর নানা দেশের ওয়েব ম্যাগাজিন ও অ্যান্থলজিতে প্রকাশিত হয়ে আসছে। ভারত ভিশন, অতুনিস পোয়েট্রি, ওয়ার্ল্ডপোয়েট্রি ম্যাগাজিন, পোয়েটস আনলিমিটেড, টাইফাস, কালচারাল রেভারেন্স, স্টার কাউন্টার ম্যাগাজিনসহ অনেক আন্তর্জাতিক প্রিন্ট ও অনলাইন পত্রিকায় তার কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। স্প্যানিশ, ফরাসি, ইতালীয় ও রোমানীয় ভাষায় অন‚দিত হয়েছে তার অনেক কবিতা ।
প্রকাশিত কাব্যগ্রন্থ-
দ্বিধাান্বিত সুখে আছি যমজ পিরিতে (১৯৯৯), ঘাসবেলাকার কথা (২০০১), যৌথ খামারের গালগল্প (২০০৬)
সেইসব ঝড়ের মন্দিরা (২০০৮), চারদিকে শব্দের লীলা (২০১০) অবগাহনের নতুন কৌশল (২০১১),
মন্ত্রপড়া সুতোর দিকে হাওয়া, (২০১৪)।
প্রবন্ধগ্রন্থ-
কবিতার বিনির্মাণ ও অন্যান্য (২০০৯), রবীন্দ্রনাথ: বিচিত্রের দ‚ত (২০১৩)
কবিতার স্বদেশ ও বিশ্ব
বিশিষ্ট ছড়াকার, উপন্যাসিক, গবেষক, সম্পাদক প্রবীর বিকাশ সরকার এর জন্ম ১৯৫৯ সালে, বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জে। ১৯৭৬ সালে চাঁদের হাট সংগঠনের সাহিত্য সম্পাদক থাকাকালীন সাহিত্যচর্চার সূচনা। ১৯৮৪ সালে জাপান গমন। তার আরো ১১টি প্রকাশিত গ্রন্থ রয়েছে।
জানা অজানা জাপান (তৃতীয় খণ্ড)
স্বকৃত নোমান। কথাসাহিত্যিক। জন্ম ১৯৮০ সালের ৮ই নভেম্বর, ফেনির পরশুরাম উপজেলার বেলোনিয়ায়। শৈশবে ঊর্দু, আরবি ও পারসি সাহিত্যে পারদর্শী হয়ে ওঠেন। পরবর্তীতে সেলিম আল দীনের কাছ থেকে পাশ্চাত্য ও বাংলা সাহিত্যের গভীর পাঠ গ্রহণ করেন। বর্তমানে ঢাকায় সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিন এই সময় এর সহযোগী সম্পাদক হিসাবে কর্মরত। ২০১২ সালে এইচএসবিসি কালি কলম সাহিত্য পুরস্কার পান। ‘বেগানা’ ‘হীরকডানা’ ও ‘নিশিররঙ্গিলা’ উপন্যাসসহ মোট প্রকাশিত গ্রন্থ সংখ্যা
কথাসাহিত্যের অলিগলি
জন্ম ১৯৮৬, মেহেরপুর। ইংরেজি ভাষা ও সাহিত্য স্নাতকোওর। পেশায় সাংবাদিক। “অরনি ছোটগল্প” পুরুস্কার ২০১২ ও বৈশাখী টেলিভিশন “তোমার গল্পে সবার ঈদ পুরুস্কার” ২০১৩ পেয়েছেন। দ্বিধা, আদিম বুদবুদ অথবা কাঁচামাটি বিগ্রহ সহ আরও প্রকাশিত গ্রন্থ রয়েছে।
আলোচনা সমালোচনা : প্রসঙ্গ কথা সাহিত্য
-দাসী প্রথা আদিকাল থেকেই চলে আসছে। সব দেশে সব জাতিতেই দাস-দাসীর ব্যবহার লক্ষ করা যায়। হিন্দু সামাজিক আইনে ১৫ প্রকার দাস-দাসীর উল্লেখ আছে। মুসলিম সমাজে দাসীপুত্র, যুদ্ধবন্দী, পেটের দায়ে বিকিয়ে দেয়া শিশু, নারী-পুরুষ দাস অর্থাৎ ক্রীতদাস হিসেবে গণ্য হয়ে আসছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর আবির্ভাবে আরবীয় সমাজে দাসকে মুক্তি দেয়ার আন্দোলন গড়ে উঠেছিল। তবুও দাসবৃত্তি পৃথিবী থেকে বিলীন হয়ে যায়নি। যুদ্ধে পরাজিত শত্রুদের দাস হিসেবে বিদেশে বিক্রি করে দেয়ার নিয়ম ছিল। ইসলামের আদর্শে দাস-দাসীকে পারিবারিক সদস্যদের মতো সম্মান দেয়ার নির্দেশ রয়েছে।
ভারতীয় সমাজে দাস ব্যবসা প্রচলন ছিল। খোজা দাসদের মধ্যে কেউ কেউ দিল্লির সুলতান ও বাংলার সুলতানের সিংহাসন অধিকার করেছিলেন। বাংলার সুলতান আলী মর্দান ও সুবেদার মুর্শিদ কুলী খাঁ ক্রীতদাস জীবন থেকে রাষ্ট্রক্ষমতার অধিকারী ছিলেন। উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালব্যাপী রাজত্ব বিস্তারকারী উসমানীয় সম্রাট প্রথম সুলাইমান এবং তাঁর প্রিয়তমা স্ত্রী হুররেম সুলতানের ক্রীতদাসী হয়েও পরে তাঁর প্রধান স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হন।
উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে আফ্রিকার কৃষ্ণকায় মানুষগুলো দাস বৃত্তিতে নিয়োজিত ছিল। কাফ্রি মা-বাবা তাদের আর্থিক প্রয়োজনে শিশু-কিশোর বয়েসীদের বিক্রি করতো। মাদ্রাজ ও কলকাতার দাসবাজার থেকে সম্পদশালী লোকেরা তাদের ইচ্ছেমতো দাস ক্রয় করতেন। সুলতানি, মুঘল ও ইংরেজ শাসনামলে বিভিন্ন দাসবাজারে কাফ্রি দাস সহজে পাওয়া যেতো। কাফ্রিদের একই অংশকে খোজা তৈরি করা হতো। মুঘল সরকারের অনুমতি নিয়ে পর্তুগিজসহ বিভিন্ন জাতির লোকেরা ব্যবসায়ে সুবিধা পায়। পর্তুগিজ ও মগ দস্যুরা বাঙালি নর-নারীদের পৃথিবীর বিভিন্ন স্থানে দাস-দাসী হিসেবে বিক্রি করেছে।
বাসাবাড়ির ভেতরে ঘর-গৃহস্থালি কাজের তদারকির জন্য দক্ষ একজন কাজের মানুষ বা গৃহভৃত্যের প্রয়োজন হয়। সব কাজের জন্য নিযুক্ত কাজের ঝি’রা কখনো সমাজের মানুষের চোখে হেয়প্রতিপন্ন হয়। গৃহকর্তা বা কর্ত্রীরা এদের অবজ্ঞার ছলে চাকর-চাকরানী বা গধরফ ঝবৎাধহঃ বলে থাকে। চাকর-বাকরদের খাবার দাবার কষ্ট, দৈহিক নির্যাতন ও অমানুষিক খাটুনি খাটতে হয়। অসুস্থ হলে ছুটি নেই। কোনো সময় ভালো না লাগলে বিদায় করে দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নেই। টাকা দিয়ে কেনা ক্রীতদাসের মতোই ব্যবহার করছে মনিবরা। আবার অধিকাংশ মনিব গৃহভৃত্যদের আচরণে সন্তুষ্ট নয়। মনিব কর্তৃক গৃহভৃত্য নির্যাতনের খবর প্রায়ই ঘটে। পাশাপাশি মনিব নির্যাতনের খবরও চোখে পড়ে। বহির্মুখী মানুষগুলোর অবশ্য কাজের মানুষের প্রয়োজন হয়। এই জন্য যে তারা বাড়ি ফিরে খাবারটুকু নিশ্চিন্তে খেতে সক্ষম হয়। এসব ক্ষেত্রে কাজের মানুষ ছাড়া উপায় নেই। গৃহভৃত্য শ্রেণিকে যেভাবেই দেখা হোক না কেন একটা মানবীয় দৃষ্টিকোণ এদের বেলায় প্রযোজ্য। মনিব-ভৃত্যের সম্পর্ক অভিন্ন থাকা বাঞ্ছনীয়।
রবীন্দ্রনাথ ভৃত্যশাসিত তোষাখানার মধ্যে রুদ্ধ হয়ে ছোটবেলায় চাকর-বাকরদের কাছে হেলাফেলার মানুষ বলে খুব বেশিদিন সেবা-যতœ পাননি। তিনি যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সে সমাজে সাধারণের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন একরূপ অসম্ভব ও অসাধ্য ছিল। পরবর্তীতে তিনি লক্ষ করেছেন ভৃত্যদের মধ্যে কেউ কেউ পেট খোরাকী, কেউ কেউ মাইনেভোগী। মাইনেভোগীদের মধ্যে যৎসামান্য মাইনের চাকর-বাকররা কী রূপ দিনাতিপাত করেছে—তাদের সংসারের কথা—তাদের জীবনের আবেগ-অনুভূতির খুঁটিনাটি বিষয় রবীন্দ্রনাথ জানতে সক্ষম হয়েছেন। এ গ্রন্থে চাকর-বাকরদের সাথে সংলাপপটু রবীন্দ্রনাথ কতটুকু অসাধারণ ছিলেন সে সম্পর্কে পাঠকবর্গ ধারণা লাভে সক্ষম হবে বলে প্রত্যাশা করি।
বিনয়াবনত
এস.এম. আফজাল হোসেন
শিলাইদহ, কুষ্টিয়া
রবীন্দ্রনাথের চাকর-বাকর
প্রবন্ধ এমন এক সাহিত্যকর্ম, যার রস পাঠকমনে তীরের মতো অথবা বুলেটের মতো বিদ্ধ হয়। হেঁয়ালিহীন এই সাহিত্যকর্ম পাঠককে চালিত করে জ্ঞানের পথে। ক্রমশ পেছনের দিকে হাঁটতে থাকা বর্তমান বাংলাদেশে প্রবন্ধ-সাহিত্য খানিকটা শক্তিহীন। লেখকরা অজ্ঞাত কারণে সাহিত্যের এই শাখার প্রতি উদাসীন। ফলে এর পাঠকও কমেছে আগের তুলনায়। মানবিক পৃথিবী নির্মাণে মূর্খতার অন্ধকার তাড়াতে যাঁরা শিল্পের প্রদীপ জ¦ালিয়েছেন, যাঁরা নিজ নিজ কর্মে হয়ে উঠেছেন প্রদীপতুল্য, তাঁদের মধ্যে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, হকিং, মেরি শেলী, নাইপল, বব ডিলান, ইশিগুরো প্রমুখ নিঃসন্দেহে অগ্রগামী। তাঁদের শিল্পকর্মের গভীরে ডুব দিয়ে অবগাহন করেছেন প্রাবন্ধিক উদয় শংকর দুর্জয়। দক্ষ ডুবুরির মতো তুলে এনেছেন তাঁদের বহুমাত্রিক চিন্তার নির্যাস। টুকরো টুকরো সব নির্যাসকে একত্র করে তিনি যে মালা গেঁথেছেন, তার নাম দিয়েছেন প্রবন্ধ সংগ্রহ। এসব প্রবন্ধে কঠিন বিষয়ের মর্মভেদ করতে তাঁর সরল বয়ান পাঠককে আকৃষ্ট করে, আন্দোলিত করে; জন্ম দেয় এক নতুন চিন্তার। প্রবন্ধ-সাহিত্যের এই দুর্দিনের দুর্জয়ের প্রবন্ধ সংগ্রহ হয়ে উঠবে সুখপাঠ্য, ফিরিয়ে আনতে পারে এই সাহিত্যের সুদিন।
স্বকৃত নোমান
২০.১১.২০২০
প্রবন্ধ সংগ্রহ
কবির য়াহমদ-
জন্ম ৩০ ডিসেম্বর, চন্দনপুর, আলীনগর, বিয়ানীবাজার, সিলেট।
বাবা- আজিজ উদ্দিন চৌধুরী, মা- ফখরুননেছা আজিজ। অনুপ্রাণন সম্পাদনা পরিষদের সাথে যুক্ত।
প্রকাশিত কাব্যগ্রন্থ: রাত আর ঘুমের কৃষ্ণপাঠ, আমাদের ঈশ্বরের অ্যাপয়েন্টমেন্ট দরকার, নিরবচ্ছিন্ন পাখিসমূহ।
জাগরণের পূর্বাপর
সাহিত্য নিয়ে আমি ভাবি।এরমাঝে,কবিতা আমার আরাধ্য বিষয়।কবিতার বিশ্বমাঠে
আমি বিচরণ করতে ভালোবাসি। এই যে বিচরণ,তা থেকে অনেক পুষ্প,অনেক পাতা
আমি ঘরে তুলি। সেগুলো বার বার ফিরে দেখি।
এই যে চয়নপর্ব- তা থেকে আকর নিয়ে আমি লিখি আমার মতো করে।
বিভিন্ন ভাষার সাহিত্য,কবিতার মাঝে আমি বাঙালি কবিদের প্রাধান্য এজন্যে দিই-
কারণ আমিও এই ভাষারই একজন লেখক।এই গ্রন্থে তেমনই কিছু প্রিয় লেখক,তাঁদের
লেখা, শিল্প-সংস্কৃতি-কবিতার বিভিন্ন জ্যোতিরেখা নিয়ে আমি লিখেছি।
‘যতিকল্পের প্রতিপৃষ্ঠা’-নামটি এক আধ্যাত্মিক আদেশে পাওয়া। কারণ এই বইয়ের নাম আমি চার বার বদলিয়েছি মনে মনে। যা সাধারণত আমি করি না। আমার বইয়ের নাম এক ভাবনায়ই ঠিক হয়ে যায়। এই বইটির নাম,একটি ঝলকের মাধ্যমে একটি শক্তি আমাকে পৌঁছে দিয়েছে। সে এক মহান অভিজ্ঞতা। এর বেশি এখানে শেয়ার করা সঙ্গত হবে না।
বইয়ে ৩৩টি প্রবন্ধ আছে। পাঠকসমাজ, পড়ে নিজের মত মিলিয়ে দেখতে পারেন। এই বইটি খুব যত্নের সাথে প্রকাশ করেছে- অনুপ্রাণন প্রকাশন,ঢাকা।
এর স্বত্বাধিকারী শ্রদ্ধেয় আবু এম ইউসুফ ও তাঁর টিমের কাছে বিনীত কৃতজ্ঞতা।
সাহিত্য মানুষকে ভাবায়। আর সেই ভাবনার উদ্রেক করতে যারা কাজ করেন তারা সত্যিই মহান। আমাদের সকলের মহানুভবতা,সাহিত্যকে মানুষের আরও
কাছাকাছি নিয়ে আসুক।
সুপ্রিয় পাঠক-পাঠিকা, এই গ্রন্থ থেকে অন্তত কিছু লেখা আপনাদের ভালো লাগলেই
আমার সার্থকতা ।
অনেক প্রীতি সবাইকে।
ফকির ইলিয়াস
২৮ ডিসেম্বর ২০২১
নিউইয়র্ক
যতিকল্পের প্রতিপৃষ্ঠা
জন্ম ১২ জুন, ঝিনাইদহ জেলাধীন শৈলকূপা উপজেলার গোলক নগর গ্রাম। লেখাপড়াÑ ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি, গণবিশ্ববিদ্যালয়। ছোটবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত। আসল নাম আলীনূর রহমান হলেও লিখে চলেছেন কখনো বঙ্গরাখাল, কখনোবা শুভ্রনূর বাবু নামে।
লোক মানুষের গান ও আত্ম অন্বেষণ
১৯৫৮ সালে জিম ম্যাকিনলি নামের এক আমেরিকান মিশনারি কার্যক্রম চালানোর উদ্দেশ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে সপরিবারে ফেনী অবস্থানকালে পাক বাহিনীর অতর্কিত বিমান হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল তাঁর পরিবার। সুযোগ পেয়েও তিনি পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ত্যাগ করতে রাজি হননি। নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই আত্মঘাতী সিদ্ধান্তের ফসল ৮ মাসের দুঃসহ অভিজ্ঞতা নিয়ে রচিত ‘ডেথ টু লাইফ’। নাহার তৃণার বাংলা রূপান্তর ‘মৃত্যু পেরিয়ে জীবন’। যুক্তরাষ্ট্রের তৎকালীন ক্ষমতাসীন সরকার মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিলেও সেদেশের অসংখ্য হৃদয়বান মানুষ নিজ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাঙালিদের জন্য খুলে দিয়েছিলেন উদারতা ও মমত্বের দুয়ার। ম্যাকিনলি রচিত এই স্মৃতিকথা তারই এক অনন্য উদাহরণ।
Mrittu Periye Jibon By JIm Mckinley, Translated By Nahar Trina - এক আমেরিকান মিশনারির একাত্তরের স্মৃতি
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৩ এর জানুয়ারি-মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা। বিবিসি’র খবর, ২০০৯ থেকে গত ১৩ বছরে খেলাপি বেড়েছে ৬ গুণ।
খেলাপি কমানোর দায়িত্ব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিতে হবে- এ বক্তব্য কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স-বাংলাদেশ (এবিবি) বলেছে- খেলাপি নিয়ন্ত্রণ একাকী সম্ভব নয়। তবে এবিবি’র সুপারিশ মত ব্যবস্থা নিলে নাকি ২ বছরে খেলাপি শূন্যে নামিয়ে আনা যাবে।
খেলাপিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বিল পাস। খেলাপিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা, পিপলস ব্যাংক চেয়ারম্যান আটক। বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি: ৫৮ মামলার আসামি চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি।
২০২৩ এর ২৪ জানুয়ারি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, দেশে ঋণখেলাপির সংখ্যা ৭,৮৬,০৬৫ জন। অর্থমন্ত্রী ২০২০ সালে সংসদে ৮,২৩৮ প্রতিষ্ঠানের খেলাপির তালিকা দেন। এই সংখ্যাগুলো বাড়ে বেশি, কমে খুবই সামান্য।
২০১৯ এর জুন পর্যন্ত খেলাপির অর্থে কী কী হতো? সিপিডি’র সমীক্ষায় এর জবাব পাওয়া গেছে। ১ লাখ ১২ হাজার ৪৩০ কোটি টাকায় পদ্মা সেতু সড়কে ব্যয়ের অঙ্কের সমান ৩টি সড়ক সেতু অথবা পদ্মা সেতু রেল লিংকের সমান আরও ৩টি রেল সেতু বা মাতারবাড়ীর মতো ৩টি বিদ্যুৎ প্রকল্প অথবা ঢাকা মেট্রোরেলের মতো ৫টি প্রকল্প বা দোহাজারী-রামু-কক্সবাজার এবং ঘুমধুমের মতো ৬টি রেলপথ কিংবা রামপালের মতো ৭টি বিদ্যুৎ প্রকল্প তৈরি করা যেতো।
তাই প্রশ্ন উঠছে, জনগণ ও রাষ্ট্রের এই বিপুল পরিমাণ খেলাপির টাকা বছরের পর বছর কেন অনাদায়ী পড়ে থাকবে?
বাংলাদেশের স্বাধীনতার মূল কান্ডারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ। এর দ্বিতীয় প্রজন্মের নেতা ও আলোর দিশারী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে ইতোমধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ অনেক দৃশ্যমান সাফল্যলাভ হয়েছে। মানুষের বিশ্বাস, দেশপ্রেমিক এই জাতীয় নেতার নির্মোহ রাজনৈতিক সিদ্ধান্তেই লাখ হাজার কোটি টাকার খেলাপি ঋণও পুনরুদ্ধার হবে। এবং দেশে শুরু হবে আরও মৌলিক সমস্যা নিরসন, উন্নয়ন ও কর্মসংস্থানের উৎসব।
Khelapi Rin : Khomotaboly Ebong Unnoyon Prekkhit
জীবনের অন্য নাম প্রকৃতি, প্রকৃতি জন্ম দেয় অন্তর্গত ভাবাবেগকে,এই ভাবাবেগই লেখায় কবিতা। যে কবিতা জীবন পাতার শিরায় শিরায় ঘটায় আলোক সংশ্লেষণ! জীবনকে নতুন পাতার মত সতেজ করে, সবুজ করে। কবিতা মুখে নিয়ে জন্ম আমার। ঘুম ভাঙলেই দেখতাম মা পায়চারি করছেন আর কবিতা আওড়াচ্ছেন, হে মোর চিত্ত পূণ্য তীর্থ জাগোরে ধীরে অথবা আমি হব সকাল বেলার পাখী…
নির্ঘুম দুুপুরে ছিল আমার মেঘের সাথে কথা চলাচলি! এমনি করে কবিতা আর প্রকৃতি মিলেমিশে এক হয়ে যেত। ক্রমশ তা হৃদগভীরে আরও প্রস্থিত হতে থাকল মৌন প্রকৃতির মৌনতাতে মুগ্ধ হতে হতে কি এক অসীম রহস্যের হাতছানিতে ছুটে চলল মন! টের পেলাম জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রকৃতি কেমনে নীরবে তার কাজ করে যায়। তাইতো ছায়া বললে বৃক্ষের কথা মনে আসে। আর বৃক্ষ মনে করিয়ে দেয় পিতা বা মাতাকে।
কিন্তু হঠাৎ একদিন জানলাম এই মৌনই নীরবতা ভেঙে ফুঁসে উঠতে পারে মানুষের অপকর্মের প্রতিবাদে- বজ্রপাত, সাইক্লোন, জলোচ্ছাস, আগ্নেয়গিরির অগ্নুপাত, বন্যা, তুষারঝড়ের রুপে। এই প্রকৃতি আমাদের প্রতিবাদী হতে যুদ্ধবাজ হতে শেখায়। আবার নম্রতার থেকে শেখায় ধ্যানমগ্ন হতে, অসীম সহ্যক্ষমতার অধিকারী হতে। ছোটবেলায় সেদিন প্রথম গেলাম শহীদ মিনারে প্রভাত ফেরীতে সেদিন শুনলাম একুশের প্রথম কবিতা- জানলাম রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার কথা- জানলাম বাংলার সবুজ জমিনে লাল সূর্যের কথা! আস্তে আস্তে বুঝতে পারলাম প্রকৃতি আমাকে কবিতা লেখাচ্ছে। অনুভব করলাম ভালোবাসি প্রকৃতিকে, প্রেমে পড়েছি! আমার লেখার মূল উপজীব হয়ে উঠেছে প্রকৃতি প্রেম। প্রকৃতি নাই আসলে ঈশ্বর বন্দনটি অথচ সবকিছু ছাপিয়ে মনের ভেতর যে ক্ষরণ টের পাই- তার একটাই জিজ্ঞাসা- যীশুখৃষ্টের জন্মস্থানে পঞ্চাশ হাজার গর্ভবতী মায়েরা কি নির্বিঘ্নে প্রসব বেদনা ভুলবে? বিশ্ব শান্তির পক্ষে কি নবজাতকেরা গেয়ে উঠবে গান? কেমন পৃথিবী চিনবে ওরা? ওদের প্রাণে কি জাগবে নতুন পাতা, সবুজ গাথা? নতুন বছওে ওদের কানে কি পৌঁছুবে আমার কবিতা?
Tar Nam Chayar Moton
‘দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।’ কথাটা শুনে ভীষণ ভড়কে যায় আকলিমা। আরও কয়েকবার ফোন দিয়ে একই কথা শুনতে পায় সে। হাত-পা কাঁপতে থাকে। চোখের চারপাশ অন্ধকার হয়ে আসে। বুকের খোড়লে শব্দ হয় দুমদুম। ভাবে, এ কোন পরীক্ষায় পড়লো সে। নানারকম চিন্তা মাথায় জট পাকায়। ছেলেটির কোনো বিপদ হলো না তো! না কি ইচ্ছে করেই তার সাথে এমনটি করছে সে। কিন্তু কেন করবে এমন? বিশ্বাস করতে পারে না আকলিমা। কিন্তু তার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। পৃথিবীতে বহু ঘটনা ঘটে যেটার মীমাংসা মানুষ করতে পারে না। তাই খেয়ালে-বেখেয়ালে মানুষ মানুষকে নিয়ে খেলে আশ্চর্য সব ভয়ংকর খেলা। তবু আশা ছাড়ে না আকলিমা। অপেক্ষায় থাকে অদেখা ছেলেটির ফোনের জন্য। কিন্তু কিছু অপেক্ষার হয়তো শেষ থাকতে নেই। জীবনকে অদৃষ্টের হাতে ছেড়ে দিয়ে মাঝে মাঝে মানুষ নিজেকে ভারমুক্ত করতে চায়। নিজেকে ভাগ্যের ঘরে ঠেলে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজে পায় না সে। বায়বীয় এক সম্পর্কের টানে এতো দূর চলে আসা নিজের নির্বুদ্ধিতার প্রকাশ মাত্র। দূরে পশ্চিমে লাল সূর্যটা ঝুলে আছে মায়া লাগিয়ে। একপা দু’পা করে সামনে এগোয় সে। হাঁটতে হাঁটতে একটি পুলিশ বক্সের নিচে গিয়ে দাঁড়ায়। দীর্ঘ নিশ্বাস বাতাসে মিশে হু হু করে ছুটে পালাচ্ছে পূব-পশ্চিম-উত্তর-দক্ষিণে। কড়া বিকালটা চুপ হয়ে নরম বিকেল হয়ে উঠেছে কেবল। দুজন কনস্টেবল তাকে ফলো করে কাছে এসে দাঁড়ায়। সাদারঙের পুলিশটা মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করে, ‘কোথায় যাবে?’
Bhagyo Ek Koutuker Nam by Milon Ashraf
বইটার নাম হতে পারত শামুকের ডিম। কিন্তু হলো না। হতে পারতো বমির দোকান, কিংবা ভ্রম ও বিভ্রম অথবা হতে পারত জোসনাখেকো মানুষের রূপকথা। কিন্তু কোনোটাই হলো না। জগতে কত কিছুই তো হওয়ার কথা থাকে! হয় না।
অবশেষে বৃষ্টি ও নাকফুলের গল্পটাই টিকে গেল। কিন্তু এর ভেতরে ভেতরে রয়ে গেল শামুক ও শামুকের ডিম। রয়ে গেল ভ্রম ও বিভ্রম কিংবা জোসনাখেকো মানুষের রূপকথাও। সব মিলিয়ে হয়তোবা এটাই বমির দোকান।
এখন। আশেপাশে তাকালে এমন কিছু দেখা যাচ্ছে যা ধারণ করা যাচ্ছে না। বরণও করা যাচ্ছে না। নিস্তারও পাওয়া যাচ্ছে না। শুধু সয়ে যেতে হচ্ছে।
ফলে ভ্রম ও বিভ্রমের ভেতরে গুরুত্ব পাচ্ছে না শামুকের ডিম। জোসনাখেকো মানুষের রূপকথাগুলোকে বমির মতো মনে হচ্ছে।
তাই এইসব কিছুকে এড়িয়ে বা না-এড়িয়ে, তুলে ধরে বা না-ধরে রহস্যময় বৃষ্টির কাছে যাই। যেখানে হারিয়ে গেছে দেশমাতৃকার নাকফুল।
Brishti O Nakfuler Golpo by Emran Kabir
জানা অজানা জাপান প্রবন্ধ সংকলনের প্রথম খণ্ডটি ২০০৮ সালে প্রকাশের সঙ্গে সঙ্গে দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে দেখে দ্বিতীয় খণ্ডটি ২০০৯ সালে প্রকাশের জন্য সহযোগী হয়েছিলেন জাপান প্রবাসী আমার ১৯ জন বিশিষ্ট বন্ধু ও শুভাকাক্সক্ষী মোঃ জসীম উদ্দিনের উদ্যোগে। প্রচুর অনুরোধ এসেছিল জাপান নিয়ে আরও লেখার জন্য। কিন্তু একটি দেশ ও জাতিকে নিয়ে লেখা নানা দিক দিয়েই কঠিন কাজ। বিশেষ করে, যে-দেশের মানুষের ভাষা, সংস্কৃতি, চিন্তা ও দর্শন সম্পূর্ণ আলাদা বাংলাভাষাভাষী দেশের চেয়ে। তবুও আড়াই যুগ ধরে এ দেশে বসবাসের ফলে যতখানি পড়া-জানা-শোনা-দেখার সৌভাগ্য হয়েছে, এবং এ দেশের কলকারখানার শ্রমিক থেকে শুরু করে আদালতের বিচারপতি পর্যন্ত আলাপচারিতা, মতবিনিময়ের সুযোগ ঘটেছে তারই ফলাফল এই প্রবন্ধগুলো। যা অ্যাকাডেমিক গবেষণার দাবি রাখে। বলা বাহুল্য, নিজস্ব গবেষণার দৃষ্টিভঙ্গি থেকে জাপানের বৈচিত্র্যময় ইতিহাস, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, ধর্ম, অর্থনীতি এবং জীবনযাপন তুলে ধরার চেষ্টা করেছি যতখানি অনুধাবনের ক্ষমতায় কুলিয়েছে।
প্রবন্ধগুলো আরেকবার সংশোধন, সংযোজন, গ্রহণবর্জন করা হয়েছে সাধ্যমতো। আশা করি বৃহত্তর বাঙালির অজানা বিষয় নিয়ে রচিত রচনাগুলো জাপান অনুরাগীদের ভালো লাগবে। পাঠকের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে বলে বিশ্বাস করি। তবে প্রবন্ধগুলো বিভিন্ন সময় সময় বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে লিখেছি ফলে তথ্যের পুনরাবৃত্তি ঘটেছে, যা এড়ানো এককথায় অসম্ভব। পাঠকের বিরক্তির কারণ হলে তার জন্য ক্ষমাপ্রার্থী।
গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ উদীয়মান প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন প্রকাশন ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে তার জন্য প্রকাশককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Jana Ojana Japan (2nd Volume) by Probir Bikash Sarker
PRACHIN BANGLAR PORAMATI-FALAKSHILPA O ANNANNO - প্রাচীন বাংলার পোড়ামাটি-ফলকশিল্প ও অন্যান্য
গাঢ় প্রগাঢ়–
তোমার গলার স্বর বেজে ওঠে কালিক ভাষায়
আমি ঊর্ধ্বাকাশে তাকালে ঝরে পড়ে
নিষ্ঠ পেন্ডুলামের নির্মোহ দোল।
নস্টালজিক বিভাস
গতকাল রাতে মাতাল জোছনা পড়েছিলো জলে
হৃদয়পুরে বসেছিলো নিতম্বের বেসাতি
আর কিছু জোনাকি ঢেলে দিলো আলো-
আমি শুধু পৃথিবী দেখেছিলাম ভাঙা আয়নায়।
অথচ তুমি আজ শুয়ে আছো-
পুকুরের পাড়ে, জোছনা তোমাকে ছোঁয় না
বসন্তসখা উড়ে যায় নীল দিগন্ত ছুঁয়ে
কতো কীটপতঙ্গ বাসা বাঁধে তোমার হিয়ায়।
মাতাল জোছনা ও ঝিঁঝিঁপোকা
সৌন্দর্যকে ফুটিয়ে তোলাই কবির কাজ। কিন্তু এটা নেহায়েৎ সহজ কোনো কাজ নয়। এজন্য কবিকে সারা জীবন সাধনা করে যেতে হয়, হতে হয় দুঃসময়ের মখোমুখি আর কবি হয়ে ওঠেন সুন্দরের স্বপ্নদ্রষ্টা এবং সৌন্দর্য ক্রমেই সংক্রামিত হয়ে মানুষের মনের মন্দিরে রূপ লাভ করে।
Sundorer Shwapnodroshta - Rasel Muhammad Khairul
দশম শ্রেণিতে পড়া ১৫ বছরের নিশি ও কলেজে পড়া ১৭ বছরের অর্ক এই দুই টিনএজ বিপরীত স্বভাবের বালক বালিকার পরস্পরকে ভালো লাগার গল্প ‘নিশির চোখে জল’। এ বয়সে দেহ-মনের যে পরিবর্তন ঘটে, চিন্তা-চেতনায় অনুভবে জেগে ওঠে স্বপ্নের ভুবন, কামনাবাসনার গোপন জগৎ তৈরি হয়। আমি চেষ্টা করেছি টিনএজ বয়সের এই আনন্দ-বেদনা নির্ভর ভুবনের ছবি আঁকতে।
নিশির মা তনিমা ও অর্কের মা মাধবী স্কুল জীবনের ঘনিষ্ঠ বান্ধবী। অর্কের বাবা একজন চিত্রশিল্পী। কী এক অজানা কারণে একদিন নিরুদ্দেশ হয়ে যায়। এই বিপদে মাধবী কারো সাহায্য প্রার্থী হয়নি। এত দিন একাই অর্ককে নিয়ে সংসার টেনেছেন। অর্ক খুব অসুস্থ। চিকিৎসার জন্য অর্ককে নিয়ে ঢাকায় তনিমার বাসায় এসেছে মাধবী। ১৭ বছরের অর্ক আর ১৫ বছরের নিশির দেখা হয়। তারপর…
Nishir Chokhe Jol by Serajuddin Ahmed
প্রতীকাশ্রিত রূপকল্পের ভেতর দিয়ে করোটিমঞ্চে খেমটাওয়ালি অস্তিত্ব ও অনস্তিত্বের কিছু অন্তর্জ্ঞানীয় দৃশ্যকে সাকার করে তুলেছে। এখানে মহেঞ্জোদারো-নর্তকীর নির্মিত ত্রিভুজের ভেতর আঘ্রাত হয় পদ্মসৌরভ, আকাশে বিস্তৃত হয় পদ্মতন্তুর অসীম অংশুজাল, রক্তপদ্মের ছায়ার ভেতর মাছের সংকেতভাষা দীপ্যমান হয়ে ওঠে, জলপুষ্পের ত্রিভুজভ‚মির ভেতর তরঙ্গধ্বনি সংশ্রুত হয়, নির্জন জলদৃশ্যের ভেতর জেগে ওঠে কার্পাস-আচ্ছাদিত পদ্মদল যা কখনো স্বপ্নের ভেতর করতলে আঁকে সাইজমিক ঊর্মিকা; নারকেল বনের এসরাজ আর নিভৃত মাঠ সুষুম্নার ভেতর পার্থিব গান্ধার রচনা করে, অঞ্জন ফুলের অন্তরালে মাঠের রূপান্তরণ সমস্ত সত্তায় শিহরন জাগায়, কখনো নীল পপির গানে কেঁপে ওঠে মাঠ; প্রতিটি চন্দ্রকম্পের পর স্নিগ্ধ-কিরণ অপ্সরা আবির্ভূত হয়; সৈকতচারিণীর সেরিব্রামে কাক্সক্ষা ও শ্রান্তির দ্বৈরথ দৃশ্যমান হয়, গুলাচিনিলীন সৈকতে জলশব্দে খুলে যেতে থাকে সীমান্তের সকল দরজা; আর নীল বরফের নিচে নিস্পন্দ শরীরে শ্রুত হয় মাইক্রোবের গুঞ্জন।
Karotimanche Khemtawali by Gauranga Mohanto
বিমূর্ত ভাবনার মূর্ত প্রকাশ কবিতা। কবি ঘোরলাগা নেশার ঘোরে মননে সৃষ্টি করেন কবিতার অন্তর্নিহিত ভাব। অন্তর্নিহিত ভাবে কবি ভাবনার শিল্প-দ্যোতনায় তৈরি হয় নান্দনিকতা। সংবেদনশীল কবিমনই কবিতার জন্মভূমি। কবির নিজের মনে শুরু হয় কবিতার ফল্গুধারা, বন্ধনহীন, অনির্দিষ্টভাবে। কবি কবিতাকে খোঁজে জীবনের ভেতর, অসীম প্রকৃতি, স্বপ্ন ও কল্পনার ভেতর। রবীন্দ্রনাথ লিখেছেন, ‘ক্ষ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশপাথর।’ কবিমন জীবন ও জগতের সংস্পর্শে এসে ভাবাবেগে স্পন্দিত হয়ে ছন্দিত বাণী বিকশিত করে। কবিতার ছন্দময় শরীরে চরম শৈল্পিক উৎকর্ষতায় কবি কবিতার আত্মা সৃষ্টি করেন। চিত্রকল্প, রূপকল্প, উপমা, উৎপ্রেক্ষা, অলংকার, চৈতন্যে মুগ্ধতার আবেশ ইত্যাদি দিয়ে সাজিয়ে তোলেন দেহসৌষ্ঠব। কবিতা হয়ে ওঠে আলো-আঁধারি। বোঝা না বোঝার রহস্য জাদু প্রতিভাত। যেন শীতের শেষ বিকেলের রোদ, ছুঁতে ছুঁতে না ছোঁয়া। বাঁশের ঝাঁড়ে হঠাৎ ওঠা ক্ষ্যাপা বাতাসের চেনা অথচ অচেনা সুর। সম্বরের পিছু ডাকে দুরন্ত মায়া হরিণীর ত্রস্ত-বিক্ষিপ্ত চকিত মদির চাহনি। ক্রৌঞ্চ-ক্রৌঞ্চি দম্পতির বিরহী আর্তস্বর, বিস্মিত, বিমোহিত আদি কবি বাল্মিকীর কবিতার প্রাণ প্রতিষ্ঠা।
ড. হুমায়ূন আজাদ বলেছেন, ‘কবিতা বোঝার জিনিস নয়, কবিতা অনুভবের, উপলব্ধির।’ কবিতা দুর্জ্ঞেয় কিন্তু স্বতঃস্ফ‚র্ত প্রণোদনা। বাস্তবের সঙ্গে কল্পনার, নিজের সঙ্গে অন্যের, বর্তমানের সঙ্গে অবর্তমানের, সমকালের সঙ্গে মহাকালের যোগ যত নিবিড় হয় কবিতা তত মহার্ঘ্য হয়ে ওঠে। কবির বিমূর্ত ভাবনায় কবিতা কখনো শোকাহত হৃদয়ের আর্তনাদ, বেদনাবিধুর কান্না, আবার কখনো অধিকারবঞ্চিত শোষিত, নিপীড়িত মানুষের ধ্বনি এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত সৈনিক। কবিতা এভাবেই কালের প্রতিভ‚ হয়ে এসেছে। হয়ে উঠেছে শাশ্বত। কবির ভাব প্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম কবিতা, কেননা এই শিল্পটি নান্দনিকতা ও জীবনমুখিতায় ভরপুর। কবি এর মাধ্যমে বুদ্ধিভিত্তিক স্ফ‚রণ ও মননশীলতার নিখুঁত চিত্রকর্মটি সম্পাদন করতে পারেন।
কবিতার ভেতরে থাকে উন্মাদনা, উত্তেজনা, ভাব-সাধনা। যেকোনো শিল্পের ভাবই প্রধান। কবির কবিতার ছন্দ, বুনন, অলংকরণ, রস ইত্যাদির ভিন্নতা প্রাপ্তি হয় বটে, কিন্তু সংবেদনশীলতা অপূর্ণ থাকে না। ক্ষুণ্ন হয় না শিল্পগুণ। কবিতা বিশুদ্ধ মননচর্চার ফসল। যে ফসলের পরিচর্যা কবি নিরন্তর করেন। তবে কবিতার আত্মা ও শরীরের শৈল্পিক আচ্ছাদনই কবিতার সার্থকতা। কবিতা বহুরৈখিক, সরল একরৈখিকভাবে সংজ্ঞায়িত করা যাবে না। কবিতা বোদ্ধারা অনেক কথা বলেছেন। কীটস মনে করেন, কবিতা যুদ্ধ করবে তার সূক্ষ্ম অপরিমেয়তায়, ঝংকারে নয়। এমিল ডিকিনসন বলেন, আমি যদি কোনো বই পড়ি এবং যা আমার শরীরকে এত শীতল করে তোলে যে, কোনো আগুনই আমাকে উষ্ণ করতে পারে না। আমি জানি সেটাই কবিতা। কবি ওয়ার্ডসওয়ার্থ কবিতাকে বলেছেন, তীব্র অনুভূতির স্বতঃস্ফ‚র্ত উৎসারণ। বোদলেয়ার কবিতাকেই কবিতার শেষ কথা বলেছেন। তাই কবিতা নিয়ে বলা যায়, ‘বলো বলো তোমার কুশল শুনি, তোমার কুশলে কুশল মানি।’
Sur Vule Jei Ghure Berai - Shankari Daser Kabita Somogro
এই গ্রন্থে রয়েছে আটটি গল্প। গল্পগুলোতে আমরা পাই বিচিত্র অভিজ্ঞতার ক্যানভাস। যেখানে ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র স্রোতে প্রতিফলিত হয় বৃহৎ ইতিহাসের তরঙ্গ, রাজনৈতিক শঠতা, রাষ্ট্রযন্ত্রের মূঢ়তা, সামাজিক রন্ধ্র, বৈশ্বিক সহিংসতা, আত্মসংঘাতের প্রতিধ্বনি…
প্রতিটি গল্প যেন আতশি কাচের নিচে রাখা মানুষের মনের মানচিত্র। গল্পগুলো কেবল কাহিনি বলে না, প্রশ্ন তোলে, খোঁচা দেয়, নিরুত্তর করে। ব্যক্তিগত যন্ত্রণার মধ্য দিয়ে উঠে আসে এক বিপন্ন সময়ের প্রতিচ্ছবি, ঘ্রাণে-গন্ধে ভরা অস্থির বাস্তবতা।
গল্পগুলো অন্তর্দৃষ্টির সাহসী ভাষ্য।
Jhulbaranday Israel-Filistine by Habibullah Rasel
Get access to your Orders, Wishlist and Recommendations.





























There are no reviews yet.