Description
সাহিত্যের প্রতি একটি ঋণ থাকে শিল্পের৷ শিল্পের প্রতি একটি দায় থাকে সাহিত্যের৷ লেখক তার লেখালেখির প্রায় চল্লিশ বছর অতিক্রম করে সে সাহিত্যকেই খুঁজেছেন, পেয়েছেন সাহিত্যমাঠের অনেক মহাজনের দেখা৷ তাঁদের সান্নিধ্য আর লোকাচার লেখককে কতটা সমৃদ্ধ করেছে তাই ‘সাহিত্যের শিল্পঋণ’ প্রবন্ধ গ্রন্থটিতে আােচনা করতে চেয়েছেন এবং পেরেছেনও বইটি প্রকাশের মাধ্যমে৷ লেখক সে সব প্রিয় মুখাবয়ব তুলে এনেছেন, যে মুখ মানুষের- যে মুখ কবিতার, শিল্পের, সংস্কৃতির, সাহিত্যের৷


















মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে। সবার স্বপ্ন থাকে তার পরিবারকে ভালোকিছু উপহার দেওয়া। পরিবারকে ভালো কিছু উপহার দিতে অর্থের দরকার হয়। অর্থ ব্যতীত সবকিছু মূল্যহীন। অর্থের জন্য মানুষ কি না করে। নিজের জীবনকে বাজি রেখে ভূমধ্য সাগরের মতো সাগর রাবারের নৌকা দিয়ে পাড়ি দেয়। এর মধ্যে শতকরা আশি জনই জানে যে তারা মারা যাবে। তবুও তারা পাড়ি দেয়। পরিবারের মুখে হাসি ফুটাতে। আপনজনকে উজাড় করে দিতে। মানুষের কত-শত রকমের স্বপ্ন তা শরণার্থী উপন্যাসটি পড়লে বুঝতে পারবেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমেরিকা-ইউরোপের চালবাজি এবং দরিদ্র দেশ থেকে পাড়ি দিয়ে ফার্স্ট ওয়াল্ডের নাগরিক হওয়া যে কতটা কষ্টকর এবং ঝুকিপূর্ণ তা ভাষায় প্রকাশ করা যাবে না। বাস্তব ঘটনাগুলো নিয়ে শরণার্থী উপন্যাসটি লিখিত। যারা ইউরোপ আমেরিকা গিয়েছেন তারা যেমন স্মৃতিচারণ করতে পারবেন। যারা এখনও যাননি তারাও অনেক অজানা বিষয় জানতে পারবেন।












There are no reviews yet.