Description
মঞ্জু সরকার বাংলাদেশের অন্যতম বিশিষ্ট কথাশিল্পী। এ যাবৎ প্রকাশিত অর্ধ শতাধিক গ্রন্থে ছোটোগল্প, উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্য রচনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পেয়েছেন বেশ কিছু সাহিত্য-পুরস্কার ও সম্মাননা। লেখকের সাহিত্যকর্ম কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সের জন্য অন্তর্ভুক্ত হয়েছে।
পেশাগত জীবনে জাতীয় গ্রন্থকেন্দ্রে এবং দুটি জাতীয় দৈনিক সংবাদপত্রে কাজ করেছেন। বর্তমানে সার্বক্ষণিক লেখক।
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
উপন্যাস : নিয়ন্ত্রক, উজানযাত্রা, অচল ঘাটের আখ্যান, অন্তর্দাহ, বরপুত্র, আবাসভূমি, অবগুণ্ঠন, দাঁড়াবার জায়গা, লেখক, প্রতিমা উপাখ্যান, দাম্পত্য বিলাস, তমস ও নগ্ন আগন্তুক, ত্রয়ী নভেলা।
ছোটোগল্প : অবিনাশী আয়োজন, মৃত্যুবাণ, উচ্ছেদ উচ্ছেদ খেলা, মঙ্গাকালের মানুষ, রূপান্তরের গল্পগাথা, অগ্যস্তযাত্রা ও অন্যান্য গল্প, রাজনৈতিক গল্প, ডিজিটাল দেশের কৃষ্ণবিবর, শ্রেষ্ঠ গল্প।
শিশু-কিশোর গ্রন্থ : ছোট্ট এক বীরপুরুষ, নান্টুর মেলা দেখা, আয়না পরির উড়াল, যুদ্ধে যাওয়ার সময়, ডিজিটাল দীপু ও মুক্তিযোদ্ধা দাদু।
ব্যক্তিগত নিবন্ধ : পথে নেমে পথ খোঁজা।
মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৩, রংপুরে।































বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে এমরান হাসান সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। জাগতিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতা। অনশ্বর বোধের সুনিবিড় তৈলচিত্রের গভীর আহ্বান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলোর মননশীলতা সময়ের পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীন এক স্বচ্ছ সরোবরে।


There are no reviews yet.