Description
ক্ষমা মাহমুদ
জন্ম যশোর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর। শিক্ষক মা ও মুক্তিযোদ্ধা-সাংবাদিক বাবার সন্তান হিসাবে ছোট থেকেই একটা সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে উঠেছেন।
দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে পেশাগত জীবন শুরু করলেও কর্পোরেট জীবন একেবারেই টানেনি। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থায় কাজ করেছেন দীর্ঘদিন, সেই সূত্রে বাংলাদেশের বিস্তীর্ণ গ্রামীণ অঞ্চল ও বস্তিবাসী সুবিধাবঞ্চিত মানুষের সংস্পর্শে যাওয়ার ও তাদের জীবনকে নানাভাবে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে। পাশাপাশি এক দশকের বেশী সময় ধরে বাংলাদেশ বেতারে সংবাদ পাঠক হিসাবেও কাজ করে যাচ্ছেন।
ছাত্রজীবনে নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন পত্রিকায় লেখালেখির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকলেও পরবর্তীতে পেশাগত ও ব্যক্তিজীবনে ব্যস্ততার কারণে দীর্ঘ বিরতি দিয়ে বর্তমানে ছোটগল্পের মাধ্যমে আবারও লেখালেখির জগতে বিচরণ শুরু করেছেন। দুই বাংলার বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিত তার ছোটগল্প ও ভ্রমণকাহিনী প্রকাশিত হচ্ছে।
এটি তার প্রথম গল্পগ্রন্থ।



























সৌন্দর্যকে ফুটিয়ে তোলাই কবির কাজ। কিন্তু এটা নেহায়েৎ সহজ কোনো কাজ নয়। এজন্য কবিকে সারা জীবন সাধনা করে যেতে হয়, হতে হয় দুঃসময়ের মখোমুখি আর কবি হয়ে ওঠেন সুন্দরের স্বপ্নদ্রষ্টা এবং সৌন্দর্য ক্রমেই সংক্রামিত হয়ে মানুষের মনের মন্দিরে রূপ লাভ করে।




There are no reviews yet.