Description
আনোয়ার রশীদ সাগর সাহিত্যের সকল শাখায় বিচরণ করে চলেছেন।
নিয়মিত জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং ত্রৈমাসিকে তার লেখা প্রকাশ হচ্ছে।
পেশা: শিক্ষকতা।
তার লেখা ও প্রকাশিত গ্রন্থাবলী:
গল্পগ্রন্থ-
বিচ্ছিন্ন হতাশা
নোম্যান্সল্যান্ড
নাচো তমি ঢেউবুকে
সূর্যাস্তের দ্বিতীয় পর্ব
অণুগল্পের এক’শ এক শয্যা
কবিতা গ্রন্থ-
না যাবো না
ও মেঘ ও নারী
মুখোশ মন্ত্রের ফড়িং কাব্য
বৃষ্টি প্রেমে শ্রাবণ সন্ধ্যা
আকাশ জুড়ে বাজপাখি ছোঁ
উপন্যাস-
পাখি এক অষ্টাদশীর নাম
স্রোতের কালো চোখ
অন্যান্য-
একাত্তরের রণাঙ্গণে কাকিলাদহ যুদ্ধ
আলমডাঙ্গার রাজনীতি




















দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…
There are no reviews yet.