Description
মোজাম্মেল হক নিয়োগী
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুরাশ্রম গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। জন্ম ১৯৬২ সালের ২৭ অক্টোবর। বাবা ফজলুল হক নিয়োগী বিমান বাহিনীর সার্জেন্ট হিসেবে অবসর নেন। মা সুফিয়া বেগম ছিলেন গৃহিনী। ছয় ভাই-বোনের মধ্যে তৃতীয়।
শতাধিক বইয়ের রচয়িতা কঠোর পরিশ্রমী নিয়োগীর ছাত্রজীবন থেকে লেখালেখির হাতেখড়ি ছড়া ও কবিতায়। স্বভাবে কোণঘেঁষা। নিভৃতচারী। সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ। প্রান্তিকী, জলের লিখন, কালবাতাস, কুহেলীকুহক, ঘূর্ণিবায়ু ও ধূসর কাবিন, ছায়াপথ, শেষ কথাটি যাও বলে, মায়াবী দৌলত, উপন্যাস ত্রয়ী (ফাঁদ, পুষ্পকথা ও তৃতীয় অধ্যায়) উপন্যাসগুলো সমাজবাস্তবতার জীবন্ত ছবি।
লেখার বড়ো স্থান জুড়ে আছে শিশুসাহিত্য। সেঞ্চুরি ছুঁই ছুঁই। উল্লেখযোগ্য কিশোর-কিশোরী উপন্যাস ‘রাজুদের বাড়ি আসার পর,’ ‘ছোটো মামা’ ‘তিন্নির পথ খোঁজা’, ‘বত্রিশের সবুজ পাতা’, ‘শরণার্থী শিবির থেকে’ ও ‘আগুনঝরা দিনগুলো’। ষোলোটি গানে সুরমঞ্জরিত। ‘কৃষ্ণপক্ষের জোছনা’ ও ‘গন্তব্য’ নামে দুটি শর্ট ফিল্মের নির্মাতা। প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক আটটি গ্রন্থের মধ্যে দুটি বিভিন্ন বিশ^বিদ্যালয়ে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইংরেজি ভাষায় লিখিত ও অনূদিত কয়েকটি বইও রয়েছে।
সমাজকল্যাণ, রাষ্ট্র বিজ্ঞান ও শিক্ষায় স্নাতকোত্তর। সিসিডিবি, আইসিডিডিআর,বি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ইউনেস্কো ও ব্রিটিশ কাউন্সিলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে কর্মজীবন।























নাগরিক বিগ্রহে ক্ষত-বিক্ষত হৃদয়ের বহিঃপ্রকাশ ‘সোনালী রোদ ও কুয়াশা দিন’, যার ডালে বাসা বেঁধেছে ৫৬ টি রংবেরঙের পাখি। বিদগ্ধ সময়, সামাজিক অসঙ্গতি, দ্রোহ ও ভালোবাসা এর সমন্বয়ে হৃদয় ছুঁয়ে যাবার এক অনন্য অনুভূতি। আকাশ সংস্কৃতির প্রভাব ক্রমশ যখন প্রজন্মকে বিপথগামীর দিকে ঠেলে দিচ্ছে তখন প্রতিরোধের পোস্টার হোক ভালো বই। ব্যস্ততম জীবনের মূল্যবান অবসর প্রাণবন্ত করতে বইয়ের বিকল্প কোথায়?













There are no reviews yet.