Description
তাহমিদ হাসান।
খুলনা জেলা জজ কোর্টের প্রয়াত আইনজীবী আরশাদ আলী’র কনিষ্ঠ পুত্র তাহমিদ হাসানের জন্ম ১৯৬৭ সালের ২২ শে অক্টোবর, খুলনা শহরে। মাতা প্রয়াত জাহানারা আলী। পিতার আদি নিবাস সাতক্ষীরা জেলার কালীগজ্ঞ উপজেলার ধুলীয়াপুর গ্রাম। গৃহিণী সুলতানা রাজিয়া এবং একমাত্র কন্যা তাছনিন জাহান তমা-কে নিয়ে ছোট সংসার।
খুলনা আযম খান কমার্স কলেজের ছাত্র থাকা কালীন বিপ্লবী ছাত্র রাজনীতিতে জড়িয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং জেলও খাটেন।
বিপ্লবের স্বপ্নভঙ্গের পরে ঠিকাদারী ব্যবসার মাধ্যমে নতুন ভাবে জীবন শুরু করেন। বৃহৎ স্বপ্নের হাতছানিতে ১৯৯৬ সালে ২৯ বছর বয়সে অভিবাসী হিসাবে জার্মানে গমন করেন।
দীর্ঘ নয় বছর জার্মান এবং ইতালিতে কাটিয়ে জীবনে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে ২০০৫ সালে দেশে ফিরে আসেন। বর্তমানে চাকরীর পাশাপাশি লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ ‘শাশ্বত সংলাপ’ ও ‘খৈয়ামের খেরোখাতা’।
‘তবুও ভ্যালেন্তিনা’ লেখকের প্রথম উপন্যাস।
































কবিতা মানুষের চেতনকে জাগায়, প্রতিবাদকে উসকে দেয় এবং সত্যকে তুলে ধরার সাহস জোগায়। একজন কবি তার কলম দিয়ে যেমন শিল্প সৃষ্টি করেন, তেমনি একটি সমাজের মানসিকতাকেও বদলাতে পারেন।






There are no reviews yet.