Description
উনিশ’শ একাত্তর। জ্বলছে পূর্ব বাংলা। রক্তাক্ত হচ্ছে প্রতি দিন-রাত। একটি শিশু পালাতে পালাতে তার চোখে তুলে নিচ্ছে রক্ত, ভয়, ভাঙ্গণ, প্রতিরোধ আর অন্যায় যুদ্ধের প্রতিবাদী ভাষা। খুব সরলভাবে লেখা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের নানা কথা। কত রক্ত, প্রাণ বিচ্ছেদের বেদনায় পাওয়া আমাদের প্রিয় এই স্বাধীনতা এই বইটি পড়তে তা জানা যাবে।



























নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।





There are no reviews yet.